Left Candidate List: এবার দ্বিতীয় দফায় ৩২টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করল বামফ্রন্ট। মোট ২২৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে ফেলল বামেরা। আজ ঘোষিত হল ভবানীপুর, বালিগঞ্জ, টালিগঞ্জ, নন্দীগ্রামের মত হাইপ্রোফাইল আসনে প্রার্থীদের নাম।

Left Candidate List: এবার দ্বিতীয় দফায় রাজ্যের ৩২টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করল বামফ্রন্ট। বৃহস্পতিবার আলিমুদ্দিনে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা বামেদের প্রার্থী ঘোষণা করলেন মহম্মদ সেলিম৷ প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে মোট ২২৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে ফেলল বামেরা। আজ ঘোষমা করা হল ভবানীপুরে মুখ্যমন্ত্রী বন্দ্য়োপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র মধ্যে দ্বৈরথে বামেদের সিপিআইএম প্রার্থী হলেন বিশিষ্ট আইনজীবী শ্রীজীব বিশ্বাস। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ও তৃণমূলের পবিত্র করের বিরুদ্ধে সিপিআই দাঁড় করাল শান্তি গিরি-কে। বালিগঞ্জে এবার বাম সমর্থিত সিপিএমের তরুণী প্রার্থী আফরিন বেগম (শিল্পী)। এবারও প্রার্থী তালিকায় নাম থাকল না মহম্মদ সেলিম ও সুজন চক্রবর্তীদের মত নেতাদের। অথচ রানিনগর ও টালিগঞ্জের প্রার্থীদের নামও ঘোষণা হয়ে গেল।

রানিনগর থেকে টালিগঞ্জ, বাম প্রার্থী কারা

২০২৪ লোকসভা নির্বাচনে একমাত্র যে আসনে লিড ছিল সিপিএমের মুর্শিদাবাদের সেই রানিনগরে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে লড়বেন জামাল হাসান। কলকাতার টালিগঞ্জ আসন থেকে সিপিএম প্রার্থী করল অধ্যাপক পার্থ প্রতিম বিশ্বাস-কে। আগে একটা সময় টালিগঞ্জে বেশ ভাল ভোট পেতেন বামেদের পার্থ। গতবার টলিউডের চেনা মুখ দেবদূত ঘোষকে টালিগঞ্জে দাঁড় করিয়ে তেমন লাভ হয়নি বামেদের। অরূপ বিশ্বাস ও বাবুল সুপ্রিয় দ্বৈরথে সিপিএমের তারকা প্রার্থী দেবদূত ২০ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন। পার্থকে ফের টালিগঞ্জে দাঁড় করিয়ে রাজ্যের মন্ত্রী অরূপকে কঠিন জমিতে দাঁড় করাতে চাইল সিপিএম। আসানসোল উত্তরে অখিলেশ কুমার, নয়াগ্রামে পুলিন বিহারি বাস্কের মত দাপুটে নেতাদের টিকিট দিল বামেরা। চাঁপদানিতে সিপিএমের হয়ে লড়বেন চন্দ্রনাথ ব্য়ানার্জি। মেটিয়াব্রুজে আইনজীবী মণিরুম ইসলাম লড়বেন বামেদের হয়ে।

প্রথম দফায় কাদের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল

এদিন বামেদের ৩২ জনের প্রার্থী তালিকা ২৮ জন সিপিএমের ,৩জন সিপিআই, ১জন আরএসপি-র প্রতিনিধি থাকলেন। প্রথম দফায় প্রার্থী ঘোষণায় জানানো হয় উত্তরপাড়া কেন্দ্র মীনাক্ষী মুখার্জি, দমদম উত্তর কেন্দ্রে দীপ্সিতা ধর প্রতিদ্বন্দ্বিতা করবেন। যাদবপুর কেন্দ্র থেকে লড়বেন বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বরানগর ও পানিহাটি কেন্দ্র থেকে লড়বেন যথাক্রমে সায়নদীপ মিত্র ও কলতান দাশগুপ্ত। মদন মিত্র বিরুদ্ধে কামারহাটি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে মানস মুখোপাধ্যায়। উত্তরবঙ্গের কয়েকটি গুরুত্বপূর্ণ আসন শরিক দলগুলির জন্য ছেড়ে দেওয়া হয়েছে। মেখলীগঞ্জে প্রার্থী কমল রায়, মাথাভাঙায় খগেন বর্মণ, কোচবিহার উত্তর কেন্দ্রে প্রণয় কাঞ্জি এবং দিনহাটায় প্রার্থী হয়েছেন বিকাশ মণ্ডল।