লকডাউনের মধ্যে অনেকেই হয়তো অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন গর্ভধারণের সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ গর্ভধারণের অন্তত কিছুদিন আগে থেকে পরিকল্পনা করে নিন গর্ভধারণের আগে যতটা পারবেন ওজন কমিয়ে নিন

লকডাউনের মধ্যে অনেকেই হয়তো অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এর আগে দম্পতিরা আগে কখনও এতটা সময় একসঙ্গে কাটিয়েছেন কিনা তা হয়তো অনেকেরই মনে পড়বে না। এই সময়টাতেই একাধিকবার মিলনের সুখ নিতে গিয়ে অনেকে হয়তো অজান্তেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন। তবে জেনে যদি হয়ে থাকে তাহলে গর্ভধারণের বিষয়টি স্বামী-স্ত্রী দুজনে মিলেই ঠিক করুন। কিন্তু গর্ভধারণের সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ। গর্ভধারণ করার আগে অনেক কিছু মাথায় রাখতে হবে। গর্ভধারণের অন্তত কিছুদিন আগে থেকে পরিকল্পনা করে নিজেকে প্রস্তুত করে নেওয়াটাই সবথেকে ভাল। তাই অন্তঃসত্ত্বা হওয়ার আগে নজর দিন এই বিষয়গুলিতে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-বয়সের হাফ সেঞ্চুরিতেই মেলে যৌন তৃপ্তি, বলছে গবেষণা...

ওজনের দিকে নজর দিন

গর্ভধারণের আগে যতটা পারবেন ওজন কমিয়ে নিন। তাই আগে থেকেই ডায়েটেশিয়ানের সঙ্গে কথা বলে নিন। কিন্তু গর্ভবতী হয়ে যাওয়ার পর কখনওই ওজন কমানোর চেষ্টা করবেন না। প্রতি সপ্তাহে ওজন পরীক্ষা করে নিন।

ফলিক অ্যাসিড

ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এটি গর্ভের সন্তানের অস্বাভাবিকতা প্রতিরোধে সহায়তা করে। 

টিকা সম্পর্কে জেনে নিন

গর্ভধারণের পর কী কী টিকা মায়ের জন্য জরুরী সেটা সবার আগে জরুরী। গর্ভধারণের পর নিয়ম মেনে সমস্ত নিয়ম মেনে প্রতিটি টিকা দিন।

গর্ভধারণের সময় ভ্রমণ

গর্ভধারণের আগে ভ্রমণ নিয়ে চিন্তা না করলেই চলে কিন্তু গর্ভবতী হয়ে যাওয়ার পর অনেক বেশি সর্তক থাকা প্রয়োজন। ট্রেনে বা গাড়িতে খুব বেশি ভ্রমণ না করাই ভাল।

ধূমপান ও মদ্যপান বাদ দিন

অনেকেই আছেন যারা ধূমপান ও মদ্যপান করে থাকেন তারা গর্ভধারণের আগে এই নেশা থেকে বিরত থাকুন।

আরও পড়ুন-বিয়ের আগে শারীরিক সম্পর্ক ভালো না ক্ষতিকর, এই বিষয়ে কী বলছে সমীক্ষা...

অকাল গর্ভপাত সম্পর্কে জেনে নিন

গর্ভধারণের পূর্বেই জেনে নিন আপনার জেনেটিক্স কি বলছে। গর্ভপাত অনেক সময় জেনেটিক্স কারণেও হয়ে থাকে। এই জন্য গর্ভধারণের আগে ভাল কোনও গাইনোকলিজস্টের সঙ্গে পরামর্শ নিয়ে নিন।

ক্যাফেইন বাদ দিন

গর্ভধারণের কথা ভাবলে সবার আগে ক্যাফেইন থেকে দূরে থাকুন। এমনকী গর্ভধারণের পরেও ক্যাফেইন না খাওয়াই ভাল।