MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
WB Ration Update
Monsoon Update
8th Pay Commission
East Bengal FC
Annapurna Bhandar
Yuva Shakti Scheme
Deep Depression and Cyclone Landfall
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
8th Pay Commission AIDEF Demands
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • India News
  • DA নিয়ে খারাপ খবর সরকারি কর্মীদের জন্য! আদৌ কি বাড়বে টাকা? জারি নয়া বিজ্ঞপ্তি

DA নিয়ে খারাপ খবর সরকারি কর্মীদের জন্য! আদৌ কি বাড়বে টাকা? জারি নয়া বিজ্ঞপ্তি

আদৌ কি বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের টাকা! কত শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে তা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে। এর মাঝেই সামনে এল চিন্তার খবর!

2 Min read
Author : Parna Sengupta
| Updated : Aug 02 2024, 02:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : our own

লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকে ডিএ বৃদ্ধি নিয়ে নানান কানাঘুষো শোনা যাচ্ছে। যা দেখে রাতের ঘুম ওড়ার জোগাড় হয়েছে বহু সরকারি কর্মীর! আগে বেশ কয়েকবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৪% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : our own

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশন অনুসারে ৫০% হারে ডিএ পাচ্ছেন। তবে এবার শোনা যাচ্ছে, তাঁদের মহার্ঘ ভাতা কম বাড়ানো হবে। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

39
Image Credit : our own

সংশ্লিষ্ট প্রতিবেদন অনুসারে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৩% হারে ডিএ বৃদ্ধি কার্যত নিশ্চিত। তবে ৪% হারে বাড়বে কিনা সেটা এখনও চূড়ান্ত নয়। উক্ত প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, সেপ্টেম্বর মাসে ৩-৪% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে কেন্দ্র।

49
Image Credit : our own

একইসঙ্গে বলা হয়েছে, ৩% হারে ডিএ বৃদ্ধি নিশ্চিত, তবে ৪% হারে বাড়ানো হবে কিনা সেটা মূল্যবৃদ্ধির হারের ওপর নির্ভর করবে।

59
Image Credit : Twitter

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে বিগত বেশ কিছুদিন ধরে নানান জল্পনা কল্পনা চলছে। একটি মহলে জল্পনা চলছিল, বেসিক পে-র সঙ্গে ডিএ মিশিয়ে দেওয়া হবে।

69
Image Credit : our own

তবে ওই প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, ডিএ ৫০%-এর অধিক হয়ে গেলেও এখনই এই পথে হাঁটবে না কেন্দ্র, বরং তার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

79
Image Credit : Facebook

জানা যাচ্ছে, অষ্টম বেতন কমিশনের কথা যখন ঘোষণা করা হবে, তখনই একেবারে কেন্দ্র সরকারি কর্মীদের বেসিক পে নিয়ে হেরফের করা হবে। তার আগে অবধি এমনটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

89
Image Credit : stockPhoto

সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, অষ্টম বেতন কমিশন কার্যকর করা নিয়ে ইতিমধ্যেই দু’টি প্রস্তাব জমা পড়েছে। তবে আপাতত এই নিয়ে কেন্দ্র কোনও প্রস্তাব বিবেচনা করছে না।

99
Image Credit : Asianet News

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা রয়েছে বলে খবর।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
School closed: নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী, আজ সব স্কুল ছুটি দিয়ে দিল সরকার
Recommended image2
TMC Symbol: মমতার প্রতীক মামলায় আর কত সময় চান? কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট
Recommended image3
Ajker Bangla News live: School closed - নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী, আজ সব স্কুল ছুটি দিয়ে দিল সরকার
Recommended image4
Gyanesh Kumar Education Qualification: IAS অফিসার থেকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার, জানেন জ্ঞানেশ কুমারের শিক্ষাগত যোগ্যতা?
Recommended image5
UPI Fee: ইউপিআই পেমেন্টে কি এবার চার্জ? ১০% লেনদেন নিয়ে বড় বার্তা NPCI-এর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved