MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Relationship
  • Health Tips - ঘরোয়া পদ্ধতিতে 'স্পার্ম' কাউন্ট বাড়াতে চান, নিয়ম করে করুন এই কাজগুলি

Health Tips - ঘরোয়া পদ্ধতিতে 'স্পার্ম' কাউন্ট বাড়াতে চান, নিয়ম করে করুন এই কাজগুলি

সম্পর্কের  গাঢ় বন্ধন মানেই যৌন মিলন। কিন্তু যৌন সঙ্গমের পথে বাঁধা হয়ে দাড়াচ্ছে বেশ কিছু কঠিন সমস্যা। তার মধ্যে একটি হল স্পার্ম কাউন্ট হ্রাস, সমীক্ষা বলছে, প্রতি  ৬ জন পুরুষের মধ্যে ১জনের এই সমস্যা রয়েছে। প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ বন্ধ্যাত্বের ক্ষেত্রে দায়ী পুরুষরাই। ভবিষ্যত পরিকল্পনার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে এই শুক্রাণুর সংখ্যা হ্রাস। কারণ এর সঙ্গেই জড়িয়ে রয়েছে যৌনজীবন। তবে বন্ধ্যাত্ব চিরস্থায়ী নয়, এর থেকে মুক্তি পাওয়াও সম্ভব।স্পার্ম কাউন্ট  বাড়ানোর বেশ কয়েকটি সহজ এবং প্রাকৃতিক উপায় রয়েছে, জেনে নিন বিশদে। 

2 Min read
Author : Riya Das
Published : Nov 04 2021, 01:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

 
 গবেষণায় দেখা গিয়েছে, স্পার্ম কাউন্ট (Sperm Count ) হ্রাসের সংখ্যা ক্রমশ বাড়ছে। আর এই সমস্যায় যারা ভুগছেন, তারা সকলেই হতাশ হয়ে পড়ছেন বিষয়টি নিয়ে। কারণ ভবিষ্যত পরিকল্পনার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে এই শুক্রাণুর সংখ্যা হ্রাস। 

29

সমীক্ষা বলছে, শরীরচর্চা (Exercise) করলে এবং ওজন কমালে শুক্রাণুর সংখ্যা বাড়ে। প্রতিদিন যদি ৫০ মিনিট যদি অ্যারোবিক (Arobic) এক্সারসাইজ করা যায়, তা শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে। 

 

39

একদিন নয়, বরং একটানা ১৬ সপ্তাহ এভাবে শরীরচর্চা (Exercise) করলে তবেই হাতেনাতে মিলবে ফল। তার সঙ্গে অবশ্যই চাই পর্যাপ্ত পরিমাণে ঘুম (Sleep)। 

49

 অতিরিক্ত দুশ্চিন্তা (Tension) যেমন মানসিকভাবে বিধ্বস্ত করে, তেমনই তা শরীরের পক্ষেও ভীষণ ক্ষতিকর। এতে দেহের এনার্জি যেমন নষ্ট হয় তেমনই শুক্রাণু তৈরির ক্ষমতা কমে যায়। 
 

59


 শরীরচর্চা যেমন মাস্ট, তার পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খান, দুশ্চিন্তা মুক্ত হতে যা যা দরকার, সেগুলি বেশি করে করুন সম্ভব। আর তাতেও যদি কাজ না হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।

69


ধূমপান স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর তা প্রায় সকলেই জানেন। যৌনমিলনের সময় সঙ্গীকে সুখ দিতে চাইলে আজ থেকেই ধূমপানকে বিদায় জানান। কারণ এটিতেও স্পার্ম কাউন্ট কমিয়ে দেয়।
 

79

তবে শুধু ধূমপানই নয়,  এর পাশাপাশি মদ্যপানও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। লিভার, ক্যানসারের মতো রোগ ছাড়াও এর খারাপ প্রভাব পড়তে পারে আপনার যৌনজীবনেও (Sex Life)।
 

89

গবেষণা বলছে, নিয়মিত মদ খেলেও স্পার্ম কাউন্ট (Sperm Count ) কমে যায়। বীর্যের গুণাগুণও ধীরে ধীরে খারাপ হয়ে যায়। এমনকী আপনাকে নপুংষকেও পরিণত করতে পারে।

99

গবেষণা বলছে, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম যুক্ত ট্যাবলেট বা ক্যালসিয়াম-যুক্ত খাবার শুক্রাণুর সংখ্যা বাড়াতে অনেকটাই  সাহায্য করে। তবে নিজে থেকে কোনও ওষুধ খাবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

Relationship Tips (রিলেশনশিপ টিপস): Get Men and Women Relationship Advice & Dating Tips in Bangla. Read stories on different aspects of relationship from husband and wife, married life in Bangla at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
বিয়ের আগে অবশ্যই বর কনের ভবিষ্যৎ সুরক্ষার জন্য এই কয়েকটি মেডিকেল পরীক্ষা করানো উচিত
Recommended image2
AI-এর ফাঁদ পাতা ভুবনে! ChatGPT খুলে দিল প্রেমিকের মুখোশ- জানুন কী করে
Recommended image3
সঙ্গীর সঙ্গে সর্বদা ঝামেলা লেগে রয়েছে? এর কারণ অভিভাবকরা নয় তো? জানুন সমাধানের উপায়
Recommended image4
ছেলেরা সাবধান! নতুন আইনে প্রেম করে ছেড়ে দিলে হতে পারে বড় শাস্তি! কী নিয়ম আনল কেন্দ্র?
Recommended image5
৭ দিনে ৭টি প্রেমিক! 'রস্টার ডেটিং'য়ের আবহে মেতেছে জেন - জি ( GEN - Z)
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved