MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বিশ্বকর্মা পুজোতেও এবার মিলবে সরকারি ছুটি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকর্মা পুজোতেও এবার মিলবে সরকারি ছুটি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee On WB Govt Holidays: সামনের সপ্তাহেই বুধবার ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। আর এবার বিশ্বকর্মা  পুজো উপলক্ষে বাংলার পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিশদে জানতে দেখুন ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 11 2025, 07:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা
Image Credit : ANI

পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা

উৎসবের মরশুম শুরুর আগেই বাংলার পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে সোশ্যাল মিডিয়ায় তাঁদের জন্য বড় সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি উত্তরবঙ্গ সফরে রয়েছেন। সেখান থেকেই তিনি নতুন এই সিদ্ধান্তের ঘোষণার কথা জানিয়েছেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী?
Image Credit : ANI

কী সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী?

জানা গিয়েছে, আগামী সপ্তাহেই ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। বুধবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে এবার সরকারি ছুটির কথা ঘোষণা করেছেন তিনিয মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে, বাংলার পরিযায়ী শ্রমিকদের স্বার্থের কথা  ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারফলে আগামী বুধবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে সরকারি ছুটি থাকবে। 

Related Articles

Related image1
পুজোর আগে জমি জটে আটকে নিলামের টাকা, অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে আদালতে আমানতকারীরা
Related image2
লক্ষ্মীবারে উত্তর থেকে দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?
35
সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Image Credit : ANI

সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর

বিশ্বকর্মা পুজো উপলক্ষে রাজ্য সরকারি ছুটির কথা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, ‘’এখন বিজেপি-শাসিত রাজ্যগুলোতে শুধু মাতৃভাষায় কথা বলার জন্য বাঙালিদের হেনস্থা করছে যার মধ্যে অসংখ্য রাজবংশী, আদিবাসী, মতুয়া সম্প্রদায়ের মানুষও আছেন। ২৪ হাজারের বেশি বাঙালি বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়ে বাংলায় ফিরে এসেছেন। আমরা তাঁদের আপন করে নিয়েছি। পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করেছি 'শ্রমশ্রী' প্রকল্প। এ বছর থেকে পরিযায়ী শ্রমিকদের সম্মানে আমরা বিশ্বকর্মা পুজোর দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করলাম।''

45
বিশ্বকর্মা পুজোর দিন সরকারি ছুটি
Image Credit : ANI

বিশ্বকর্মা পুজোর দিন সরকারি ছুটি

উত্তরবঙ্গের সব জেলা থেকে আগত বহু মানুষ, জনপ্রতিনিধি, তৃণমূল স্তরের বিভিন্ন কর্মী ও সরকারী আধিকারিক সহ অন্যান্যদের নিয়ে আজ জলপাইগুড়িতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত দিন কাটালাম। 

গতকাল, নেপালে উদ্বেগজনক অবস্থার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি জলপাইগুড়িতে আসি এবং সারারাত… pic.twitter.com/wQ4tanGwFG

— Mamata Banerjee (@MamataOfficial) September 10, 2025

55
পরিযায়ী শ্রমিকদের জন্য একগুচ্ছ ঘোষণা
Image Credit : ANI

পরিযায়ী শ্রমিকদের জন্য একগুচ্ছ ঘোষণা

বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আগামী সপ্তাহে সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি আগেই তিনি পরিযায়ী শ্রমিকদের স্বার্থে একাধিক পদক্ষেপের কথা জানিয়েছিলেন। ভিনরাজ্যে কাজে গিয়ে বাঙালি শ্রমিকদের যাতে আর হেনস্থা না হতে হয় তার জন্য গত মাসেই শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের মাসিক পাঁচ হাজার টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন। আর এবার পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে বিশ্বকর্মা পুজোয় তাদের জন্য ছুটি ঘোষণা রাজ্য সরকারের। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Banerjee: শুনানিতে হাজিরার নির্দেশ, অভিষেকের ১৭ সম্পত্তিতে নোটিস কলকাতা পুরসভার
Recommended image2
Falta Re-Election: 'ঝুঁকতে হল পুষ্পাকে,' ফলতায় ভোটের আগেই সরে যাওয়ার ঘোষণা জাহাঙ্গির খানের
Recommended image3
Yuva Shakti Bharosa Card: খেয়াল রাখবেন এই বিষয়গুলি! নাহলে অ্যাকাউন্টে আসবে না যুবশক্তির টাকা?
Recommended image4
West Bengal Police: জমি দখলকে কেন্দ্র করে বৃদ্ধাকে মারধরের অভিযোগ, পলাতক সিভিক ভলান্টিয়ার
Recommended image5
পারদ চড়ছে হুহু করে! গরমের অস্বস্তি মেটাতে আজ কখন নামবে ঝমঝমিয়ে বৃষ্টি? রইল WEATHER আপডেট
Related Stories
Recommended image1
পুজোর আগে জমি জটে আটকে নিলামের টাকা, অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে আদালতে আমানতকারীরা
Recommended image2
লক্ষ্মীবারে উত্তর থেকে দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved