MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
What is APAAR ID Card?
Bay Leaf Advantages in Smartphone
Annapurna Bhandar
Digital Birth Certificate
Annapurna Yojana Payment
School Holiday
West Bengal Orange Alert
Ajker Rashifal
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • গরমের শুরুতেই সান ট্য়ানের সমস্যা, অব্যর্থ ৪ টোটকায় পান উজ্জ্বল ত্বক

গরমের শুরুতেই সান ট্য়ানের সমস্যা, অব্যর্থ ৪ টোটকায় পান উজ্জ্বল ত্বক

দিনে দিনে বাড়ছে তাপমাত্রা। আরও প্রখর হচ্ছে রোদ। আর এই সময় একটু সময় বাইরে থাকা মানেই রোদে ঘুরে হাতে পায়ে ট্য়ান। সান ট্যানিং-এর সমস্যায় বেশি ভুগতে হয় ছাত্র-ছাত্রী এবং যাদের দীর্ঘক্ষণ রোদে থাকতে হয়। যদিও আমাদের শরীরে সূর্য রশ্মি প্রয়োজন তবে তা অতিরিক্ত সময় হলেই ত্বকে ট্যান পরে কালো দাগ বসে যায়। যার থেকে রক্ষা পাওয়া খুব কষ্টকর হয়ে পরে। বাজারে প্রচুর ট্যান ক্লিয়ার করার প্রোডাক্ট পাওয়া গেলেও ঘরোয়া কিছু উপায়ে আপনি এর থেকে সবচেয়ে ভালো উপকার পাবেন। তবে জেনে নেওয়া যাক কীভাবে ঘরোয়া উপায়ে সান ট্যান থেকে মুক্তি পাবেন।

2 Min read
Author : Deblina Dey
Published : Mar 15 2021, 02:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে হাত ও পায়ে মেকআপ ফাউন্ডেশন ব্যবহার করলে ট্যানিং থেকে রক্ষা পাওয়া সম্ভব। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

কারণ ফাউন্ডেশন অতিবেগুনী রশ্মিকে সরাসরি ত্বকে প্রবেশ করতে বাধা দেয়। তবে ত্বকের সম্পূর্ণ ক্ষতি রোধে সানস্ক্রিনের ব্যবহার করা উচিত। 

310

অ্যাপল সিডার ভিনেগার এবং রক সল্ট- ভিনেগার অনেক ক্ষেত্রেই বিউটি প্রোডাক্ট হিসেবে ব্যবহার করা হয়, বিশেষ করে চুলে ও কালো দাগ দূর করতে। 

410

সান ট্যান দূর করতে ভিনিগার ব্যবহার করা যেতে পারে। এর জন্য এক চা চামচ রক সল্টের সঙ্গে আধ চা চামচ অ্যাপল সিডার ভিনেগার ভালো করে মিশিয়ে নিন। 

510

এরপর এক বাটি হালকা গরম জলে ভিনেগার এবং রক সল্টের মিশ্রণটি দিয়ে দিন। তুলোয় করে ট্যান পরা ত্বকে এই জল দিয়ে হালকা করে ঘষতে থাকুন। এরপর স্ক্রাব করে আবার ধুয়ে ফেলুন।

610

দই এবং টমেটো মাস্ক- টমেটোতে প্রাকৃতিক ব্লিচ থাকে, তাই এর রস ট্যানিং অপসারণ করতে ব্যবহৃত হয়। ঘরোয়া উপায়ে ট্যান দূর করতে, একটি পাত্রে দইটি নিয়ে তাতে টমেটো বেটে খুব ভালো করে মিশিয়ে নিন। 

710

এই প্যাক হাতে পায়ে লাগিয়ে রাখুন। প্রয়োজনে আপনি  টমেটো পিউরির সঙ্গে চন্দনের গুঁড়োও মিশিয়ে নিতে পারেন। এটি ত্বকে লাগিয়ে রাখতে হবে, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই প্যাক কেবল সান ট্য়ান দূর করে না পাশাপাশি ত্বকে রক্ত ​​সঞ্চালনও বাড়ায়।

810

 

শসা এবং লেবুর রস- ট্যান দূর করতে অর্ধেক শসা ঘষে নিয়ে এবং অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি ট্যান পরা ত্বকে লাগান। এটি ১৫ থেকে ২০ মিনিট অবধি রেখে তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

 

910

কমলা লেবুর খোসা এবং অল্যোভেরা জেল- কমলা ভিটামিন সি সমৃদ্ধ, যা ত্বকের জন্য অ্যান্টি-অক্সিড্যান্ট হিসাবে কাজ করে। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও সহায়তা করে।

1010

ট্যান দূর করতে বাড়িতে কমলা লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে রাখুন। এরপর এই গুঁড়োর সঙ্গে তাতে এক চা চামচ তাজা অল্যোভেরা জেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে ট্যান পরা ত্বকে লাগিয়ে স্ক্রাব করুন, তারপরে ৩০ থেকে ৪০ মিনিটের জন্য রেখে দিন, পরে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Steel Water Bottle: প্লাস্টিক নয়, স্টিলের বোতলেই লুকিয়ে মরণ ফাঁদ! এই একটা ভুলেই শরীরে ঢুকছে হাজার হাজার ব্যাক্টেরিয়া
Recommended image2
Travel Tips: একটানা ৩ দিন ছুটেও শেষ হয় না রাস্তা! কন্যাকুমারী থেকে কাশ্মীর, ট্রেনে চেপে বুঝুন আসলে কত বড় ভারত
Recommended image3
অ্যাসিডিটির জন্য আর কষ্ট নয়, জেনে নিন এর থেকে মুক্তির গোপন উপায়
Recommended image4
Thyroid Symptoms: থাইরয়েডের সমস্যা? শরীর দিচ্ছে এই ৫টি সংকেত
Recommended image5
Fatty Liver Symptoms: ফ্যাটি লিভারের এই ৫টি লক্ষণ শরীর আগে থেকেই বুঝিয়ে দেয়, অবহেলা করবেন না
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved