- Home
- India News
- 8th Pay Commission: কবে থেকে বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন? অষ্টম বেতন কমিশন নিয়ে ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর
8th Pay Commission: কবে থেকে বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন? অষ্টম বেতন কমিশন নিয়ে ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর
অষ্টম বেতন কমিশন নিয়ে রাজ্যসভায় অবস্থান স্পষ্ট করল কেন্দ্র। প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, ২০২৭ সালের ৩ মে-র মধ্যে কমিশনকে সুপারিশ জমা দিতে হবে। তবে রিপোর্ট যখনই জমা হোক, নতুন বেতন কাঠামো ১ জানুয়ারি ২০২৬ সাল থেকেই কার্যকর হবে।

ফের চর্চায় অষ্টম বেতন কমিশন। গত বছর মোদী সরকার ঘোষণা করেছিল অষ্টম বেতন কমিশনের কথা। সেই থেকে চলছে চর্চা। ১ জানুয়ারি ২০২৬ সাল থেকে তা কার্যকর হওয়ার কথা। এবার ফের নয়া আপডেট এল অষ্টম বেতন কমিশন নিয়ে।

কমিশনের কাজের অগ্রগতি নিয়ে নানা জল্পনার মাঝেই এবার সংসদে আনুষ্ঠানিকভাবে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র সরকার। রাজ্যসভায় অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রীর বক্তব্য উঠে এসেছে কমিশনের নির্ধারিত সময়সীমা। অষ্টম বেতন কমিশনের কাজ কতদূর এগিয়েছে এবং কর্মীদের নতুন বেতন কবে থেকে কার্যকর হতে পারে, সেই বিষয় রাজ্যসভার প্রশ্ন ওঠে।
প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, ২০২৭ সালের ৩ মে-র মধ্যে অষ্টম বেতন কমিশনের সুপারিশ জমা দিতে হবে। এরপরই তারা কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।
তিনি আরও জানান, ২০২৫ সালের ৩ নভেম্বর অষ্টম বেতন কমিশন গঠন করেছে সরকার। কমিশনের বেতন বৃদ্ধির সুপারিশের জন্য ১৮ মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রীয় সরকারের কোনও আপডেট বা রিপোর্ট জমা দিতে হবে না কমিশনকে। তারা স্বাধীনভাবে নিজেদের কাজ করে যেতে পারবে।
সব মিলিয়ে প্রকাশ্যে এল নয়া খবর। বর্তমান অবস্থান অনুসারে, কমিশনের চূড়ান্ত রিপোর্ট ২০২৭ সালের মে মাসের মধ্যে জমা পড়তে পারে। তবে, কমিশন যবেই রিপোর্ট জমা দিক না কে, তা কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৬ সাল থেকে।

