MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • Henley Passport Index 2022: ভারতীয় পাসপোর্ট হল আরও শক্তিশালী, দেখে নিন পাকিস্তান-সহ অন্যান্য দেশের ব়্যাঙ্কিং

Henley Passport Index 2022: ভারতীয় পাসপোর্ট হল আরও শক্তিশালী, দেখে নিন পাকিস্তান-সহ অন্যান্য দেশের ব়্যাঙ্কিং

হেনলি পাসপোর্ট সূচক বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টগুলির র‌্যাঙ্কিং প্রকাশ করে। এতে মোট ১৯৯টি দেশের পাসপোর্ট রয়েছে। ২০২১ সালে, ভারতীয় পাসপোর্ট ১৯৯ টি দেশের র‌্যাঙ্কিংয়ে ৯০ তম স্থানে ছিল।  ২০২২ সালে, ভারতীয় পাসপোর্টটি ৭ স্থান লাফিয়ে ৮৩ তম অবস্থানে এসেছে। আসুন জেনে নেওয়া যাক, এই তালিকায় কোন দেশ কোন স্থান অধীকার করল-

2 Min read
Author : Deblina Dey
Published : Jan 15 2022, 11:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

ভারতীয় পাসপোর্ট এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। বিশ্ব জুড়ে ভারতীয় পাসপোর্টের ক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। ভারতীয় পাসপোর্ট এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের র‌্যাঙ্কিংয়ে ৮৩ তম স্থানে পৌঁছেছে । 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

হেনলি পাসপোর্ট সূচক বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টগুলির র‌্যাঙ্কিং প্রকাশ করে। এতে মোট ১৯৯টি দেশের পাসপোর্ট রয়েছে। ২০২১ সালে, ভারতীয় পাসপোর্ট ১৯৯ টি দেশের র‌্যাঙ্কিংয়ে ৯০ তম স্থানে ছিল।  ২০২২ সালে, ভারতীয় পাসপোর্টটি ৭ স্থান লাফিয়ে ৮৩ তম অবস্থানে এসেছে। আসুন জেনে নেওয়া যাক, এই তালিকায় কোন দেশ কোন স্থান অধীকার করল-
 

37


হেনলি পাসপোর্ট সূচক দ্বারা প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিং স্পষ্ট করেছে যে, গত এক বছরে ভারতীয় পাসপোর্টের শক্তি বৃদ্ধি পেয়েছে। ভারতীয় পাসপোর্টের এই ক্ষমতার সুবিধা সেই সমস্ত ভারতীয়দের দেওয়া হবে, যাদের কাছে ভারতীয় পাসপোর্ট রয়েছে। 
 

47

এখন ভারতীয় পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ৫৯ টি দেশে ভ্রমণ করতে পারবেন। গত বছর পর্যন্ত, ভারতীয় পাসপোর্টের মাধ্যমে ভিসা ছাড়াই মোট ৫৮টি দেশে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছিল। এই বছরের র‌্যাঙ্কিং প্রকাশের পরে, বলা হয়েছিল যে ভারতীয় পাসপোর্টধারীরা আর্মেনিয়া সহ মোট ৬০ টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। 
 

57

ভারতীয় পাসপোর্টধারীরা আর্মেনিয়া সহ মোট ৬০ টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন জানানো হয়েছিল ঠিকই, কিন্তু পরে আর্মেনিয়া সাফ জানিয়ে দেয় যে ভারতীয় পাসপোর্টধারীদের দেশে প্রবেশের জন্য ভিসা দেখাতেই হবে। তাই, ভারতীয় পাসপোর্ট নিয়ে ভিসা-মুক্ত ভ্রমণ করতে পারে এমন দেশের সংখ্যা শেষ পর্যন্ত ৫৯-তে দাঁড়িয়েছে।

67


হেনলি পাসপোর্ট সূচক, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (IATA) দ্বারা প্রকাশিত তথ্য বিবেচনা করে তবেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টগুলির র‌্যাঙ্কিং প্রকাশ করে। যে কোন দেশের পাসপোর্টের শক্তির উপর ভিত্তি করে সেই দেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া কয়টি দেশ ভ্রমণ করা যায়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের র‌্যাঙ্কিংয়ে দুই দেশের পাসপোর্ট রয়েছে প্রথম স্থানে। 

77

এই র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর ও জাপানের পাসপোর্ট। এই দুই দেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের মোট ১৯২ টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়। যেখানে ভারতীয় পাসপোর্ট দিয়ে ৫৯ টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণ করা যাবে। অন্যদিকে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের পাসপোর্ট দিয়ে ৩২টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণ করা যায়। আফগানিস্তান এখন এই র‌্যাঙ্কিংয়ের নীচে চলে এসেছে। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিও তার পাসপোর্টকে পুরোপুরি দুর্বল করে দিয়েছে।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kidney Health: অতিরিক্ত খেলেই বিপদ! কিডনির ক্ষতি করে এমন ৬টি খাবার
Recommended image2
Gut Health: বর্ষায় পেটের স্বাস্থ্য ভালো রাখতে অবশ্যই মেনে চলুন এই নিয়ম
Recommended image3
Parenting Tips: অপ্রিয় হলেও বলতেই হবে! সন্তানের সঙ্গে এই ৫টা বিষয়ে কথা না বললে বিপদ ডেকে আনছেন
Recommended image4
বর্ষায় পেটের স্বাস্থ্য ভালো রাখতে অবশ্যই মেনে চলুন এই সাত টোটকা
Recommended image5
খেতে বসার ধরনেই লুকিয়ে হজমের চাবি! প্রাচীন ভারতের ৫ নিয়ম মানলেই গ্যাস-অম্বল হবে দূর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved