MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • রাম নাম লিখলেই খোলা যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! অদ্ভুত নিয়ম চালু হয়ে গেল এই রাজ্যে

রাম নাম লিখলেই খোলা যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! অদ্ভুত নিয়ম চালু হয়ে গেল এই রাজ্যে

ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে গেলে কী লাগে, জানেন নিশ্চয়ই। ৯৯ শতাংশ মানুষ বলবে যে তাঁরা খুব ভালো করেই জানেন কী কী নথি দেখাতে হয় অ্যাকাউন্ট খুলতে গেলে। আমি বলব না, এ সব কিচ্ছু লাগবে না আর। তাহলে কী লাগবে? শুধু লিখতে হবে 'সীতারাম' শব্দটি।

2 Min read
Author : Parna Sengupta
Published : Apr 18 2024, 03:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Social Media

সারা দেশ জুড়ে ধুমধাম করে পালিত হয়েছে রামনবমী। শ্রী রামের উৎসবে ভক্তরা সবাই যোগ দেন। রামনবমী উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছিল অযোধ্যায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : adobe stock

গোটা অযোধ্যা শহর সেজে উঠেছিল আলোক মালায়। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের পর এটাই ছিল প্রথম রামনবমী। তাই স্বাভাবিকভাবেই উন্মাদনা ছিল তুঙ্গে।

38
Image Credit : our own

এই দিনটি নিয়ে গোটা দেশ যখন উৎসবে মেতেছে, তখন এমন একটি ব্যাংক সম্পর্কে আপনাদের জানা উচিত যেখানেই অ্যাকাউন্ট খুলতে গেলে ৫ লক্ষ বার লিখতে হয় ‘সীতারাম’। এই ব্যাংকটি উদ্বোধন হয় ১৯৭০ সালে। এই ব্যাংকে অ্যাকাউন্ট খুললে ঋণের সুবিধাও পেতে পারেন ভক্তরা।

48
Image Credit : our own

তবে রয়েছে শর্ত। অ্যাকাউন্ট খোলার জন্য পাঁচ লক্ষ বার সীতারাম লিখতে হবে। তবেই খোলা যাবে নিজের নামে অ্যাকাউন্ট। জানলে অবাক হবেন বর্তমানে প্রায় ৩৫ হাজার গ্রাহক রয়েছে এই ব্যাংকের। ভারতের পাশাপাশি এই ব্যাংকের গ্রাহক রয়েছে আমেরিকা, ব্রিটেন, কানাডা, নেপাল, ফিজি বা সংযুক্ত আরব আমিরশাহীতেও। সূত্রের খবর, অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের পর বহু মানুষ এই ব্যাংক দেখতেও আসছেন।

58
Image Credit : our own

অ্যাকাউন্ট খোলা হলে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিটি গ্রাহককে দেওয়া হয় একটি করে বুকলেট ও লাল পেন। অ্যাকাউন্ট খোলার জন্য এই বুকলেটে পাঁচ লক্ষ বার লিখতে হয় ‘সীতারাম’। ৫ লক্ষ বার ‘সীতারাম’ লেখার পরেই খোলা হয় অ্যাকাউন্ট ও ইস্যু করা হয় পাসবুক। ভারত ও বিদেশ মিলিয়ে ১৩৬টি শাখা রয়েছে এই ব্যাংকের।

68
Image Credit : our own

ভগবান শ্রী রামের নামে তিন রকম উপায়ে এই ব্যাংক থেকে ঋণ পাওয়া যায়। এই তিনটি উপায় হল রাম নাম জপ করা, পাঠ করা ও লেখা। ৪ মাস ১০ দিনের সময়সীমা দেওয়া হয় ঋণ পরিশোধ করার জন্য। এর জন্য লিখতে হবে ১ লাখ ২৫ হাজার রাম নাম। আপনারা জানলে অবাক হবেন এই ব্যাংকের এমন কিছু গ্রাহক রয়েছেন যারা ২৫ লাখেরও বেশি বার রাম নাম লিখেছেন। জেনে রাখা ভালো এই ব্যাঙ্কটি রয়েছে উত্তর প্রদেশে।

78
Image Credit : our own

কানাকড়ি ছাড়াই অ্যাকাউন্ট খোলা যায় এই ব্যাঙ্কে। আর ‘রিটার্ন’ বলতে মেলে মানসিক শান্তি। টাকাপয়সার বদলে এখানে জমা রাখতে হয় একধরনের পুস্তিকা, যার পাতায় পাতায় ‘সীতারাম’ লিখতে হয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানান, বিনা খরচে ভক্তদের বুকলেট এবং লালকালির পেন দিয়ে থাকেন তাঁরাই।

88
Image Credit : our own

পুণ্য সংগ্রহের আশাতেই এই ব্যাঙ্কে খাতা খোলেন দেশবিদেশের ভক্তরা। কেউ সশরীরে এখানে উপস্থিত হতে না পারলে মেল করেও বুকলেট পাঠিয়ে দিতে পারেন, আর সেভাবেই ব্যাঙ্কে খুলে ফেলতে পারেন নিজের অ্যাকাউন্ট।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Punjab Shocker: ১৫ দিন আগে দাহ করা হয়েছিল দেহ, ফোন এল—‘আপনার ছেলে জীবিত’
Recommended image2
Jharkhand Politics: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী! শোকপ্রকাশ হেমন্ত সোরেনের
Recommended image3
হুইস্কি, রাম ও ভদকার মধ্যে পার্থক্য কী? বেশিরভাগ লোকই না জেনে খান, আপনি জেনে নিন
Recommended image4
Yogi Adityanath: বন্যাবিধ্বস্ত চিত্রকূটে যোগী, আকাশপথে পরিস্থিতি খতিয়ে দেখে ত্রাণ বিলি করবেন মুখ্যমন্ত্রী
Recommended image5
Narendra Modi: শিক্ষক দিবসে কলেজের অনুষ্ঠান, দিল্লি মেট্রোয় চড়ে গেলেন প্রধানমন্ত্রী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved