MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • রাশি রাশি টাকা আর সোনা- অর্পিতার দ্বিতীয় ফ্ল্যাটে 'গুপ্তধন'র সন্ধান ED-র, বান্ধবীর সাফ কথা টাকার মালিক পার্থ

রাশি রাশি টাকা আর সোনা- অর্পিতার দ্বিতীয় ফ্ল্যাটে 'গুপ্তধন'র সন্ধান ED-র, বান্ধবীর সাফ কথা টাকার মালিক পার্থ

পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্য়ায়ের দুটি ফ্ল্যাটের তল্লাশি চালিয়ে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উদ্ধার হয়েছে প্রচুর গয়না। প্রথমে ডায়মন্ড সিটি তারপর বেলঘরিয়া দুটি ফ্ল্যাটে টাকার পাহাড় দেখে ইডি কর্তাদের মাথায় হাত উঠেছে। এই অবস্থায় টাকা গুণতে নিয়ে আসা হয়েছে মেশিন। নেওয়া হয়েছে ব্যাঙ্ক কর্মীদের সাহায্য। প্রশ্ন উঠতে শুরু করেছে এই টাকা কার? এখনও পর্যন্ত টাকা নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও মন্তব্য সামনে আসেনি। কিন্তু অর্পিতা প্রথম থেকে এপর্যন্ত নিজের মন্তব্যে অনড়। জানিয়েছেন এই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। টাকা সম্পর্কে তিনি কিছুই জানতেন না।   

3 Min read
Author : Saborni Mitra
Published : Jul 28 2022, 12:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110


বুধবার বেলঘরিয়ার ফ্ল্যাটে ঢুকেছিল ইডি কর্তারা। সেখান দীর্ঘ সময় তল্লাশি চালানোর পর উদ্ধার হয়েছে রাশি রাশি টাকা। যা দেখে চোখ কপালে উঠেছে তদন্তকারীরা। বুধবঅবস্রথ তল্লাশি গেলেই বৃহস্পতিবারের আগে বার হতে পারেনি তদন্তকারীরা। কারণ টাকা আর সোনার হিসেব মেলাতে রীতিমত হিমসিম অস্থা তাদের। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210


অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২৯ কোটি ৯০লক্ষ নদগ টাকা। সঙ্গে উদ্ধার হয়েছে চার কিলোগ্রাম সোনার গয়না। বাজার মূল্য প্রায় ৪ কোটিরও বেশি। এই সোনার মধ্যে রয়েছে সোনার বাঁটও।
 

310


ইডি সূত্রের খবর অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়ার সোনার মধ্যে রয়েছে তিনটি সোনার বাঁট। প্রতিটির ওজন এক কিলোগ্রাম। ইডি আধিকারিকরা  সমস্ত কিছু বাজেয়াপ্ত করেছেন। এই তালিকায় রয়েছে দুটি সোনার  ঘড়িও। 

410


অর্পিতার গয়নার তালিকাটাও খুব ছোট নয়। উদ্ধার হয়েছে. ছোটি মোটা মোটা সোনার বালা, কানের ঝোলা লম্বা দুল, অনেকগুলি গলার হার। সেগুলি বেশ মোটা। ইডি সূত্রের খবর অর্পিতার বাড়িও ওয়াড্রোবের সঙ্গে ফ্ল্যাট বাড়ির শৌচাগারেও টাকা লুকিয়ে রাখা ছিল। 

510


আগের মত এখনও নিজের মন্তব্য অনড় রয়েছেন অর্পিতা। প্রাথমিক জেরাতেই বন্ধুর ঘাড়ে দায় চাপিয়েছিলেন অর্পিতা। বলেছিলেন এই টাকা সমস্তই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তিনিই এই টাকা তাঁর কাছে রাখতে দিয়েছিলেন। 
 

610


'পার্থ চট্টোপাধ্যায়ের কড়া নির্দেশ ছিল, যে ঘরে টাকা রাখা হয়েছে, সেই ঘরে আমি ঢুকতে পারবো না। আমি কোনোদিন ঢুকে দেখিনি কত টাকা রাখা আছে। পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা আসতেন টাকা নিয়ে বিভিন্ন সময়। তারাই ওই ঘর খুলে টাকা রেখে চলে যেতেন। তাই এই বিষয়ে যা বলার পার্থ চট্টোপাধ্যায় বলতে পারবেন। জেরায় স্বীকারোক্তি অর্পিতার।' ইডি জানিয়েছেন এমনটাই দাবি করেছে অর্পিতা। 

710


ইডি সূত্রে খবর প্রবল জেরার মুখে পড়ে অর্পিতা মুখোপাধ্যায় নিজের বয়ান থেকে সরে আসেনি। সে জানিয়েছে এই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। ইডি সূত্রের খবর অর্পিতার দাবি তার ফ্ল্যাটে যে এত টাকা রাখা ছিল তা সে জানতই না। টাকার ঘর সর্বদা বন্ধই থাকত। 

810


এর আগে অর্পিতার ডায়মন্ড সিটির ফ্ল্যাটে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখান থেকে উদ্ধার হয়েছে প্রায় ২২ কোটি টাকা। সঙ্গে বেশ কিছু নথিপত্র। সেই নথি থেকেই অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটের সন্ধান পায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপর বুধবার থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত তল্লাশি চালায়। 

910


স্কুল শিক্ষক নিয়োগ দুর্ণীতিকাণ্ডের তদন্ত নেমেই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ট বান্ধবী হিসেবে অর্পিতা মুখোপাধ্যায়ের সন্ধান পায় ইডি।  পার্থর নাকতলার বাড়ি থেকে পাওয়া তথ্যের সূত্র ধরেই অর্পিতাকে ট্রেস করে আধিকারিকরা। ২২ জুলাই অর্পিতার ডায়মন্ড সিটির ফ্ল্যাটেও তল্লাশি করেছিল। সেখান থেকে পাওয়া তথ্য ধরেই বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা ইডির। 

1010


সূত্রের খবর নামে বেনামে আরও  সম্পত্তি রয়েছে অর্পিতার। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যৌথ সম্পত্তিও রয়েছে তার। তারই সন্ধান পেতে মরিয়া চেষ্টা করছে ইডি। যদিও এখনও এই বিষয়ে ইডির তরফ থেকে কিছুই বলা হয়নি। তবে স্কুল শিক্ষক নিয়োগ দুর্ণীতিতে তদন্ত করতে গিয়ে যে রাশি রাশি টাকা সামনে আসবে অবশ্য তদন্তকারীরা প্রথমে ভাবেনি বলেও সূত্রের খবর। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla News Live: Weather Update: পঞ্চমীতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন আজ ভিজবে কোন কোন জেলা
Recommended image2
Weather Update: পঞ্চমীতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন আজ ভিজবে কোন কোন জেলা
Recommended image3
Durga Puja 2026: কলকাতার ব্লু লাইন মেট্রোর কোন স্টেশনে বিখ্যাত মণ্ডপ দেখতে পাবেন?
Recommended image4
Drug Trafficking: প্রেমিক-প্রেমিকা মিলে মাদকের কারবার! হাতেনাতে ধরল দুবরাজপুর থানার পুলিশ
Recommended image5
WB Durga Puja Weather: দুর্গাপুজোয় ষষ্ঠী থেকে দশমী কেমন থাকবে আবহাওয়া? রইল পুজোর আকাশে স্বস্তির খবর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved