Arabul Islam at ISF: ISF-এর যোগ দিলেন ভাঙড়ের 'তাজা নেতা' আরাবুল ইসলাম। আরাবুলের দলবদলের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার তিনি ভাঙড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লার বিরুদ্ধে প্রার্থী হবেন? জল্পনা জিয়ে রাখলেন আরাবুল-নওশাদ।
আরাবুল ইসলাম ফুরফুরা শরিফে গিয়ে ইন্ডিয়ার সেকুলার ফ্রন্ট বা ISF-এ যোগ দিলেন। সোমবারই দল ছেড়েছিলেন আরাবুল। তারপর থেকেই তাঁর ISF-এর যোগ দেওয়ার জল্পনা চলছিল। কয়েক দিনের বিরতি নিয়েই এবার সরাসরি ISF-এর যোগ দিলেন ভাঙড়ের 'তাজা নেতা' আরাবুল ইসলাম। আরাবুলের দলবদলের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার তিনি ভাঙড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লার বিরুদ্ধে প্রার্থী হবেন? জল্পনা জিয়ে রাখলেন আরাবুল-নওশাদ।
আরাবুলের দলবদল
দলবদলু আরাবুল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। তিনি বলেন, 'যে দল দীর্ঘ দিন ধরে করে এসেছি, সেই দল আমাকে গুরুত্ব দেয়নি। ভাল ব্যবহার করেনি। অনেক গল্প আছে পরে বলব।' তিনি জানিয়েছেন ISF নেতা নওশাদের কথা মেনেই তিনি চলবেন। ত তবে তাঁর দল বদলের প্রভাব তৃণমূলের ওপর পড়েছে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, 'দল নড়েচড়ে বসেছে। আরাবুলের মত লোক বেরিয়ে যাচ্ছে। ভাঙড় শুধু নয়, ক্যানিং-এও প্রভাব পড়বে। আমার লোকজন ISF-এর দিকে থাকবে।' ISF-এ যোগ দিয়ে আরাবুল ইসলাম বলেন, 'আরাবুল যে থুতু ফেলে আর গেলে না। ওকে লোভ দেখাবে, ও চলে যাবে- তা আরাবুল নয়।' তিনি আরও বলেন, তিনি নতুন দলে যোগ দিয়েছেন। দলের নেতাদের কথায় চলবেন।
নওশাদ জানিয়েছেন, আরাবুল ISF-এ যোগ দেওয়ায় দল শক্তিশালী হয়েছে। তিনি আরও জানিয়েছেন, একজন অনুতপ্ত, সে মূলস্রোতে ফিরতে চাইছে। দায়িত্বশীল নাগরিক হতে চাইছে। তাকে সেই রাস্তাই করে দেওয়া হয়েছে। তবে আরাবুল কোথায় দাঁড়াবেন তা এখনও খোলসা করেননি নওশাদ। জল্পনা জিয়ে রেখেছেন আরাবুল।
ভাঙড়
ভাঙড়ের রাজনীতির সঙ্গে দীর্ঘ দিন যুক্ত আরাবুল ইসলাম। ভাঙড়ের দাপুটে নেতা হিসেবেই পরিচিত ছিলিনে তিনি। গত বিধানসভা নির্বাচনে ভাঙড়়ে হারে তৃণমূল। জয়ী হন ISF প্রার্থী নওশাদ সিদ্দিকী। তারপর থেকেই দলে গুরুত্ব হারাতে থাকেন আরাবুল। তাঁর দ্বন্দ্ব শুরু হয়েছে শওকত মোল্লার সঙ্গে। তাতে দলের নেতাদের হাত ছিল শওকত মোল্লার মাথায়। তিনি এবার ভাঙড়ের প্রার্থী। তাই তাঁর বিরুদ্ধে কী ISF প্রার্থী করবে নওশাদকে? তাই নিয়ে জল্পনা তুঙ্গে।








