Cyclone Murasu Landfall: মধ্যরাতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু! ১২০ কিমি বেগে ঝড়, লন্ডভন্ড অন্ধ্রপ্রদেশ, পুদুচেরিতেও বিপর্যয়

Cyclone Murasu Landfall: মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় মুরাসু। ঘণ্টায় ১১০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দমকা হাওয়ার গতিবেগ ১২০ কিমি! ওঙ্গোলে, নেল্লোরের পাশাপাশি পুদুচেরি ও উত্তর তামিলনাড়ুতেও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।

Share this Video

Cyclone Murasu Landfall: মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় মুরাসু (Cyclone Murasu)। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, রাত ১টা থেকে শুরু হয় ল্যান্ডফল প্রক্রিয়া। নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী এলাকায় ওঙ্গোলের কাছে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। সেই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছয় ১২০ কিলোমিটার পর্যন্ত।

ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। একইসঙ্গে উত্তর তামিলনাড়ু ও পুদুচেরিতেও ভারী বৃষ্টিতে ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। ওঙ্গোলেতে ঝোড়ো হাওয়ার দাপটে গাছপালা নুয়ে পড়ার দৃশ্য সামনে এসেছে।

Related Video