MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • কালীপুজো মানে বাঙালির মনে এই আবেগগুলি জড়িয়ে থাকবেই

কালীপুজো মানে বাঙালির মনে এই আবেগগুলি জড়িয়ে থাকবেই

সারা বিশ্বে জুড়ে পালিত হচ্ছে আলোর উৎসব। কার্তিক মাসের শুক্লা পক্ষে, নবরাত্রি উৎসব অথবা বাঙালিদের দুর্গোৎসব শেষ হওয়ার ১৮ দিন পর দীপাবলি শুরু হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, মধ্য-অক্টোবর থেকে মধ্য-নভেম্বরের মধ্যে দীপাবলি অনুষ্ঠিত হয়। সারা দেশ জুড়ে বিভিন্ন মন্দিরে-মঠে মা পূজিত হন। একসইসঙ্গে সেজে দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠের মত দেবী মন্দিরগুলিও। দুর্গাপুজো শেষ হতে না হতেই শুরু হয় কালীপুজোর প্রস্তুতি। 

2 Min read
Author : Deblina Dey
Published : Oct 26 2019, 12:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
দীপাবলির প্রস্তুতি মানেই আগে থেকেই ভিড় বাজির দোকানে, তারপর চলে সেগুলি রোদে দেওয়ার পালা। আবার ভাই বা বোনেদের বাজির ভাগ থেকে খানিকটা লুকিয়ে নিয়ে নিজের ভাণ্ডার পোক্ত করা। এসব শুরু হয়ে যায় পুজোর আগে থেকেই।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
কালীপুজো আসার আগে থেকেই বাড়িতে লাইট দিয়ে সাজানোর প্রস্তুতি। প্রতিবেশীদের সঙ্গে অঘোষিত প্রতিযোগীতা প্রস্তুতি চলতে থাকে কয়েক দিন আগে থেকেই। তারপর কখন সন্ধ্যে হবে কেমন দেখতে লাগবে বাড়িটিকে। আলোয় ঝলমলে বাড়ির দিকে তাকিয়ে মেলে মানসিক শান্তি এই শুধু বাঙালিই বুঝবে।
38
কালীপুজোর প্যাণ্ডেল নিয়ে সারারাত জেগে বন্ধুদের সঙ্গে আড্ডা, সেই সঙ্গে ঠাণ্ডা লাগাটা ফ্রী। এই নিয়ে বাড়িতে মায়ের বকুনি। এগুলো প্রায় প্রতি বছর নিয়মের মধ্যে পড়ে গিয়েছে।
48
ভূত চতুর্দশীতে নিয়ম করে ১৪ শাক খাওয়া। ইচ্ছে না থাকলেও মায়ের বকার ভয়ে কোনও রকমে গিলে নেওয়া আরকি। তারও আগে চলত বড়দের সঙ্গে বাজারে গিয়ে বেছে বেছে ১৪ শাক কেনা। তাতে ১৪ টা শাক আছে কি না তা বার বার খতিয়ে দেখা।
58
ভূত চতুর্দশীর দিন অপেক্ষা থাকত কখন সন্ধ্যে হবে। বাড়ি জুড়ে প্রদীপ বা মোমবাতি লাগানোর সে কী ধুম। মোমবাতি লাগানোর পরেই কোনটা পড়ে যাচ্ছে কোনটা আবার বেঁকে যাচ্ছে। ভাই বোনেদের মধ্যে কো সবথেকে নিঁখুত ভাবে মোমবাতি বা প্রদীপ লাগাতে পেড়েছে, এই নিয়ে প্রতিযোগীতা। তারপর চলত বাজিগুলো ঠিক ঠাক মত রোদ পেয়েছে কি না তার টেস্টিং। এই সুযোগে একটু বাজি পুড়িয়ে নেওয়া।
68
পুজোর দিন বাড়িতে যাঁদের পুজো হয় তাদের বিষয় আলাদা, আর যাদের না হয় পুজো দিন দুপুরে খাসির মাংস আর গরম গরম ভাত না হলে কালীপুজো পুরও মাটি। আর অপেক্ষা কখন সন্ধ্যে হবে আর বাজি পোড়ানো শুরু হবে।
78
বাড়ির বড়দের সঙ্গে ঠাকুর দেখতে বেড়নো। ঠাকুর দেখে খাওয়া-দাওয়া। আর সেই সঙ্গে ভাইফোঁটার তোড়জোড়।
88
ভাইদের জন্য স্পেশাল কী মেনু হবে, কী উপহার দেওয়া হবে, ভাই ফোঁটা উপলক্ষ্যে কী উপহার পাওয়া হল, তা খুলে দেখা। সকলে মিলে খাওয়া-দাওয়া আর সেই সঙ্গে আড্ডা।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dahi Papad Recipe: ঘরে সবজি নেই? দই-পাপড় দিয়ে ১০ মিনিটে বানান ফাটাফাটি এই পদ
Recommended image2
Baby Names: ছেলের জন্য চাই নতুন নাম? দেখুন ভগবান বিষ্ণুর সঙ্গে জড়িত ৪০টির বেশি মডার্ন নামের তালিকা
Recommended image3
DIET FOOD: ডায়েট মানেই অনাহার না! রোজের ৭টা ছোট কৌশলেই ওজন কমবে, পেটও ভরবে
Recommended image4
পরোটা ভাজতেই পেঁয়াজের পুর ছিটকে তাওয়া নষ্ট? এই ১টা টোটকায় রেস্তরাঁর মতো ফোলা-ফোলা পরোটা
Recommended image5
রইল নিম পাতার ৭টি আশ্চর্য স্বাস্থ্যগুণ, যা অনেকেই জানেন না
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved