MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • আফগান ভাইদের হাতে বাংলার দিদির ছবি দেওয়া 'দিল্লি চলো' রাখি বাঁধল তৃণমূল, দেখুন ছবিতে ছবিতে

আফগান ভাইদের হাতে বাংলার দিদির ছবি দেওয়া 'দিল্লি চলো' রাখি বাঁধল তৃণমূল, দেখুন ছবিতে ছবিতে

চরম বিপদ নেমে এসেছে আফগানদের জীবনে, চরমপন্থার বিপদ। ২০ বছর পর ক্ষমতায় ফিরে এসেছে তালিবান। রোজই তাদের অত্যাচারের বীভৎস বর্ণনা সামনে উঠে আসছে। আর আফগানিস্তান থেকে কাজের সূত্রে বা অন্য কোনও সূত্রে বাংলায় এসে আটকে পড়েছেন বহু আফগান নাগরিক। পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এই অবস্থায় ভারতের রাখি উৎসবকে কাজে লাগিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিল তৃণমূল কংগ্রেস।   

2 Min read
Author : Asianet News Bangla
Published : Aug 22 2021, 04:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

২২ অগাস্ট সারা ভারতে পালিত হচ্ছে রাখি উৎসব। এই উৎসবের পিছনে রয়েছে, ধর্ম-বর্ণ-ভাষা ব্যবধান ভুলে ভাই-বোনের পবিত্র সম্পর্কে বেঁধে ফেলার ঐতিহ্য়। আর সেই ঐতিহ্যকেই এদিন আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল তৃণমূল কংগ্রেস। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

এদিন বলতে গেলে রাজ্যের প্রায় সর্বত্রই রাখি বন্ধন উৎসব পালন করে তৃণমূল। রাস্তায় পথচলতি মানুষ থেকে শুরু করে, বিরোধী রাজনৈতিক দলের কর্মীদেরও রাখি পরান শাসক দলের কর্মীরা। তারই মধ্য়ে একটু অন্যরকম দৃশ্য তৈরি হল উত্তর ২৪ পরগণার দমদমে। 

38

কাজের সূত্রে, চিকিৎসার জন্য বা অন্য বিভিন্ন কারণে ভারতে এবং বাংলায় আসেন বহু আফগান নাগরিক। দমদম এলাকায় এরকম অনেক আফগান বসবাস করেন। রক্ষাবন্ধনের দিনে তাঁদের হাতে রাখি বেঁধে দিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিল তৃণমূল কংগ্রেস। 
 

48

তালিবানরা আফগানিস্তান দখল করে নেওয়ার পরে এখন আফগানদের ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে। ভারতে বসবাসকারী আফগান নাগরিকরা বুঝতেই পারছেন না আদৌ দেশে ফিরে যাওয়া ঠিক হবে কিনা, তাদের পরিবার অক্ষত আছে কিনা। এই অনিশ্চয়তার মধ্যে রক্ষাবন্ধনের এই পবিত্র বার্তা তাদের কিছুটা হলেও মানসিক জোর দেবে, তা বলাই বাহুল্য।  

58

আফগান নাগরিকদের রাখি পরানোর পাশাপাশি এদিন শান্তির বার্তা দিয়ে পদযাত্রাও বের করা হয়। তাতে ছিল সুদৃশ্য একটি ট্যাবলো। তাতে বিশ্ববাংলার প্রতীকের উপর, শান্তির প্রতীক একটি পায়রা রাখা হয়েছিল। 

68

এই শোভাযাত্রায় ছিল বাংলার ঐতিহ্যশালী ধামসা-মাদলও। শোভাযাত্রা থেকে বার্তা দেওয়া হয় - 'শান্তির অমৃত বাণী ফিরুক দেশে দেশ / মিটে যাক সব ঘৃণা সব পুড়ে যাক সব দ্বেষ'।

78

তবে শুধু আফগান নাগরিকদেরই নয়, তৃণমূল এদিন রাখি পরিয়েছে অন্য়ান্য এলাকাবাসীদেরও। খাওয়ানো হয়েছে লাড্ডু বা অন্য মিস্টি। বিরোধী দলের নেতা-কর্মীরাও হাসিমুখে হাত বাড়িয়ে দিয়েছেন তৃণমূলের রাখি পরার জন্য। 
 

88

রাখির মধ্য দিয়ে রাজনৈতিক বার্তাও দিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল। এদিন দলের পক্ষ থেকে দলনেত্রীর মুখের ছবি দিয়েই একটি বিশেষ রাখি তৈরি করা হয়। যার উপরে লেখা ছিল, 'দিল্লি চলো'। অর্থাৎ, রাখিতেও তৃণমূল বুঝিয়ে দিল, ২০২৪-এর লোকসভা নির্বাচনই এখন তাদের পাখির চোখ। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla
 
2nd TEST • SA vs AUS
Live
SASA
(119.1 ov)378/7
AUSAUS
-
Day 3 - Session 3
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Yusuf Pathan: মমতার সঙ্গ ছাড়ার 'পুরস্কার?' ভদোদরায় বিতর্কিত জমি পাচ্ছেন ইউসুফ পাঠান
Recommended image2
'আমাকে কি আগের মুখ্যমন্ত্রী পেয়েছেন?' চোরবাগানে পদপিষ্ট হয়ে নিহত শ্রীপর্ণার বাড়িতে গিয়ে কেন এমন বললেন CM শুভেন্দু অধিকারী
Recommended image3
Durga Puja 2026: 'গন্তব্যের দিকে যাত্রাই আসল পরিচয়,' নজর কাড়ছে রামকৃষ্ণ নগর সমিতির মণ্ডপ
Recommended image4
DA মামলা: সুপ্রিম কোর্টে জমা পড়া ইন্দু মালহোত্রা কমিটির ৩য় রিপোর্টে কী রয়েছে? জানলে চমকে উঠবেন
Recommended image5
Today’s News in Bengali Live: Cristiano Ronaldo - 'আমাকে ডুবিয়েছে,' ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তোপ এরিক টেন হ্যাগের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved