করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের তরফে নির্দেশ বাড়িতে থাকা অনেকেরই এই সময় ঘরে থেকে ওজন বৃদ্ধি পেয়েছে আর এর সরাসরি প্রভাব পড়ছে স্বাস্থ্যের উপর প্রতিদিন সকালে শুধুমাত্র ১৫ মিনিট আর ফল পান হাতে-নাতে

যোগ বা যোগা যাই বলুন না কেন ভারতীয় উপমহাদেশে এক প্রকার ঐতিহ্যবাহী শারীরবৃত্তীয় ও মানসিক সাধনপ্রণালী। "যোগ" শব্দটির দ্বারা হিন্দু, বৌদ্ধ ও জৈনধর্মের ধ্যান করাকেও বোঝায়। হিন্দু দর্শনের ছয়টি প্রাচীনতম শাখার অন্যতম হল এই যোগ বা যোগা। জৈনধর্মে যোগ মানসিক, বাচিক ও শারীরবৃত্তীয় কিছু প্রক্রিয়ার সমষ্টি। লকডাউনে একমাত্র যোগার মাধ্যমে ওজন কমিয়ে সুস্থ থাকতে পারবেন আপনি। আর এই উপায় হল নিয়মিত যোগ ব্যায়াম। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- বেলি ফ্যাট ও বাড়তি ওজনের অব্যর্থ দাওয়াই, যোগার টোটকাতেই রয়েছে সহজ সমাধান

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের তরফে নির্দেশ বাড়িতে থাকার। টানা বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ। তাই এমন পরিস্থিতিতে অনেকেই ঘরে থেকে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন বাড়তি ওজনের কারণে। কারণ নিয়মিত কিছু কাজ বন্ধ হয়ে গিয়েছে এই লকডাউনে। আর এর সরাসরি প্রভাব পড়ছে স্বাস্থ্যের উপর। তাই এমন পরিস্থিতিতে সুস্থ থাকতে এই সময়কেই কাজে লাগান। বাড়িতে থাকার ফলে বেলাগামভাবে বেড়ে চলেছে শরীরের ওজন। তাই প্রতিদিন সকালে নিজের জন্য খরচ করুন মাত্র ১৫ মিনিট আর ফল পান হাতে-নাতে।

আরও পড়ুন- যোগ নিদ্রা, মাত্র ২০ মিনিটেই এই যোগে মিলবে ৫ ঘন্টার ঘুমের ফল

যোগার ফলে শুধু ওঝন নিয়ন্ত্রণ নয় বহু জটিল শারীরিক সমস্যার সমাধানও সম্ভব। যেমন রক্তচাপের মত সমস্যা থাকলেও তা যোগার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই লকডাউনের এই সময় কাজে লাগান আপনিও পেয়ে যায় ফিট এবং ছিপছিপে শরীর। বর্তমানে বহু সেলিব্রিটিও স্যোশাল মিডিয়া চ্যানেলে লকডাউনেই ঘরে থেকে সহজেই ওজন কমিয়ে ফেলার উপায় জানাচ্ছেন। দেখে নিন শুধুমাত্র ১৫ মিনিটে বাড়িতে থেকে কীভাবে শুরু করবেন এই যোগা রুটিন।