MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
West Bengal Govt Holidays
Onion Prices Hike
TN Temple Musicians Salary
West Bengal DA Hike
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
MMSBY Application Process
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • বাংলাদেশে বসে ভারতে হামলার ছক! Terror Module-র মাথা জেলখাটা জঙ্গি শাবির আহমেদ লোন

বাংলাদেশে বসে ভারতে হামলার ছক! Terror Module-র মাথা জেলখাটা জঙ্গি শাবির আহমেদ লোন

লস্কর-ই-তৈবার একটি জঙ্গি মডিউলের ৮ জন সদস্যকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তদন্তে জানা গেছে, বাংলাদেশ থেকে এই মডিউলটি চালাচ্ছিল শাবির আহমেদ লোন নামে এক সাজাপ্রাপ্ত জঙ্গি। ভারতে বেআইনিভাবে থাকা বাংলাদেশিদের নিয়োগ করে হামলার ছক কষা হচ্ছিল।  

2 Min read
Author : Saborni Mitra
Published : Feb 23 2026, 03:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
দিল্লি পুলিশের জালে ৮
Image Credit : Asianet News

দিল্লি পুলিশের জালে ৮

লস্কর-ই-তৈবা (LeT) জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, এই পুরো জঙ্গি মডিউলটি চালাচ্ছিল শাবির আহমেদ লোন নামে এক ব্যক্তি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
শাবির আহমেদ লোন
Image Credit : Asianet News

শাবির আহমেদ লোন

সন্ত্রাসবাদে যুক্ত থাকার অভিযোগে শাবির আহমেদ লোন এক দশক জেলে ছিল। ২০১৯ সালে জামিনে ছাড়া পাওয়ার পর সে বাংলাদেশে পালিয়ে যায়।

Related Articles

Related image1
২০ বার সেনার চোখে ধুলো দিয়েও শেষ রক্ষা হল না, কাশ্মীরে নিহত জইশ জঙ্গি সইফুল্লা
Related image2
সত্যি কি ঘর ভাঙছে প্রতীক উর রহমানের? সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট TMC নেতার
310
লোনের সঙ্গে হাফিজের যোগ
Image Credit : X

লোনের সঙ্গে হাফিজের যোগ

সূত্রের খবর, এই শাবির আহমেদ লোন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের শীর্ষ কমান্ডার হাফিজ সইদ এবং জাকি-উর-রহমান লাখভির সঙ্গে সরাসরি যোগাযোগ রাখত। এই দুজনই ২৬/১১ মুম্বাই হামলার মূল চক্রী।

410
লাল কেল্লায় হামলার ছক?
Image Credit : X

লাল কেল্লায় হামলার ছক?

দিল্লি পুলিশ গ্রেপ্তার হওয়া আটজনকে জেরা করে জানার চেষ্টা করছে, তারা লালকেল্লার কাছাকাছি কোনও মন্দিরে বা অন্য কোনও জনবহুল এলাকায় বড়সড় হামলার পরিকল্পনা করছিল কি না।

510
টার্গেট বাংলাদেশীরা!
Image Credit : Getty

টার্গেট বাংলাদেশীরা!

সূত্র মারফত আরও জানা গেছে, ভারতে বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশিদের দলে টানার ও তাদের মগজধোলাই করার দায়িত্ব দেওয়া হয়েছিল লোনকে। গ্রেপ্তার হওয়া আটজনকেও সে লস্করের ভাবধারায় দীক্ষিত করে তুলেছিল।

610
বাংলাদেশিদের সাহায্য করল লোন
Image Credit : X

বাংলাদেশিদের সাহায্য করল লোন

লোন মূলত বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করত। তারপর দালালদের মাধ্যমে তাদের জন্য আধার কার্ডের মতো নকল পরিচয়পত্র বানিয়ে দিত। সূত্রের দাবি, হামলা চালানোর জন্য অভিযুক্তদের হাতে অস্ত্রও তুলে দেওয়া হয়েছিল।

710
গোয়েন্দা সতর্কতা
Image Credit : X

গোয়েন্দা সতর্কতা

এর আগে, গোয়েন্দা সংস্থাগুলো একটি সতর্কবার্তা জারি করেছিল। সেখানে বলা হয়েছিল, লালকেল্লার কাছে কোনও মন্দিরে বা অন্য কোনও ভিড়ে ঠাসা জায়গায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) দিয়ে হামলা হতে পারে।

দিল্লি পুলিশের সূত্র এও জানিয়েছে যে, ফাঁস হওয়া এই বাংলাদেশি জঙ্গি মডিউলের হ্যান্ডলার 'সিগন্যাল' নামে একটি এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত।

810
তদন্তকারীদের দাবি
Image Credit : X

তদন্তকারীদের দাবি

তদন্তকারীদের মতে, দিল্লি ও কলকাতায় যে ভারত-বিরোধী পোস্টারগুলো দেখা গিয়েছিল, সেগুলো কলকাতাতেই ছাপা হয়েছিল। পোস্টারের পিডিএফ ফাইল বাংলাদেশ থেকে পাঠিয়েছিল হ্যান্ডলার শাবির।

তদন্তে আরও জানা গেছে, শাবিরের নির্দেশেই লস্করের এই মডিউলটি কলকাতায় একটি ঘাঁটি তৈরি করেছিল। শহরের উপকণ্ঠে প্রায় ৮,০০০ টাকা ভাড়ায় একটি বাড়িও নিয়েছিল তারা।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠনগুলোর সমর্থনে পোস্ট করত। তামিলনাড়ুর উথুকুলি থেকে দু'জন, পাল্লাদাম থেকে তিনজন এবং থিরুমুরুগানপুন্ডি এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। তারা নকল আধার কার্ড ব্যবহার করে পরিচয় লুকিয়ে একটি পোশাক কারখানায় কাজ করছিল।

910
বাজেয়াপ্ত
Image Credit : Getty

বাজেয়াপ্ত

অভিযান চালিয়ে আটটি মোবাইল ফোন এবং ১৬টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। সমস্ত অভিযুক্তকে ট্রেনে করে দিল্লিতে আনা হচ্ছে এবং তদন্ত চলছে। সন্দেহ করা হচ্ছে, এই অভিযুক্তরা জঙ্গিদের সাহায্য করার জন্য বিভিন্ন শহরে রেইকি চালিয়েছিল। দিল্লিতে "ফ্রি কাশ্মীর" পোস্টারও লাগানো হয়েছিল।

1010
বাকি রাজ্য থেকে গ্রেফতার
Image Credit : Getty

বাকি রাজ্য থেকে গ্রেফতার

এর পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকেও আরও দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি পুলিশ তামিলনাড়ু থেকে ধরা পড়া সব সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীতে আনার প্রক্রিয়া শুরু করেছে। তল্লাশির সময় পুলিশ তাদের কাছ থেকে কয়েক ডজন মোবাইল ফোন ও সিম কার্ড বাজেয়াপ্ত করেছে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Beggar Woman Cash Gunny Bags: ভিক্ষা করেই চলত সংসার, বৃদ্ধার মৃত্যুর পর ভাঙা ঘরে মিলল বস্তা ভরা টাকার পাহাড়!
Recommended image2
CJP Rajasthan: CJP নেতাদের বিরুদ্ধে মামলা রাজস্থানে! পাল্টা জবাব রাঙ্কাদের, তবে ককরোচদের চাপে কি সরকারের ১২,৫০০ কোটি টাকা বরাদ্দ?
Recommended image3
বিরাট ঘোষণা! পরিবার পিছু বিনামূল্যে ৩টি করে গ্যাস সিলিন্ডার দেবে সরকার! কী করে মিলবে সুবিধা
Recommended image4
Robotic Surgery: দিল্লির সফদরজং হাসপাতালে প্রথম রোবটের সাহায্যে হাঁটু প্রতিস্থাপন, সম্পূর্ণ বিনামূল্যে!
Recommended image5
Cyber Terrorism: আহমেদাবাদ সাইবার হামলা মামলায় তেলেঙ্গানার পাঁচ জায়গায় NIA-এর তল্লাশি, কী পাওয়া গেল?
Related Stories
Recommended image1
২০ বার সেনার চোখে ধুলো দিয়েও শেষ রক্ষা হল না, কাশ্মীরে নিহত জইশ জঙ্গি সইফুল্লা
Recommended image2
সত্যি কি ঘর ভাঙছে প্রতীক উর রহমানের? সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট TMC নেতার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved