MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • শীতের ট্রেন্ডি পোশাকে বাজিমাত খুদেদের, রইল নজরকাড়া পোশাকের একগুচ্ছ সন্ধান

শীতের ট্রেন্ডি পোশাকে বাজিমাত খুদেদের, রইল নজরকাড়া পোশাকের একগুচ্ছ সন্ধান

ডিসেম্বর মাস পড়তে না পড়তেই ঠান্ডার আমেজটা যেন উপভোগ করা যাচ্ছে। সকালে তাপমাত্রার পারদ বেশ উর্দ্ধমুখী। রোদ যত বেশি উঠবে ঠান্ডাও তত জাকিয়ে পড়বে। সারাদিন ঠান্ডা অনুভব না হলেও রাতের বেলা এবং ভোর বেলাতে ঠান্ডা বেশ ভালই লাগছে। শীতকাল মানেই উৎসব অনুষ্ঠানে ভরপুর গোটা মাস। শীতের পোশাক নিয়েও কমবেশি সচেতন প্রত্যেকেই। বড়দের পাশাপাশি ছোটরাও কম যায় না সেই তালিকায়। একদিকে শীত, অন্যদিকে স্টাইল দুইয়ের কথা মাথায় রেখেই শীতের ট্রেন্ডি পোশাকে বাজিমাত করছে খুদেরা। ছোট, বড় দোকান থেকে অনলাইন স্টোর শীতের পোশাকে ভরে উঠেছে সমস্ত দোকান। আপনার সন্তানকে সামিল করুন সেই ট্রেন্ডি শীতের ফ্যাশনে। একনজরে দেখে নিন শীতের নজরকাড়া কিছু ফ্যাশনেবল পোশাক।

2 Min read
Author : Riya Das
| Updated : Dec 02 2019, 04:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ছোটদের শীতের পোশাক কেনার সময় জামার কোয়ালিটি নিয়ে সচেতন থাকুন। কটসুল বা উলের পোশাক কেনার চেষ্টা করুন। সোয়েটশার্টে ফ্রিলের ডিটেলিং ছোট মেয়েদের খুব ভাল মানাবে। বড়দের মতোন রিভার্সিবল জ্যাকেটও ফ্যাশনে ইন। এই জ্যাকেট গুলি দুদিক করেই অনায়াসে পরা যায়।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
এখন বিভিন্ন প্রিন্টেড শীতের পোশাক দারুণ নজর কাড়ছে। যেমন ফ্লোরাল প্রিন্টেড, গ্রাফিক, সিকুইন ডিটেলিং, অ্যাপলিক করা মোটিফের সোয়েটশার্টও ফ্যাশনে ইন। ছেলে হোক কিংবা মেয়ে দারুণ মানাবে এই ড্রেস। অনুষ্ঠান বাড়ি হোক বা কিট্টি পার্টি এই পোশাক সবেতেই নজর কাড়বে। কয়েকদিনের ছোট্ট ট্রিপে বা খোলা জায়গায় কোনও অনুষ্ঠান থাকলে অনায়াসে ট্রাই করতে পারেন এই জ্যাকেট। ইউনিসেক্স হুডেড জ্যাকেট, বম্বার জ্যাকেট পাফড জ্যাকেট ও পেয়ে যাবেন বিভিন্ন রঙে।
37
শীতের পোশাকের মধ্যে জাম্পার খুবই আকর্ষণীয়। উল এবং সুতি মিশ্রিত জাম্পার খুবই আরামদায়ক হয়। কুইলটেড জ্যাকেট শীতের পোশাকের তালিকায় অন্যতম সংযোজন।
47
কেনার সময় রং মাথায় রেখে কিনুন। বাচ্চাদের উজ্জ্বল রঙের পোশাক পরলে দেখতেও যেমন সুন্দর লাগবে, তেমনি ময়লাও কম হবে। সুতরাং পোশাক কেনার সময় এই বিষয়টি ভুল গেলে একদমই চলবে না। রঙের পাশাপাশি লেদার জ্যাকেটও শীতের পোশাকে থাকা কিন্তু মাস্ট। এখন সেমি লেদারের অনেক জ্যাকেটই হাল ফ্যাশনে ইন।
57
প্রিন্টেড সোয়েটশার্টের মধ্যে সামনে জিপ বা চেন দেওয়ার মধ্যেও পেয়ে যাবেন। হালকা ঠান্ডার জন্য খুবই ভাল এই পোশাক। বিভিন্ন রঙের এবং বিভিন্ন প্রিন্টের এই পোশাক যে কোনও দোকানেই অনায়াসেই পেয়ে যাবেন।
67
নিটেড সুতির কার্ডিগানও এখন হাল ফ্যাশনে ইন। এই ধরনের পোশাক যেমন হালকা শীতেও পরা যেতে পারে। তেমনি আবার কোনও পোশাকের উপরেও পরানো যেতে পারে। জিন্সের জ্যাকেটও হালকা শীতে অনায়াসেই ট্রাই করতে পারেন।
77
বিভিন্ন স্টাইলের জ্যাকেটও হালফ্যাশনে ইন। ফ্রন্ট ওপেন, হুডেড, জিপ দেওয়া বা ড্রস্ট্রিং জ্যাকেট ছোটদের সাইজে পেয়ে যাবেন। সেই জ্যাকেটের মধ্যে বিভিন্ন নজরকাড়া ডিজাইন যেমন কার্টুন চরিত্র, টেডিবিয়ার, নানা ধরণের অ্যাপলিক করা ডিজাইনও পেয়ে যাবেন।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dog Care: আদর করে আপনার কুকুরকে সোয়েটার পরাচ্ছেন? উপকার নয়, ক্ষতি করছেন! শীতে পোষ্যের যত্নে এই ৫ ভুল করবেন না
Recommended image2
ঠান্ডা লাগলেই গলা ভেঙে ফ্যাঁসফ্যাঁসে স্বর? জানেন ভিতরে আসলে কী হয়, বলছেন ENT বিশেষজ্ঞ
Recommended image3
অগোছালো ঘর মানেই সুখী সংসার! পরিপাটি ঘরেই বাড়ে অশান্তি, কী বলছে চাঞ্চল্যকর সমীক্ষা?
Recommended image4
ত্রিশেই চুলে পাক ধরেছে? বারবার হেয়ার কালার করছেন? অজান্তেই ডেকে আনছেন কঠিন বিপদ
Recommended image5
ঠান্ডা-গরম খেলেই দাঁতে শিরশিরানি, ফুলছে মাড়ি? অবহেলা নয়, হতে পারে এই ৩টি রোগের লক্ষণ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved