MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • 'DA আইনি অধিকার নয়', সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের অবস্থানে মহার্ঘ ভাতা নিয়ে প্রশ্ন

'DA আইনি অধিকার নয়', সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের অবস্থানে মহার্ঘ ভাতা নিয়ে প্রশ্ন

DA Case: সোমবারই সুপ্রিম কোর্ট জানিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার শুনানি হবে মঙ্গলবার। সেইমত এদিন শুনানি হয়। এদিন মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকার তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে।

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 05 2025, 06:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
সুপ্রিম কোর্টে মাহার্ঘ ভাতা মামলা
Image Credit : stockPhoto

সুপ্রিম কোর্টে মাহার্ঘ ভাতা মামলা

সোমবারই সুপ্রিম কোর্ট জানিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার শুনানি হবে মঙ্গলবার। সেইমত এদিন শুনানি হয়। এদিন মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকার তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চেই উঠেছিল ডিএ মামলা। মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকার নিজেদের পুরনো অবস্থানেই অনড় থেকেছে।

26
রাজ্যের সওয়াল
Image Credit : stockPhoto

রাজ্যের সওয়াল

রাজ্যের তরফে মূলত তিনটি যুক্তি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে। প্রথমেই রাজ্য সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ডিএ রাজ্যের সরকারি কর্মীদের মৌলিক অধিকার নয়। এই যুক্তি কলকাতা হাইকোর্টেও দিয়েছিল রাজ্য সরকার। এরসঙ্গে া আরও দুটি যুক্তি দিয়েছে রাজ্য সরকার। সেই দুটি যুক্তিতেও রাজ্য সরকার ডিএ দেবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related Articles

Related image1
'আমাকে পিছনের দিকে বসতে দিও'! মুখ্যসচেতকের দায়িত্বপ্রাপ্ত কাকলিকে বললেন কল্যাণ
Related image2
DA দেওয়া হল না কেন? সুুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য, জানুন শুনানির দিন
36
বাকি দুটি যুক্তি
Image Credit : stockPhoto

বাকি দুটি যুক্তি

দ্বিতীয় যুক্তি- ডিএ রাজ্যের সরকারি কর্মীদের আইনি অধিকার নয়।

তৃতীয় যুক্তি- রাজ্য সরকার অবস্থা বুঝে সবদিক বিবেচনা করে ডিএ দেয়। কিসের ভিত্তিতে ডিএ দিতে চায় রাজ্য? জানতে চেয়েছিলেন বিচারপতি পিকে মিশ্র।

46
বিচারপতির প্রশ্ন
Image Credit : stockPhoto

বিচারপতির প্রশ্ন

রাজ্যের আইনজীবীদের বক্তব্য শুনে বিচারপতি পিকে মিশ্র বলেন, 'ভোক্তা মূল্য সূচক বা সিপিআই (কনজ্যুমার প্রাইস ইনডেক্স) মেনে না-দিলে কোন অঙ্কে ডিএ দিতে চায় রাজ্য?' মঙ্গলবার এই পর্যন্তই শুনানি হয় সুপ্রিম কোর্টে।

56
পরবর্তী শুনানি
Image Credit : Getty

পরবর্তী শুনানি

রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার পরবর্তী শুনানি হবে বুধবার। অর্থাৎ কাল। এই দিন মামলাকারি অর্থাৎ সরকারি কর্মীদের বক্তব্য শুনবে কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। এই মামলার লাগাতার শুনানি হবে বলেও জানিয়েছিল কোর্ট।

66
ডিএ-র পরিমাণ
Image Credit : social Media

ডিএ-র পরিমাণ

পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারি কর্মীরা বর্তমানে ১৮ শতাংশ হারে ডিএ পান। এপ্রিল মাসেই রাজ্য বাজেটের সময়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৫৫ শতাংশ হারে ডিএ পান। রাজ্য ও কেন্দ্রের কর্মীদের মধ্যে ডিএ-র ফারাক প্রায় ৩৭ শতাংশ। রাজ্যের কর্মীরা কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ দাবি করেছেন।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
হরমুজ প্রণালী খুলতে ৩৫ দেশের বৈঠক, ব্রিটেনের আমন্ত্রণে ভারতের প্রতিনিধিত্ব করবেন বিদেশ সচিব
Recommended image2
Time Of Day Tariff: সন্ধ্যায় বিদ্যুতের দাম বাড়বে, দিনের বেলায় কমবে, আজ থেকেই চালু হল নতুন নিয়ম
Recommended image3
Strait of Hormuz: 'নিরাপদ হাতেই আছেন, চিন্তার কিছু নেই', হরমুজ নিয়ে 'বন্ধু' ভারতকে জানিয়ে দিল ইরান
Recommended image4
SC on Malda Incident: মালদার ঘটনায় কড়া সুপ্রিম কোর্ট, দিল এই ১৪টি নির্দেশ
Recommended image5
Mountain Radars: দুর্গম পর্বতমালাতেও শত্রুদের উপর কড়া নজর থাকবে, 'মাউন্টেন রাডার' পাচ্ছে এয়ার ফোর্স
Related Stories
Recommended image1
'আমাকে পিছনের দিকে বসতে দিও'! মুখ্যসচেতকের দায়িত্বপ্রাপ্ত কাকলিকে বললেন কল্যাণ
Recommended image2
DA দেওয়া হল না কেন? সুুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য, জানুন শুনানির দিন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved