MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Bank Strike: ২৮-৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, পুলিশকে বিকল্প জায়গার ব্যবস্থা করতে বলল হাইকোর্ট

Bank Strike: ২৮-৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, পুলিশকে বিকল্প জায়গার ব্যবস্থা করতে বলল হাইকোর্ট

আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। যন্তর মন্তরে ধর্নার অনুমতি না মেলায় এবার দিল্লি পুলিশকে বিকল্প জায়গার ব্যবস্থা করার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট।

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 25 2026, 02:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
ব্যাঙ্ক ধর্মঘট: ধর্নার জন্য বিকল্প জায়গা দিতে নির্দেশ
Image Credit : Asianet News

ব্যাঙ্ক ধর্মঘট: ধর্নার জন্য বিকল্প জায়গা দিতে নির্দেশ

আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্ক কর্মীদের ধর্না দেওয়ার জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করতে হবে। শুক্রবার দিল্লি পুলিশকে এমনই নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
যন্তর মন্তরে ধর্নার অনুমতি দেয়নি পুলিশ
Image Credit : CHATGPT

যন্তর মন্তরে ধর্নার অনুমতি দেয়নি পুলিশ

আগামী ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর যন্তর মন্তরে ধর্নায় বসার কথা ছিল ব্যাঙ্ক কর্মীদের। কিন্তু পুলিশ সেই অনুমতি দেয়নি, উলটে টালবাহানা করছিল। এরপরই আদালত এই নির্দেশ দেয়।

Related Articles

Related image1
School closed: নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী, আজ সব স্কুল ছুটি দিয়ে দিল সরকার
Related image2
DA: অবসরকর্মীদের ডিএতে দুর্দান্ত ছাড়! GPF-এ নয় বকেয়া টাকা ঢুকবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে
38
বিকল্প জায়গা দিতে নির্দেশ পুলিশকে
Image Credit : X

বিকল্প জায়গা দিতে নির্দেশ পুলিশকে

ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস দিল্লি স্টেট (UFBU)-এর দায়ের করা একটি মামলার শুনানি ছিল বিচারপতি অমিত মহাজনের এজলাসে। তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন, সোমবারের মধ্যে ইউনিয়নকে তাদের সিদ্ধান্ত জানাতে হবে।

48
প্রতিবাদের সুযোগের দাবি ব্যাঙ্ক কর্মীদের
Image Credit : Gemini AI

প্রতিবাদের সুযোগের দাবি ব্যাঙ্ক কর্মীদের

নিজেদের আবেদনে ইউএফবিইউ জানিয়েছিল, যন্তর মন্তরে ধর্নার অনুমতি না মিললে অন্তত অন্য কোনও জায়গায় তাদের প্রতিবাদ করার সুযোগ দেওয়া হোক। আদালতের এই নির্দেশের মানে এই নয় যে যন্তর মন্তরেই ধর্নার অনুমতি মিলবে। তবে ধর্মঘট শুরু হওয়ার আগে পুলিশকে যে একটা উপযুক্ত জায়গার ব্যবস্থা করে দিতেই হবে, সেটা নিশ্চিত করা হয়েছে।

58
৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট
Image Credit : Gemini AI

৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট

২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউএফবিইউ। এর জেরে গোটা দেশেই ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

68
ব্যাঙ্ক ধর্মঘট নিয়ে কর্মীদের দাবি
Image Credit : Google

ব্যাঙ্ক ধর্মঘট নিয়ে কর্মীদের দাবি

এই ধর্মঘট নিয়ে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন, দিল্লির কার্যকরী সভাপতি শিবশঙ্কর সিং বলেন, তাঁদের অন্যতম প্রধান দাবি হল ব্যাঙ্কে সপ্তাহে পাঁচ দিন কাজের নিয়ম চালু করা। তিনি জানান, ২০২৪ সালের ৮ মার্চ ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA) এবং ইউনিয়ন প্রতিনিধিদের মধ্যে বেতন চুক্তির সময় এই বিষয়ে সম্মতি মিলেছিল। কিন্তু আজও তা কার্যকর হয়নি।

78
পুরনো পেনশন প্রকল্প চালুর দাবি
Image Credit : stockPhoto

পুরনো পেনশন প্রকল্প চালুর দাবি

শিবশঙ্কর সিং আরও বলেন, বর্তমান ব্যবস্থার চেয়ে পুরনো পেনশন প্রকল্পকেই (Old Pension Scheme) বেশি ভালো বলে মনে করে ইউনিয়নগুলি। কারণ, পুরনো নিয়মে অবসরের পর বা কর্মীর মৃত্যুর পরেও পরিবারের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত ছিল। স্বামী বা স্ত্রী এবং পরিবার সেই সুবিধা পেত। কিন্তু নতুন পেনশন প্রকল্পে (New Pension Scheme) এই সুবিধা নেই।

88
ব্যাঙ্ক কর্মীদের বাকি দাবি
Image Credit : GEMINI

ব্যাঙ্ক কর্মীদের বাকি দাবি

এছাড়াও ইউনিয়নগুলির আরও বেশ কিছু বড় দাবি রয়েছে। এর মধ্যে আছে ন্যাশনাল পেনশন সিস্টেমে (NPS) ব্যাঙ্কের দেওয়া অতিরিক্ত ৪% অনুদানের ওপর আয়কর ছাড়, গ্র্যাচুইটি আইনে গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বাড়ানো, পেনশন আপডেট করা, পেনশনের ওপর এক হারে মহার্ঘ ভাতা (DA) দেওয়া এবং ২০২২ সালের নভেম্বর থেকে কার্যকর হওয়া পেনশনারদের এক্স-গ্রাসিয়া পেমেন্ট সংশোধন করা।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Amit Shah: উত্তরপ্রদেশ থেকে মাফিয়া রাজ খতম করেছে বিজেপি, বিরাট বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Recommended image2
উড়ানের আগে অ্যালকোহল পরীক্ষায় ব্যর্থ Air India-র পাইলট, করা হল সাসপেন্ড
Recommended image3
Now Playing
Sikkim landslide: সিকিমে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়! রাম্বি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি
Recommended image4
School Holidays: টানা ১০ দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল, উৎসবের আগেই বাড়তি ছুটি ঘোষণা শিক্ষা দপ্তরের
Recommended image5
8th pay commission: ১৮০০০ থেকে ৬৯০০০ টাকা বেতন—কর্মচারীদের দাবি ঠিক কী কী? ডিটেলে জানুন
Related Stories
Recommended image1
School closed: নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী, আজ সব স্কুল ছুটি দিয়ে দিল সরকার
Recommended image2
DA: অবসরকর্মীদের ডিএতে দুর্দান্ত ছাড়! GPF-এ নয় বকেয়া টাকা ঢুকবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved