MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ranu Mondal Video Viral
Bay Leaf Advantages in Smartphone
West Bengal DA
8th Pay Commission
Ration Cards
Bengal Richest Person
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • নন্দীগ্রামে 'নাটক' করে মমতার লাভ কী - এতে কোন কোন রাজনৈতিক সুবিধা পেতে পারেন তিনি

নন্দীগ্রামে 'নাটক' করে মমতার লাভ কী - এতে কোন কোন রাজনৈতিক সুবিধা পেতে পারেন তিনি

নন্দীগ্রামে প্রচারে গিয়ে আহত মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের পক্ষ অভিযোগ করা হয়েছে পরিকল্পিত হামলার। যদিও ঘটনার একদিন পর তাঁরা বলছেন, এটা দুর্ঘটনা। তাও পিছনে ষড়যন্ত্র রয়েছে, সেই অভিযোগ থেকে তারা সরছে না। বিরোধীরা অবশ্য কেউ বলেছেন 'নাটক', কেউ বলেছেন এটা মমমতার 'রাজনৈতিক ভন্ডামি'। এরমধ্যে নির্বাচন কমিশনের নির্দেশে চলছে ঘটনার পুলিশি তদন্ত। কিন্তু, প্রশ্ন হল সত্যিই কি সমবেদনা কুড়ানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় হামলার অভিযোগ করছেন? কিন্তু, এই ঘটনা থেকে কী রাজনৈতিক লাভ পেতে পারেন তিনি? 

2 Min read
Author : Amartya Lahiri
| Updated : Mar 22 2021, 02:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

লড়াকু নেত্রী মমতা

অনেকে মনে করছেন, এই ঘটনা মমতাকে ফের লড়াকু নেত্রী হিসাবে তুলে ধরবে। যেমন এখনও তিনি সভায় সভায় বলে থাকেন, বাম আমলে তাঁকে রাইটার্স বিল্ডিং থেকে চুলের মুঠিধরে সরিয়ে দেওয়ার কথা বা ডান্ডা মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার কথা। সেইসব ঘটনার তালিকায় এই ঘটনা নবতম সংযোজন হতে চলেছে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25

কেন্দ্রের দিকে আঙুল

বাম আমলে মাথা ফাটা বা চুলের মুঠি ধরে বের করে দেওয়ার ঘটনা মমতাকে রাজনৈতিক দিক থেকে অনেকটাই এগিয়ে দিয়েছিল, তা বলাই বাহুল্য। প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে নিজের দিকে টানতে পেরেছিলেন তিনি। কিন্তু, গত ১০ বছর ধরে তিনিই শাসকের আসনে। প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এখন তাঁর বিরুদ্ধেই। এই অবস্থায় যেমন বাম আমলে প্রশাসনিক অত্যাচারের অভিযোগ করতেন মমতা, এই ঘটনায় তিনি চক্রান্তের আঙুল তুলতে পারেন কেন্দ্রের বিজেপি সরকারের দিকে।

35

কর্মীদের এককাট্টা করা 

রাজ্যজুড়ে এখন অগোছালো তৃণমূলের সংগঠন। অন্যান্য দল ভাঙিয়ে যেসব রাজনৈতিক নেতা কর্মীদের এনে দল বাড়িয়েছিল তৃণমূল, এখন তাঁরা তো বটেই, এমনকী একেবারে ঘরের নেতা-কর্মীরাও দল ছেড়ে চলে যাচ্ছেন। নেত্রীর উপর 'হামলা'র এই ঘটনার অভিযোগ দলীয় কর্মীদের এককাট্টা করে দিতে পারে। দিদির উপর হামলার ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে তাঁরা ভোটের প্রচারে নামতে পারেন।

45

ভোঁতা শুভেন্দুর প্রচার

নন্দীগ্রামে মমতার জয় নিয়ে সংশয় রয়েছে। উল্টো দিকে রয়েছেন, তাঁরই হাতে রাজনৈতিক উত্থান হওয়া শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বহিরাগত তকমা দিয়ে পোস্টার পড়েছে বিধানসভা কেন্দ্রে। এই ঘটনার পর বাকি সব সমস্যা ভুলিয়ে এই বিষয়টিকেই মূল প্রচারের বিষয় করে তুলতে পারে তৃণমূল। শুভেন্দু অধিকারীর করা অভিযোগ সব ভোতা করে 'দিদির উপর আঘাত' এই আবেগকে মমানুষের মনে উসকে দেওয়ার সুযোগ রয়েছে ঘাসফুল শিবিরের সামনে।

 

55

বড় ঝুঁকি নিলেন মমতা

কাজেই পরিকল্পিত হামলাই হোক আর রাজনৈতিক ভন্ডামি বা নাটকই হোক - এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লাভ নেহাত কম নয়। ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক রিপোর্টে পুলিশ কিন্তু বলেছে, ঘটনাটি নিছকই দুর্ঘটনা, প্রত্যক্ষদর্শীরাও তাই বলেছেন। শেষ পর্যন্ত যদি বিরোধীদের দাবিই সত্যি বলে প্রমাণিত হয়, তাহলে কিন্তু সখাত সলিলে পড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেসকে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি থেকে শুরু করে বামদল বা কংগ্রেস নেতাদের বিরুদ্ধেও কিন্তু কখনও 'নাটক' করার অভিযোগ ওঠেনি। এমনকী মমতার দল থেকেই গেরুয়া শিবিরে আসা নেতা শুভেন্দু অধিকারী বা রাজীব বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধেও নয়।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AL
Amartya Lahiri

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weather Update: ফের ঘনাচ্ছে দুর্যোগ! আজ ফের বৃষ্টির পূর্বাভাস, আজ কোথায় কোথায় ভারী বর্ষণ?
Recommended image2
Today’s News in Bengali Live: Modi Putin Talks - মোদী-পুতিন বৈঠক! এসইউ-৫৭ যুদ্ধবিমান চুক্তি কি চূড়ান্ত? ‘সুপার সুখোই’, পন্টসার ক্ষেপণাস্ত্র নিয়েও আলোচনা
Recommended image3
WB Weather: ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ! দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি হলুদ-কমলা সতর্কতা
Recommended image4
Modi Birthday: মোদীর জন্মদিনে ২১ দিনের কর্মসূচি শুভেন্দু সরকারের, ১৭ সেপ্টেম্বর থেকে কী কী আয়োজন?
Recommended image5
Nabanna Salary & DA: পুজোর আগেই সরকারি কর্মীদের পকেটে বেতনের সঙ্গে বাড়তি ডিএ! রইল পুরো হিসেব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved