Hema Malini Travels in Auto: Hema Malini Travels in Auto: জ্বালানি সশ্রয়ে এবার নয়া পদক্ষেপ মথুরার তারকা সাংসদ হেমা মালিনীর। উত্তরপ্রদেশের মথুরায় অটো চড়ে নিজের কাজে গেলেন  সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী। তাঁর সঙ্গে অটোতে ছিলেন বিজেপির স্থানীয় বিধায়ক।

Hema Malini Travels in Auto: জ্বালানি সশ্রয়ে এবার নয়া পদক্ষেপ মথুরার তারকা সাংসদ হেমা মালিনীর। উত্তরপ্রদেশের মথুরায় ইলেকট্রিক অটো চড়ে নিজের কাজে গেলেন বিজেপি সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনী। তাঁর সঙ্গে সেই ই-অটোতে ছিলেন বিজেপির স্থানীয় বিধায়ক বলদেব। মথুরা লোকসভা কেন্দ্রের সাংসদকে একটি বিশেষভাবে সাজানো অটোয় সফর করতে দেখা গিয়েছে। সেই ভিডিয়ো ও ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। হেমা মালিনী জানান, সচেতনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া দিয়েই তিনি গাড়ির পরিবর্তে অটোয় চড়ে কাজে যাচ্ছেন। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর বার্তা দিতেই এই উদ্যোগ বলে দাবি বিজেপি সমর্থকদের একাংশের। তাঁদের বক্তব্য, জনপ্রতিনিধিরা সাধারণ পরিবহণ ব্যবহার করছেন, এতে মানুষের কাছে পৌঁছনোর বার্তাই স্পষ্ট হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বিরোধীর অভিযোগ

তবে বলিউডের ড্রিম গার্ল হিসেবে পরিচিত বিজেপি তারকা সাংসদের এই অটোযাত্রা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। কারণ, যে অটোতে হেমা মালিনীকে দেখা গিয়েছে, সেটি সাধারণ অটো ছিল না। অটোতে লাগানো ছিল হুটার বা সাইরেন। পাশাপাশি সেখানে বিধায়কের নামফলকও দেখা যায়। এমনকি বিজেপির দলীয় পতাকাও লাগানো ছিল ওই গাড়িতে। অন্তত এমনই অভিযোগ। বিজেপি এটাকে বিরোধীদের অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে মথুরাতেই, যা হেমা মালিনীর সাংসদ কেন্দ্রে। গোরক্ষপুরের বিজেপি সাংসদ তথা অভিনেতা রবি কিষাণকে সাইকেলে চড়ে কাজে যেতে দেখা গিয়েছে। তবে বিরোধী মহল এবং নেটমাধ্যমের একাংশ এই ঘটনাকে 'ফটো অপারচুনিটি' বা প্রচারের উদ্দেশ্যে সাজানো কর্মসূচি বলেই কটাক্ষ করেছে। অনেকের দাবি, এটি প্রকৃত অর্থে সাধারণ মানুষের মতো যাতায়াত নয়, বরং ক্যামেরার সামনে সরল জীবনযাপনের ছবি তুলে ধরার চেষ্টা।

অটোতে হেমা মালিনী, দেখুন ভিডিও

Scroll to load tweet…

প্রধানমন্ত্রী মোদীর আবেদনে সাড়া

সম্প্রতি জ্বালানির দাম বৃদ্ধি এবং জ্বালানি সাশ্রয় নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একাধিকবার সাধারণ মানুষকে জ্বালানি বাঁচাতে এবং গণপরিবহণ ব্যবহারের পরামর্শ দিয়েছেন। সেই আবহেই হেমা মালিনীর এই অটো সফর নতুন রাজনৈতিক বার্তা দিচ্ছে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।