MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • এই মরসুমে কোমল নরম ত্বক পেতে, প্রতিদিনের রূপচর্চার তালিকায় রাখুন বেবি অয়েল

এই মরসুমে কোমল নরম ত্বক পেতে, প্রতিদিনের রূপচর্চার তালিকায় রাখুন বেবি অয়েল

আপনার ত্বক যদি শুষ্ক এবং সংবেদনশীল হয় তবে ময়শ্চারাইজার হিসেবে বেছে নিন বেবি অয়েল। বেবি অয়েলে থাকা ভিটামিন ই ত্বকের সমস্ত সমস্যা মেরামত করে সহজেই। শিশুর মতো কোমল নরম ত্বক খুব সহজেই আপনিও পেতে পারেন এর সাহায্যেই। এই অয়েলের গুণেই আপনার ত্বক হতে পারে সদ্যোজাত শিশুর মতোই নরম আর মসৃণ। বেবি অয়েলে রয়েছে ভিটামিন ই, ভিটামিন এ, অ্যালো ভেরা, মধু আর মিনারেল অয়েলের গুণ। যা ত্বককে সুস্থ আর সতেজ রাখে। তাই প্রতিদিনের ত্বক পরিচর্যার রুটিনে অবশ্যই রাখতে পারেন বেবি অয়েল। 

1 Min read
Author : Deblina Dey
Published : Jan 09 2021, 02:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

যদি আপনার অয়েলি ত্বকের সমস্যা থাকে, সে ক্ষেত্রে বেবি অয়েল ব্যবহার না করাই ভাল। আর যদি আপনার শুষ্ক ত্বক হয় তবে, মুখ ধুয়ে বা স্নানের পর বেবি অয়েল ব্যবহার করতে পারেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

এই তেল ত্বক তাড়াতাড়ি শুষে নেবে ফলে জেল্লাও বৃদ্ধি পাবে ত্বকে। মেকআপ রিমুভার হিসেবেও ব্যবহার করতে পারেন বেবি অয়েল। 

38

মেকআপ তোলার ক্ষেত্রে ক্লিনজার দিয়ে মেকআপ তুলতে গিয়ে ত্বকের খুব ক্ষতি হয়। আর ক্লিনজার-সহ যে কোনও মেকআর কিটেই থাকে ক্ষতিকর রাসায়নিক, যা ব্যবহারের ফলে আদপে ক্ষতিটা হয় ত্বকেরই। 
 

48

বেবি অয়েল ব্যবহার করলে মেকআপের খুব ভালো ভাবে উঠেও যাবে, সেই সঙ্গে ত্বকও থাকবে আর্দ্র আর কোমল।

58

ফাটা গোড়ালির সমস্যা থাকলে বা নখের কোনা থেকে চামড়া উঠে গেলেও ব্যবহার করতে পারেন বেবি অয়েল। 

68

 সাধারণ ক্রিমের বদলে বেবি অয়েল ব্যবহার করতে পারেন। তুলোয় করে নখের চারপাশে লাগিয়ে হালকা ম্যাসাজ করলে সমস্যাও দূর হবে পাশাপাশি নখও হয়ে উঠবে দ্যুতিময়। 

78

ফাটা গোড়ালিতে এই তেল ব্যবহারের জন্য পা পরিষ্কার করে পিউমিস স্টোন দিয়ে ঘষে শুকনো চামড়াগুলো তুলে পরিষ্কার করে নিন। এরপর হালকা করে এই তেল গরম করে নিয়ে গোড়ালির ফাটা অংশে লাগিয়ে হালকা করে ম্যাসাজ করুন। 

88

বেবি অয়েল মাখার পর কিছুক্ষণ রেখে মোজা পরে নিন যাতে তেল ত্বকের গভীরে প্রবেশ করতে পারে। এর ফলে খুব দ্রুত সমস্যার সমাধান হবে।
 

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthcare: বিছানায় বসে খান? ঘুম, হজম, ব্যাকপেইন সব একসঙ্গে হচ্ছে! সাবধান
Recommended image2
২০০০ টাকার কমে ৬টি দারুণ ডিজাইনের রুপোর পায়েল, রোজ পরার জন্য সেরা
Recommended image3
75+ Happy Eid Ul-Adha Wishes in Bengali: ঈদ উপলক্ষে আপনার পরিবার ও স্বজনদের জানান একরাশ শুভেচ্ছা
Recommended image4
Language Name: জানেন হিন্দিকে ইংরেজিতে কী বলে? উত্তরটা কিন্তু খুবই সোজা
Recommended image5
আজকের গোয়া দেখে চিনতে পারবেন না: ৯০ দশকের গোয়ার এই ৫টা জিনিস এখন শুধুই স্মৃতি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved