MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • জিমে যাওয়ার সময় নেই, ওজন কমাতে মাথায় রাখুন এই বিষয়গুলি

জিমে যাওয়ার সময় নেই, ওজন কমাতে মাথায় রাখুন এই বিষয়গুলি

কাজের চাপে নাজেহাল।  যত দিন যাচ্ছে স্ট্রেস যেন ক্রমশ বেড়েই চলেছে। তার পাশাপাশি অনিয়মের ফলে পাল্লা দিয়ে বাড়ছে ওজনও । একটানা বসে কাজ করে ভুড়িটা  কেমন যেন বেড়ে যাচ্ছে। সব কিছু যেন নাগালের বাইরে চলে যাচ্ছে ক্রমশ। এদিক জিমে যাওয়ার সময় নেই। ওজন কমাতে প্রত্যেকেই মরিয়া ।  ডায়েট থেকে শুরু করে শরীরচর্চা সব কিছুই করেও নাজেহাল। মেদ ঝরানোর জন্য একের পর এক সব করেও কোনও ফল পাচ্ছেন না। কিন্তু মেদ কমাতেই হবে। তার জন্য যে কোনও উপায়েই হোক তা রপ্ত করতেই হবে।  কিন্তু হাজারো চেষ্টা করেও সব কৌশলই ব্যর্থ হচ্ছে।  ঘরোয়া পদ্ধতিতে কীভাবে সেই মেদ কমানো যায়, জেনে নিন তার টিপস।

2 Min read
Author : Riya Das
Published : Mar 17 2020, 04:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ওজন কমানোর জন্য খাওয়া-দাওয়ার অভ্যেস সবার আগে পরিবর্তন করতে হবে। প্রাথমিক কিছু নিয়ম থাকলেই ওজন থাকবে বশে। প্রথমত, কাঁটা চামচ ও চামচ দিয়ে খাওয়া যায় এমন খাওয়ার খেতে হবে। কারণ চামচ দিয়ে খাবার খেলে খাবারের পরিমাণ কম ওঠে। যার ফলে খাবারও কম খাওয়া হয়।
210
রাতের বেলা খাবার খাওয়ার আগে বেশি পরিমাণে জল খান। তাতে খেতে বসার পর অনেকটা খাবার খাওয়ার ইচ্ছা কমে যাবে।
310
মদ খাওয়া, সিগারেট সব কিছু থেকে বিরত থাকুন।
410
প্রতিদিন ৮ গ্লাস করে নিয়মিত জল খান। এতে শরীর ভাল থাকবে ও ওজনও নিয়ন্ত্রনে থাকবে।
510
প্রতিদিন ৫ মিনিট ধ্যান করুন। এতে মন শান্ত হবে। ইতিবাচক চিন্তার ক্ষমতা বাড়বে।
610
যে প্লেটে সবসময় খাবার খান সেই প্লেটের আকার যদি বড় থাকে তাহলে তা ছোট করুন। ছোট প্লেট হলে খাবারের পরিমাণও কম ধরবে। এবং স্বাভাবিক ভাবেই খিদেও কম পাবে।
710
অনেকক্ষণ খিদে চেপে রাখলেই খাওয়ার সময় বেশি খিদে পেয়ে যায়। তাই খিদে না চেপে কিছুক্ষণ অন্তর অন্তর অল্প অল্প করে খাবার খান। তবে যখনই পাবেন পেটে খিদে রেখে খান।
810
খাবারের শেষ পাতে ডেজার্ট খাওয়ার ইচ্ছেই রাশ টানুন। সপ্তাহে একদিনের জন্য বজায় রাখুন সেই শখ। ডেজার্ট শরীরের জন্য কতটা ক্ষতি করে তা সবারই জানা। তাই যারা শেষপাতে মিষ্টি খান সেটা সবার আগে বন্ধ করে দিন।
910
খাবার কম খেতে হবে বলে খাবার খাবেন না এটা ভুল করেও করবেন না। বরং খালি পেটে থাকলে দ্রুত ওজন বেড়ে যায়। কাজেই খেতে যেমন হবে তার পাশাপাশি নিয়ম করে শরীরচর্চাও করতে হবে।
1010
শুধু খেলেই হল না খাওয়ারের পাশাপাশি শরীরচর্চা কিন্তু মাস্ট। তাই খাওয়া দাওয়ার পাশাপাশি শরীরচর্চাও করতে হবে নিয়ম করে। বয়স যা-ই হোক না কেন নিয়ম করে শরীর চর্চা করলেই হাতেনাতে সুফল পাবেন।

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
মিনিটের মধ্যে মেজাজ হবে চনমনে! রইল টোটকা
Recommended image2
বায়ুদূষণের জন্য সৃষ্টি ভয়ঙ্কর ফুসফুসের সমস্যা! আগে থেকে প্রতিরোধ করার উপায়গুলি জেনে নিন
Recommended image3
নেতাজির বিমান দুর্ঘটনার পেছনে লুকিয়ে ছিল বড় রহস্য! সত্যিই কী মারা গিয়েছিলেন তিনি?
Recommended image4
সন্ধ্যায় এভাবে করুন মা সরস্বতীর আরাধনা! মা তুষ্ট হবেন, সাফল্যে ভরে যাবে জীবন
Recommended image5
Saraswati Puja: সরস্বতী পুজোয় কেন সবাই বাসন্তী বা হলুদ রং পরেন? জেনে নিন বসন্ত ঋতু, দেবী সরস্বতী ও সংস্কৃতির সঙ্গে এই রঙের গভীর সম্পর্ক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved