CJP Jantar Mantar: যন্তরমন্তরে ঢুকতেই ফের আটক বড় আরশোলারা! কী জানালেন মেহের?

CJP Jantar Mantar: ঠিক কী ঘটেছিল যন্তর-মন্তরে? কেন ফের আটক করা হল ককরোচ জনতা পার্টির নেতাদের? গোটা ঘটনা জানতে দেখুন বিস্তারিত প্রতিবেদন।

Share this Video

CJP Jantar Mantar: দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ দেখানোর চেষ্টা করতে গিয়ে ফের আটক ককরোচ জনতা পার্টির (Cockroach Janata Party) তিন নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও আজিঙ্ক শিন্ডে। তাঁদের পাশাপাশি দলের আরও একাধিক সদস্যকেও আটক করেছে দিল্লি পুলিশ। নিষেধাজ্ঞা জারির পরেও মঙ্গলবার সকালে যন্তর-মন্তরে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন দলের সদস্যরা। এরপরই তাঁদের আটক করা হয়।

এই ঘটনার একটি ভিডিও নিজের X (Twitter) হ্যান্ডেলে পোস্ট করেছেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। ভিডিওতে দেখা যাচ্ছে, লোহার গেট ও পুলিশি ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা। এরপরই ঘটনাস্থলে পৌঁছে একে একে তাঁদের আটক করে পুলিশ।

জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যন্তর-মন্তরে বিক্ষোভের অনুমতি ও পুলিশের নিষেধাজ্ঞা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এর আগে মুম্বই থেকে বিমানে দিল্লি যাওয়ার সময় অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাদের আটক করা হয়েছিল। পরে তাঁরা মুক্তি পান। এবার ফের তাঁদের আটক করল দিল্লি পুলিশ।

Related Video