GDP Growth in India: যদিও গত বছরের জুন মাসের ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল মাত্র ৬.৯%। অর্থাৎ, তাৎপর্যপূর্ণ বৃদ্ধি দেখা যাচ্ছে। আগের বছরের তুলনায় চলতি বছরের হিসাবে আর্থিক বৃদ্ধির হার যে অনেকটাই ঊর্ধ্বমুখী, তা কার্যত স্পষ্ট। সেইসঙ্গে, সরকারের মূলধনী ব্যয়, পণ্য উৎপাদন এবং রফতানিতেও তার প্রভাব পড়ছে।

GDP Growth in India: যুদ্ধ এবং তেলের চ্যালেঞ্জ সামলে অটুট রইল ভারতীয়অর্থনীতি (GDP Growth in India)। একদিকে যেমন ইরানে যুদ্ধে এবং অপরদিকে বিশ্ব বাজারে লাফিয়ে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। পাশাপাশি আবার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক এবং নিষেধাজ্ঞার চোখরাঙানি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে, দুরন্ত গতিতে এগিয়ে চলেছে ভারতীয় অর্থনীতি। শুধু তাই নয়, প্রত্যাশার থেকে অনেক ভালো ফল হয়েছে। ৩১ অগাস্ট সোমবার, দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি (গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট) বৃদ্ধির হার প্রকাশ করা হয়েছে কেন্দ্রের তরফে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি আর্থিক বছরের (২০২৬-’২৭) প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ৭.৮% বৃদ্ধি পেয়েছে দেশের জিডিপি।তবে সেটা প্রত্যাশিত ৭.১ শতাংশের চেয়ে অনেকটাই বেশি। নিঃসন্দেহে মোদী সরকারের সাফল্য তো বটেই (India Economic Growth)।

India Uzbekistan relations: উজবেকিস্তানের সঙ্গে দীর্ঘকালীন ইউরেনিয়াম চুক্তি ভারতের, মোদী জমানায় অন্যতম কূটনৈতিক সাফল্য?

৭.৮% জিডিপি বৃদ্ধি জুন ত্রৈমাসিকে

যদিও গত বছরের জুন মাসের ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল মাত্র ৬.৯%। অর্থাৎ, তাৎপর্যপূর্ণ বৃদ্ধি দেখা যাচ্ছে। আগের বছরের তুলনায় চলতি বছরের হিসাবে আর্থিক বৃদ্ধির হার যে অনেকটাই ঊর্ধ্বমুখী, তা কার্যত স্পষ্ট। সেইসঙ্গে, সরকারের মূলধনী ব্যয়, পণ্য উৎপাদন এবং রফতানিতেও তার প্রভাব পড়ছে। ২০২৫-’২৬ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে (জানুয়ারি থেকে মার্চ) জিডিপির হার ছিল ৭.৮%। তারপরের তিন মাসও যে সেই অঙ্ক একই থাকবে, তা অবশ্য ভাবেননি অনেকেই। বরং, ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার জেরে ভারতের জিডিপি নিম্নমুখী হওয়ারই আশঙ্কা ছিল প্রবল। তার কারণ একটাই, সংঘর্ষের জেরে বিশ্ব বাজারে লাফিয়ে বাড়তে শুরু করে অপরিশোধিত তেলের দাম।

PM Modi: মহাকাশ গবেষণায় ভারতকে বিশ্বসেরা বানানোর ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, বেসরকারি ক্ষেত্রকে বড় বার্তা?

যুদ্ধ এবং তেলের চ্যালেঞ্জ সামলে অটুট ভারতীয় অর্থনীতি

কেন্দ্রীয় সরকারের অনুমান, ২০২৫-’২৬ আর্থিক বছরে আক্ষরিক অর্থে দেশের প্রকৃত জিডিপি বৃদ্ধি পেয়েছে ৭.৭%। এই প্রসঙ্গে আর্থিক বিশ্লেষকদের দাবি, ভূ-রাজনৈতিক অস্থিরতার মাঝেও ভারতের অভ্যন্তরীণ চাহিদা বজায় রয়েছে। সেই কারণেই, দুর্দান্ত পারফর্ম করছে দেশের জিডিপি। সোমবার জিডিপির হার সামনে আসতেই এক্স হ্যান্ডলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ‘‘যাবতীয় ভবিষ্যতবাণী ভুল প্রমাণিত হল। আবারও বিকশিত হয়েছে ভারত।’’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।