MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Monday Holiday: ফুটবল বিশ্বকাপের জন্য সোমবার বন্ধ থাকবে সরকারি অফিস? নোটিস দিল রাজ্য

Monday Holiday: ফুটবল বিশ্বকাপের জন্য সোমবার বন্ধ থাকবে সরকারি অফিস? নোটিস দিল রাজ্য

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল উপলক্ষে রাজ্য সরকার সোমবার ছুটি ঘোষণা করেছে। এই ছুটি কি শুধু স্কুল-কলেজের জন্য, নাকি ব্যাঙ্ক ও সরকারি অফিসও বন্ধ থাকবে? বড় ঘোষণা রাজ্যের। কী জানা যাচ্ছে?

2 Min read
Author : Parna Sengupta
Published : Jul 19 2026, 03:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Getty

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা এবার পৌঁছে গিয়েছে সরকারি প্রশাসনেও। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে সোমবার ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে এই ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের মনে একটি বড় প্রশ্ন উঠেছে—সোমবার কি ব্যাঙ্কও বন্ধ থাকবে?

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : X

ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের কারণে সোমবার, ২০ জুলাই ২০২৬ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে অনুষ্ঠিত হতে চলা এই ফাইনাল ম্যাচটি মধ্যরাতে শুরু হওয়ার কথা থাকায়, ফুটবলপ্রেমী শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই শিক্ষা দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে।

Related Articles

Related image1
School Holiday: ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখার জন্য স্কুলে ছুটি ঘোষণা, দারুণ খুশি ছাত্র ছাত্রীরা
Related image2
Holiday: ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখার জন্য সোমবার ছুটি ঘোষণা সরকারের, বন্ধ থাকবে স্কুল-কলেজ
38
Image Credit : Asianet News

বিশ্বকাপের ফাইনাল ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় বহু ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং বিভিন্ন সংগঠন সরকারের কাছে পরদিন ছুটি ঘোষণার দাবি জানায়।

48
Image Credit : Asianet News

সেই আবেদনের ভিত্তিতেই রাজ্যের সাধারণ শিক্ষা দফতর সোমবার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে। পেশাদার শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকেও একই ধরনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে পূর্বনির্ধারিত পরীক্ষার সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।

58
Image Credit : ChatGPT

এরপরই শুরু হয়েছে আরেক জল্পনা—ব্যাঙ্ক এবং সরকারি অফিসের কী হবে? সরকারি সূত্রে স্পষ্ট করা হয়েছে, এই বিশেষ ছুটির ঘোষণা মূলত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। ব্যাঙ্কের ক্ষেত্রে আলাদা করে কোনও ছুটির নির্দেশ জারি করা হয়নি।

68
Image Credit : Asianet News

অর্থাৎ, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে নতুন করে ব্যাঙ্ক ছুটি ঘোষণা না হলে কেরলের ব্যাঙ্ক শাখাগুলি স্বাভাবিক নিয়মেই খোলা থাকার কথা। সরকারি অফিসগুলির ক্ষেত্রেও সাধারণ ছুটির নির্দেশ জারি করা হয়নি।

78
Image Credit : Asianet News

বিশ্বকাপের ফাইনাল ঘিরে কেরলের ফুটবলপ্রেম নতুন কিছু নয়। আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, পর্তুগাল-সহ বিভিন্ন দেশের সমর্থকদের বিশাল উপস্থিতি রয়েছে রাজ্যজুড়ে। ফাইনাল ম্যাচ দেখার জন্য একাধিক জেলায় বড় পর্দায় সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন ক্লাব, বাসিন্দাদের সংগঠন এবং ফুটবলপ্রেমী গোষ্ঠী বিশেষ আয়োজন করেছে।

88
Image Credit : X

রাজ্য সরকারের এই সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই এটিকে ফুটবলের প্রতি কেরলের আবেগের স্বীকৃতি হিসেবে দেখছেন। অন্যদিকে, কেউ কেউ প্রশ্ন তুলেছেন, শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতার জন্য ছুটি ঘোষণা কতটা যুক্তিযুক্ত।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
দেশের খবর
খেলার খবর
ব্যবসার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jantar Mantar Protest: আন্দোলনকারীদের মুক্তির দাবি জানাল জাতিসংঘ! বড় ঘোষণা সিজেপি-র! সঙ্গে এসএফআই এবং অন্যান্যরা
Recommended image2
CJP Protest: মেট্রো বন্ধ, ট্রেন বাতিল, বিক্ষোভকারীদের আটক, রবিবার সুপ্রিম কোর্টে বিশেষ শুনানি
Recommended image3
Now Playing
গণতন্ত্রের কাছে পরাস্ত হয়েছে মবক্রেসি, পুলিশের প্রশংসায় বিজেপির সম্বিত পাত্র
Recommended image4
8th Pay Commission: ৬৯ হাজার টাকা বেসিক পে, ৬% ইনক্রিমেন্ট! কর্মচারীদের প্রস্তাবে তোলপাড়
Recommended image5
Now Playing
আরাশোলাদের বিক্ষোভে আইন ভাঙা বিদেশিকে চ্যাংদোলা করে তুলে গ্রেফতার পুলিশের
Related Stories
Recommended image1
School Holiday: ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখার জন্য স্কুলে ছুটি ঘোষণা, দারুণ খুশি ছাত্র ছাত্রীরা
Recommended image2
Holiday: ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখার জন্য সোমবার ছুটি ঘোষণা সরকারের, বন্ধ থাকবে স্কুল-কলেজ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved