MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • অষ্টম পে কমিশন ও ডিএ নিয়ে বড় আপডেট! ২০২৬ সালেই কি দ্বিগুণ হবে বেতন? কোন মাসে?

অষ্টম পে কমিশন ও ডিএ নিয়ে বড় আপডেট! ২০২৬ সালেই কি দ্বিগুণ হবে বেতন? কোন মাসে?

অষ্টম পে কমিশনের (8th Pay Commission) অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। কবে থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে, আপাতত সেই অপেক্ষায় সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।

3 Min read
Author : Parna Sengupta
Published : Jan 12 2026, 11:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Gemini

কেন্দ্রীয় সরকারি কর্মচারী (Central Government Employees) এবং পেনশনভোগীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। এখন সবার প্রশ্ন অষ্টম বেতন কমিশনে কবে থেকে বাড়বে বেতন? আদৌ বাড়বে কী?

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Google

নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গেই সরকারি কর্মচারীদের মনে আশার আলো জ্বলে উঠেছে। কেন্দ্রীয় সরকারি মহলে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো অষ্টম বেতন কমিশন বা 8th Pay Commission। কবে থেকে এই নতুন কমিশন কার্যকর হবে এবং এর ফলে বেতন কাঠামোতে ঠিক কতটা পরিবর্তন আসবে, তা নিয়ে কৌতুহলের শেষ নেই।

Related Articles

Related image1
8th Pay Commission: জানুয়ারি থেকে কেন বৃদ্ধি পায়নি বেতন! অষ্টম বেতন কমিশনের বর্দ্ধিত বেতন কবে মিলবে কর্মীদের?
Related image2
8th Pay Commission: কবে ভাঙবে কর্মীদের দীর্ঘ অপেক্ষা? নতুন বছর শুরু হওয়ার পরেও কতদিনে মিলবে বকেয়া?
310
Image Credit : Getty

লক্ষ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগী এখন নিজেদের বেতন বৃদ্ধির অপেক্ষা করছেন। ইতিমধ্যেই পে কমিশনের সদস্যদের নাম ঘোষণা হয়েছে। তবে, বেতন বৃদ্ধি কবে থেকে কার্যকর হবে বা বকেয়ার কি হবে তা নিয়ে সরকারি কর্মীদের মনে প্রশ্ন রয়েছে। চলতি বছরই কেন্দ্র জানায়, ২০২৬ সালের জানুয়ারির মধ্যেই অষ্টম পে কমিশন গঠন করা হবে।

কর্মচারীদের মনে আশা ছিল যে নতুন পে কমিশনের ঘোষণার সাথে সাথেই বেতন বৃদ্ধি হবে।

410
Image Credit : stockPhoto

যদিও এই নতুন বেতন কাঠামো বাস্তবে হাতে পেতে কর্মীদের কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে, তবুও এর প্রভাব হবে সুদূরপ্রসারী। রিপোর্ট বলছে, নয়া বেতন কমিশন চালু হলে কর্মীদের মাসিক বেতন (Salary Hike) থেকে শুরু করে অবসরপ্রাপ্তদের পেনশন, সবকিছুতেই এক বড়সড় বৃদ্ধি লক্ষ্য করা যাবে।

510
Image Credit : Google

সাধারণত প্রতি ১০ বছর অন্তর অন্তর একটা পে কমিশনের মেয়াদ ফুরানোর পর নয়া পে কমিশনের সুপারিশ কার্যকর হয়। হিসেব মতো, অষ্টম পে কমিশনের সুপারিশ ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নয়া পে কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা নেই।

610
Image Credit : X

অষ্টম বেতন কমিশনের প্রাথমিক বিশ্লেষণ ও বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, সরকারি কর্মীদের বেতনে প্রায় ২০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হতে পারে। বর্তমান বাজারের মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখেই এই বৃদ্ধির হার অনুমান করা হচ্ছে।

710
Image Credit : Gemini AI

যেহেতু পে কমিশনের সুপারিশ এখনও জমা পড়েনি, তাই এখনই বেতনে কোনো পরিবর্তন আসবে না। যদি ১ জানুয়ারি, ২০২৬ থেকে পে কমিশনের সুপারিশ কার্যকর ধরা হয়, কিন্তু সুপারিশ জমা পরে হয় তাহলে তবে ওই তারিখ থেকে নতুন বেতন ঘোষণা হওয়া পর্যন্ত পুরো সময়ের বকেয়া টাকা এরিয়ার্স কর্মচারীদের বেতন বৃদ্ধির সময় প্রদান করা হবে।

810
Image Credit : stockPhoto

অষ্টম পে কমিশনের সুপারিশ কবে চূড়ান্ত হবে বা কবে সরকারের কাছে পাঠানো হবে, সেই সময় এখনও নির্দিষ্ট নয়। পূর্ববর্তী বেতন কমিশনগুলির প্রক্রিয়া অনুসরণ করলে পে কমিশনের সুপারিশগুলি কার্যকর করতে সাধারণত ১২-১৮ মাস সময় লেগে যায়।

910
Image Credit : our own

অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ফিটমেন্ট ফ্যাক্টর। সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। সেই সময় ৭ হাজার থেকে একধাক্কায় বেতন বেড়ে হয়েছিল ১৮ হাজার। ষষ্ঠ বেতন কমিশনে তা ছিল ছিল ১.৯২।

1010
Image Credit : Asianet News

বিশেষজ্ঞদের মতে, আসন্ন পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৪ থেকে ৩.০-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এই ফ্যাক্টর যত বেশি হবে, কর্মীদের হাতে আসা বেতনের পরিমাণও তত বৃদ্ধি পাবে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nepal Flash Flood: নেপালে ভয়াবহ হড়পা বান, ভোতে কোশী নদীতে তাণ্ডব, মুহূর্তে সব ধ্বংস করে গেল জলস্রোত, ভাইরাল ভিডিও
Recommended image2
বিজেপি বিধায়কের ইনোভা ধোয়া হল দমকলের গাড়ি দিয়ে, ভিডিও ভাইরাল হতেই বিতর্ক
Recommended image3
বিএ, বিএসসি ও বিকম ডিগ্রিতে কর্মসংস্থান কমছে, শিক্ষায় সংস্কারের সুপারিশ নীতি আয়োগের
Recommended image4
Confirm Train Ticket: তৎকাল টিকিট ‘অল বুকড’? এই ট্রিক মেনে চললে শেষ মুহূর্তে পেতে পারেন কনফার্ম সিট
Recommended image5
Drug Bust: গুয়াহাটিতে কামরূপ এক্সপ্রেস থেকে সোয়া ২ কোটির হেরোইন উদ্ধার, জালে ২
Related Stories
Recommended image1
8th Pay Commission: জানুয়ারি থেকে কেন বৃদ্ধি পায়নি বেতন! অষ্টম বেতন কমিশনের বর্দ্ধিত বেতন কবে মিলবে কর্মীদের?
Recommended image2
8th Pay Commission: কবে ভাঙবে কর্মীদের দীর্ঘ অপেক্ষা? নতুন বছর শুরু হওয়ার পরেও কতদিনে মিলবে বকেয়া?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved