MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Bank Holidays: পুজোর আগের সপ্তাহেও তিন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জারি হল নোটিশ, রইল ছুটির তালিকা

Bank Holidays: পুজোর আগের সপ্তাহেও তিন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জারি হল নোটিশ, রইল ছুটির তালিকা

দুর্গাপুজোর আগে সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়ে একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গে পুজোর জন্য ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন ছুটি থাকবে। তাই ব্যাঙ্কের জরুরি কাজ থাকলে পুজোর ছুটির আগেই সেরে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Sep 20 2025, 04:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

আর এক সপ্তাহ পরেই দুর্গাপুজো। চারিদিকে চলছে প্রস্তুতি। এরই মাঝে যদিও বাধ সাধছে আবহাওয়া। ক্রমাগত বৃষ্টিতে নাজেহাল অবস্থা অনেকেরই। তাই বলে কোনও কাজই বন্ধ নেই। এই সময় শপিং তো বটেই জরুরি কাজও সেরে রাখছেন অনেকে। ব্যাঙ্কের কাজ থেকে স্বাস্থ্য সংক্রান্ত কোনও কাজ সেরে রাখতে ব্যস্ত অনেকে। তার কারণ পুজোর সপ্তাহ জুড়ে অনেক জায়গাতেই থাকবে ছুটি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : Getty

পুজোর সময় শিক্ষা প্রতিষ্ঠান তো বটেই সঙ্গে সরকারি অফিস ও ব্যাঙ্কেও থাকে ছুটি। এই সময় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএউসি ব্যাঙ্ক এবং অন্যান্য ব্যাঙ্কগুলোতে থাকে আঞ্চলিক ছুটি। সাধারণত প্রতি মাসে সব কয়টি রবিবার ছাড়া দ্বিতীয় ও চতুর্থ শনিবার থাকে ব্যাঙ্ক বন্ধ। এরই সঙ্গে বিভিন্ন উৎসব উপলক্ষে থাকে ছুটি। এবার সামনে এল চলতি সপ্তাহের ছুটির তালিকা। ফলে গোটা সেপ্টেম্বর জুড়ে একের পর এক ছুটি রয়েই যাচ্ছে।

Related Articles

Related image1
পরিযায়ী শ্রমিকদের স্বার্থে রাজ্যজুড়ে সরকারি ছুটি, বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর
Related image2
বিশ্বকর্মা পুজোতেও এবার মিলবে সরকারি ছুটি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
35
Image Credit : getty

এবার পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর জন্য মাসের শেষে টানা ছুটি থাকবে। এবছর ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টাকা ছুটি থাকবে। এর মধ্যে ২৯ এবং ৩০ সেপ্টেম্বর এবং ১ ও ২ অক্টোবর পুজোর ছুটি। তার আগে ২৭ সেপ্টেম্বর চতুর্থ শনিবার ও ২৮ সেপ্টেম্বর রবিবার। ফলে মাসের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

45
Image Credit : getty

শুধু তাই নয়, পুজোর আগের সপ্তাহেও থাকছে প্রায় তিন দিন ব্যাঙ্ক বন্ধ। ২২ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে তিন দিন থাকবে ব্যাঙ্ক বন্ধ। এদিকে গোটা সেপ্টেম্বর জুড়ে রয়েছে একাধিক অনুষ্ঠান। এই মাসে ইদ-ই-মিলাদ, মিলাদ-উন-নবী / তিথি উপলক্ষ্যে ছুটি ছিল। এবার পুজোর আগের সপ্তাহেও থাকবে ছুটি।

55
Image Credit : Getty

২২ সেপ্টেম্বর (সোমবার)- জয়পুরে নবরাত্রি স্থাপন উপলক্ষ্যে ছুটি।

২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার)- জম্মু, শ্রীনগরে মহারাজা হরি সিং জি-র জন্মদিন উপলক্ষ্যে ছুটি।

এরই সঙ্গে ২৭ সেপ্টেম্বর চতুর্থ শনিবার উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তার পরের সপ্তাহে একাধিক দিন থাকবে ব্যাঙ্ক বন্ধ।

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
দেশের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rahul Gandhi Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুল, 'দিল্লি চলো' মিছিলে ইন্ডিয়া জোট
Recommended image2
Now Playing
Delhi Protest: দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা! তারপর কী পদক্ষেপ নেবে CJP?
Recommended image3
Jantar Mantar: যন্তর মন্তরে আর বিক্ষোভ নয়? দিল্লি পুলিশের বিজ্ঞপ্তির পরেই সিজেপির পাল্টা হুঁশিয়ারি
Recommended image4
Dhruv Rathee Car Collection: ইউটিউবার ধ্রুব রাঠির রয়্যাল লাইফস্টাইল, গ্যারাজে রয়েছে কোন কোন লাক্সারি গাড়ি?
Recommended image5
Jantar Mantar: যন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, দিল্লিতে প্রতিবাদের জন্য নির্দিষ্ট ৩টি নতুন জায়গা
Related Stories
Recommended image1
পরিযায়ী শ্রমিকদের স্বার্থে রাজ্যজুড়ে সরকারি ছুটি, বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর
Recommended image2
বিশ্বকর্মা পুজোতেও এবার মিলবে সরকারি ছুটি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved