MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • শীতের আগেই খুসকির সমস্যায় নাজেহাল, কাজের লাগান অব্যর্থ ঘরোয়া টোটকা

শীতের আগেই খুসকির সমস্যায় নাজেহাল, কাজের লাগান অব্যর্থ ঘরোয়া টোটকা

শীতকালে যখন আবহাওয়াতে আর্দ্রতা কম থাকে তখন ত্বকের শুষ্কতা বৃদ্ধি পায়। যাদের ত্বক এলার্জেটিক তাদের খুসকির প্রবনতা বেশি। এদিকে দিনে দিনে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। কমছে তাপমাত্রা আর শুষ্ক হয়ে আসছে আবহাওয়া। তাই এই সময়েই বিশেষ যত্নের প্রয়োজন চুলের। ত্বকে ম্যালেসেজিয়া নামক এক ধরনের ছত্রাকের কারণে খুসকি বৃদ্ধির প্রবণতা দেখা যায়। মূলত এই ছত্রাকটি সকলের ত্বকেই কম বেশি থাকে। শুধুমাত্র এটির পরিমাণ ত্বকে যখন বৃদ্ধি পায় তখন তা ত্বককে শুষ্ক করে তোলে। ফলে অতিরিক্ত ত্বকীয় কোষ উৎপাদিত হতে থাকে এবং বেশি সংখ্যাক ডেড সেলের পরিমান বৃদ্ধি পায়। চুলে তেলের সঙ্গে মিশে খুসকির সৃষ্টি করে। জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়ে খুসকি দূর করার টোটকা-

2 Min read
Author : Deblina Dey
Published : Nov 22 2020, 03:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

চুলের স্বাস্থ্যহানির জন্য অধিকাংশ ক্ষেত্রেই দায়ী খুসকি। তাই এই সমস্যা দেখা দিলে যত দ্রুত সম্ভব এর প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করুন। তবে সব সময় বাজারে প্রাপ্ত কেমিক্যাল বেসড শ্যাম্পু ব্যবহার না করে ঘরোয়া উপায়েই খুসকির হাত থেকে রেহাই পাওয়া সম্ভব।

28

ত্বকের নানা সমস্যা থাকলে পাশাপাশি মাথার ত্বক অপরিষ্কার থাকলে খুসকির সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞদের মত অতিরিক্ত দূষণের ফলেও খুসকির সমস্যা দেখা দেয়। 

38

প্রতিদিনের ডায়েটে ভিটামিন বি ও জিঙ্ক উপাদান কম থাকলেও খুসকির সমস্যা দেখা দেয়। এছাড়া খুসকির সমস্যার সমাধানে দ্রুত এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেথি। 

48

এর জন্য সারা রাত মেথি ভিজিয়ে রেখে। পরদিন সেই মেথি বেটে, চুলের গোড়ায় দিয়ে রাখুন। এক ঘন্টা পর চুল খুব ভালো করে ধুয়ে নিন। সপ্তাহে দুবার এই মেথির প্যাক ব্যবহার করলে খুসকি সমস্যার হাত থেকে দ্রুত রক্ষা পাবেন। 

58

মেথি ছাড়াও  খুসকির প্রকোপ কমাতে নারকেল তেল খুব কার্যকর। চুলের গোড়ায় নারকেল তেল একটু গরম করে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। এতে করে খুসকির সমস্যায় দ্রুত উপকার পাবেন।

68

পাশাপাশি খুসকির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে পাতিলেবুর রস। দু চা চামচ লেবুর রস এক কাপ জলের সঙ্গে মিশিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। 

78

পেঁয়াজ বেটে ছোট্ট এক বাটি পেঁয়াজের রস বানিয়ে নিন। পেঁয়াজের এই রস ভালো করে মাথায় মেখে নিন। ১০ থেকে ১৫ মিনিট রেখে হালকা গরম জলে চুল ধুয়ে ফেলুন। 

88

 এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই পদ্ধতি সপ্তাহে তিন বার ব্যবহার করলে খুসকি দূর হবে পাশাপাশি পাকা চুলের সমস্যা থেকেও মুক্তি পাবেন। 

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
ঋতু পরিবর্তনের সময় শিশুরা অসুস্থ হয়ে পড়ে, আপনার সন্তানকে সুরক্ষিত রাখতে কি কি করণীয় জানুন বিস্তারিত
Recommended image2
দার্জিলিং এর এই স্টেশনে বসে ট্রেন দেখার অভিজ্ঞতা বড়ই সুন্দর, ঘুরে আসুন আর অনুভব করুন এই অনুভূতি
Recommended image3
Heart Health: এই রোজকার অভ্যাসগুলোই আপনার হার্টের ক্ষতি করছে
Recommended image4
Travel Tips: চারিদিকে পাখির ডাক এবং লাল কাঁকড়ার দাপাদাপি, ঘুরে আসুন পূর্ব মেদিনীপুরের স্বল্প পরিচিত পর্যটন কেন্দ্র বাঁকিপুট
Recommended image5
Parenting Tips: ছেলেকে মানুষ করার সময় এই ৫টি ভুল করছেন না তো? জেনে নিন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved