MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Pay Commission: মালামাল হতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা! মাইনে হবে ৩ লক্ষ টাকা? মিলল পাক্কা খবর

Pay Commission: মালামাল হতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা! মাইনে হবে ৩ লক্ষ টাকা? মিলল পাক্কা খবর

১৬ জানুয়ারি, ২০২৫ তারিখে অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) আনুষ্ঠানিক ঘোষণা করেছে কেন্দ্র সরকার। তারপরেই হাসি ফুটেছে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মুখে। শোনা যাচ্ছে বেতন নাকি পৌঁছতে পারে ৩ লক্ষ টাকা অবধি! দেখুন হিসেব।

3 Min read
Author : Parna Sengupta
Published : Aug 11 2025, 06:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : our own

সরকারি চাকরিজীবিদের জন্য বিরাট সুখবর। কেন্দ্র সরকার ১৬ জানুয়ারি, ২০২৫ অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) আনুষ্ঠানিক ঘোষণা করেছে। আর এরপর থেকেই লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মুখে হাসি ফুটেছে। তবে প্রশ্ন একটাই, এই কমিশন আসলে কবে কার্যকর হবে এবং কতটা বেতন বাড়বে? চলুন বিস্তারিত জানিয়ে দিচ্ছি আজকের প্রতিবেদনে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : our own

অষ্টম বেতন কমিশন কবে থেকে কার্যকর হবে?

বর্তমানে চলা সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বর মাসে। আর এই কমিশন শুরু হয়েছিল ২০১৬ সালে। ধারণা করা হচ্ছে যে, অষ্টম বেতন কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই কার্যকর করা হবে। তবে বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, কিছু প্রশাসনিক কারণে হয়তো কিছুটা দেরি হতে পারে।

Related Articles

Related image1
8th pay Commission: ১৮ হাজার থেকে বেড়ে ৫১,৪৮০ টাকা! বেতন কতটা বাড়বে? মিলল বড় খবর
Related image2
8th Pay Commission: এক ধাক্কায় তিনগুণ হচ্ছে বেসিক? বেতন কমিশন নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
37
Image Credit : our own

ফিটমেন্ট ফ্যাক্টর কতটা বাড়বে?

প্রসঙ্গত বেতন বৃদ্ধির মূল ফর্মুলাই ফিটমেন্ট ফ্যাক্টর। সপ্তম বেতন কমিশনে এই ফ্যাক্টর মাত্র ২.৫৭ ছিল। এর ফলে ন্যূনতম বেতন ৭০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকা হয়েছিল। তবে এবার অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ হওয়ার সম্ভাবনা থাকছে।

47
Image Credit : our own

বেসিক পে-র সঙ্গে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’কে গুণ করা হয়, মূল বেতন ঠিক করতে। সেই হিসেবে অষ্টম বেতন কমিশন ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ২.০ স্থির করলে সংশোধিত মূল বেতন বেড়ে দাঁড়াবে ৩৬,০০০ টাকা (১৮,০০০ টাকা X ২.০)। কারণ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মূল বেতন কমপক্ষে ১৮ হাজার টাকা।

57
Image Credit : our own

অষ্টম বেতন কমিশনে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ১.৯২ ঠিক হলে ১,৯০০ গ্রেড পে-র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতি মাসের মূল বেতন (বেসিক পে) বেড়ে দাঁড়াবে ৫৪ হাজার ৫২৮ টাকা। এর সঙ্গে এইচআরএ এবং টিএ বাবদ যোগ হবে যথাক্রমে ১৩ হাজার ৮৬ টাকা এবং ৩,৬০০ টাকা। অর্থাৎ, সব মিলিয়ে মোট বেতন পৌঁছোবে ৭১ হাজার ২১৫ টাকায়। এর থেকে এনপিএস এবং সিজিএইচএস বাবদ বাদ যাবে ৫,৪৫৩ টাকা ও ২৫০ টাকা। অর্থাৎ, সংশ্লিষ্ট ব্যক্তি বাড়িতে ৬৫ হাজার ৫১২ টাকা নিয়ে যেতে পারবেন।

67
Image Credit : our own

একই ভাবে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ২.৫৭ হলে ১,৯০০ গ্রেড পে-র কর্মচারীদের হাতে পাওয়া বেতনের অঙ্ক দাঁড়াবে ৮৬ হাজার ৫৫৬ টাকা। আবার গ্রেড পে ২,৪০০ হলে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ১.৯২ এবং ২.৫৭-র ক্ষেত্রে বাড়িতে নিয়ে যাওয়া বেতনের পরিমাণ হবে ৮৬ হাজার ৭৪৩ টাকা এবং ১ লক্ষ ১৪ হাজার ৯৭৫ টাকা। গ্রেড পে ৪৬০০, ৭৬০০ এবং ৮৯০০ হলে আরও বাড়বে হাতে পাওয়া বেতন। অষ্টম বেতন কমিশনে সর্বোচ্চ হাতে পাওয়া প্রতি মাসের বেতন প্রায় তিন লক্ষ টাকা পর্যন্ত হতে পারে বলেও মনে করা হচ্ছে।

77
Image Credit : our own

মূল বেতনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা একাধিক ভাতা পেয়ে থাকেন। সেই তালিকায় রয়েছে বাড়িভাড়া (হাউস রেন্ট অ্যালাউন্স বা এইচআরএ) এবং যাতায়াত খরচ (ট্রাভেল অ্যালাউন্স বা টিএ)। এ ছাড়া জাতীয় পেনশন ব্যবস্থা বা এনপিএস (ন্যাশনাল পেনশন সিস্টেম) এবং কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প বা সিজিএইচএসে (সেন্ট্রাল গভর্মেন্ট হেলথ স্কিম) টাকা রাখতে হয় তাঁদের। ফলে অষ্টম বেতন কমিশন জারি হলে হাতে পাওয়া বেতনের অঙ্ক কতটা বাড়বে, তা নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে জল্পনা।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
দেশের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
HPV Vaccine: ৯ মাসের কম সময়ে ১ কোটির বেশি টিকাকরণ, উদ্যোগের প্রশংসা মোদীর
Recommended image2
চিন থেকে বাংলাদেশে আসছিল ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক! তৈরি করা যেত ১০০টি মিসাইল! ভারতের বিরুদ্ধে বড় ছক?
Recommended image3
Rajeev Chandrasekhar: ১,২০০ আমানতকারী ১০৮ কোটির অপেক্ষায়, কেরলের সমবায় ব্যাঙ্কে দুর্নীতি নিয়ে সরব রাজীব চন্দ্রশেখর
Recommended image4
বিসলেরির জলে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক? আপনার মিনারেল ওয়াটার কি সত্যিই ক্ষতিকর?
Recommended image5
ISRO Chief on Space Tech: মহাকাশ গবেষণায় আরও বেশি আন্তর্জাতিক সহযোগিতা দরকার, মত প্রাক্তন ইসরো প্রধানের
Related Stories
Recommended image1
8th pay Commission: ১৮ হাজার থেকে বেড়ে ৫১,৪৮০ টাকা! বেতন কতটা বাড়বে? মিলল বড় খবর
Recommended image2
8th Pay Commission: এক ধাক্কায় তিনগুণ হচ্ছে বেসিক? বেতন কমিশন নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved