গতকাল থেকেই উত্তপ্ত জম্মু-কাশ্মীরের অনন্তনাগ পুলিশ ও সন্ত্রাসবাদীদের মধ্য চলেথে গুলির লড়াই আজ সকালে তিন সন্ত্রাসবাদীকে আটক করেছেন সেনা জওয়ানরা মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী 

আজ সকাল থেকেই জম্মু-কাশ্মীরের অনন্তনাগে চলছে পুলিশ ও সন্ত্রাসবাদীদের মধ্য গুলির লড়াই। সূত্রের খবর, গতকাল থেকেই চাপা উত্তেজনা চলছিল জম্মু-কাশ্মীরের অনন্তনাগে। জানা দিয়েছে, আজ সকালে তিন জন সন্ত্রাসবাদীকে আটক করেছেন সেনা জওয়ানরা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পুলিশ সূত্রে খবর, সন্ত্রাসবাদীদের মোকাবিলা করতে ইতিমধ্যেই সেখানে বিশাল সংখ্যক সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে আটক করা ওই সন্ত্রাসবাদীদের অনন্তনাগেরই একটি বিল্ডিং-এ বন্দি করে রাখা হয়েছে। 

প্রসঙ্গত পুলওয়ামা হামলার ঠিক চার মাস পরে আবার গতকালই সেখানে জওয়ানদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। দু-পক্ষের গোলাগুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় এক মেজরের। ফেব্রুয়ারি মাসের পুলওয়ামা হামলার ঘটনা আজও যখন সকলের মনে টাটকা আবারও ঠিক সেই ধাঁচেই আক্রমণ চালাল জঙ্গিরা। শুধু দাই নয় দু-পক্ষের গোলাগুলিতে জখম হয়েছেন এক সাধারণ মানুষও। সেইসঙ্গে প্রাণ গিয়েছিল তিন সন্ত্রাসবাদীর। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সন্ত্রাসবাদী এবং জঙ্গিদের মধ্যে এখনও গুলির লড়াই অব্যাহত।