MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বেলদাতে হেলিকপ্টার থেকে নেমে একঘন্টা অপেক্ষা করতে হল যোগী আদিত্যনাথকে, কেন জানেন কি

বেলদাতে হেলিকপ্টার থেকে নেমে একঘন্টা অপেক্ষা করতে হল যোগী আদিত্যনাথকে, কেন জানেন কি

এদিন পুরুলিয়া আর পশ্চিমমেদিনীপুরে জনসভা ছিল যোগী আদিত্যনাথের। কিন্তু বেলদাতে হেলিকপ্টার থেকে নেমে একঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল যোগী আদিত্যনাথকে। মাঠ ভরার জন্যই তাঁকে অপেক্ষা করতে হয় বলেও  জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্টেজের পাশে একটি বিশ্রামকক্ষে তিনি অপেক্ষা করেন।  

2 Min read
Author : Asianet News Bangla
Published : Mar 16 2021, 10:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

সোমবার ঝাড়গ্রামের জনসভায় সশরীরে উপস্থিত হননি অমিত শাহ। তিনি দাবি করেছেন তাঁর হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির জন্যি তিনি সভায় পৌঁছাতে পারেননি। কিন্তু তৃণমূল সুপ্রিমো দাবি করেছেন সভাতে ভিড় না হওয়ার জন্যই উপস্থিত হননি অমিত শাহ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের বেলদাতে জনসভা ছিল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপির স্টার প্রচারক যোগী আদিত্যনাথের। কিন্তু সেই সভাতেও নাকি তেমন জনসমাগম হয়নি। আর সেই কারণেই নাকি তাঁকে হেলিকপ্টার থেকে নামার পর প্রায় একঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। 

37

মঙ্গলবার বেলা দুটো নাগাদ তিনি হেলকপ্টারে করে নেমে হাজির হলেও সভায় লোক না থাকার কারনে মঞ্চের পাশে বিশ্রামস্থলে বসে থাকতে হল এক ঘন্টা ৷ বেলা ৩ টা ১০ নাগাদ মঞ্চে ওঠেন বক্তব্য রাখতে ৷ 

47

দলীয় সূত্রে খবর প্রায় একঘণ্টার চেষ্টায়  হাজার খানেক লোককে মঞ্চের পাশে হাজির করতে সক্ষম হয় বিজেপি নেতারা ৷ এরপরে মঞ্চে উঠে বক্তব্য রাখেন যোগী ৷ 

57

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মাঠের একপাশ প্রায় ফাঁকাই ছিল। ফাঁকা চেয়ার সার দিয়ে রাখা ছিল। বসার কোনও লোক ছিল না। 
 

67

এদিন তিনি বেলদার সভামঞ্চে বক্তব্যে বলেন- এখানে রামের নাম নিলে তৃণমূল সরকারের আপত্তি হয় কেন? কিন্তু এটা বলতে পারি যেখানেই রামের বিরোধিতা করা হয়েছে সেখানেই জনতার জবাব পেয়েছে সরকার। এই ভুলটাই উত্তর প্রদেশের আগের একটি সরকার করেছিল। তার কি অবস্থা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন।
 

77

অযোধ্যাতে রাম মন্দির নির্মাণ শুরু হয়েছে, সেটা কখনোই কংগ্রেস থাকলে হত না। তৃণমূল থাকলেও এ ধরণের কাজ হবে না। বিজেপি বিদ্যুৎ আলো জল , স্বাস্থ্য পরিষেবা সবই দেবে। আর যেদিন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে , বিজেপি কর্মীদের যারা আক্রমণ করেছে আইন তাদের বিরুদ্ধে ২ মে-র পর ব্যবস্থা নেওয়া শুরু করবে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today’s News in Bengali Live: পাঁচ জেলায় জারি হল কমলা সতর্কতা, জেনে নিন আজ দুর্যোগ কোন কোন জেলায়
Recommended image2
Mid Day Meal: এখনই মিড ডে মিলের দায়িত্ব নেবে না ইসকন, কীভাবে খাবার পাবে পড়ুয়ারা?
Recommended image3
Weather Update: পাঁচ জেলায় জারি হল কমলা সতর্কতা, জেনে নিন আজ দুর্যোগ কোন কোন জেলায়
Recommended image4
TMC Bypoll Bengal: উপনির্বাচনের দুটি আসনেই প্রার্থী দিল ঋতব্রতপন্থী তৃণমূল! কিন্তু জোড়াফুল প্রতীক নিয়ে এখনও রায় দেয়নি কমিশন
Recommended image5
Nandigram ByElection: উপনির্বাচনে শুভেন্দুর গড়ে কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান, পুরোনোতেই ভরসা মমতার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved