- Home
- India News
- Confirm Train Ticket: তৎকাল টিকিট ‘অল বুকড’? এই ট্রিক মেনে চললে শেষ মুহূর্তে পেতে পারেন কনফার্ম সিট
Confirm Train Ticket: তৎকাল টিকিট ‘অল বুকড’? এই ট্রিক মেনে চললে শেষ মুহূর্তে পেতে পারেন কনফার্ম সিট
তৎকাল টিকিট না পেলেও ট্রেন যাত্রার সুযোগ শেষ হয় না। রেলওয়ের বিশেষ ব্যবস্থায় ট্রেন ছাড়ার ৩-৪ ঘন্টা আগে ফাইনাল চার্ট তৈরির পর ক্যানসেল হওয়া বা ফাঁকা থাকা কোটার সিট সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়, যা থেকে কনফার্ম টিকিট পাওয়া সম্ভব।

জরুরি দরকারে হোক বা ঘুরতে যেতে, দূরপাল্লা ট্রেনই ভরসা। কিন্তু, ট্রেনের টিকিট পাওয়া মানে এখন যেন ভাগ্যের ব্যাপার। বর্তমানে যাত্রীরা ৬০ দিন আগে থেকে টিকিট কাটার সুযোগ পান। কিন্তু, ওপেনিং হলেই কয়েক মিনিটে সব টিকিট শেষ। প্রায়শই হয় এমনটা। যে কারণে ওপেনিং ডে-র সকাল থেকে ওঁত পেতে বসে থাকেন সকলে।

তবে, শুধু ঘুরতে যাওয়া নয়, জরুরি দরকারে ট্রেন যাত্রা করতে হয় অনেককেই। সেক্ষেত্রে তারা সকলেই ভরসা করেন তৎকাল টিকিট– ওপর। আজকাল আবার তৎকাল টিকিট ‘অল বুকড’ দেখাচ্ছে প্রায়শই। সেক্ষেত্রে এই ট্রিক মেনে চললে শেষ মুহূর্তে পেতে পারেন কনফার্ম সিট।
জেনে রাখবেন, তৎকালের কোটা শেষ হলেও সফরের সুযোগ কিন্তু শেষ নয়। রেলওয়ের বিশেষ ব্যবস্থায় চার্ট তৈরির পরেও পেতে পারেন এমদন নিশ্চিত সিট। কীভাবে? সহজ এই ট্রিকের কথা শুনলে অবাক হবেন। জেনে নিন কীভাবে শেষ মুহূর্তে মিলতে পারে ট্রেনে কনফার্ম টিকিট।
সাধারণত ট্রেন ছাড়ার ৩-৪ ঘন্টা আগে ফাইনাল প্যাসেঞ্জার চার্ট তৈরি হয়। কিন্তু, শেষ মুহূর্তে অনেকেই শারীরিক অসুস্থায় বা জরুরি প্রয়োজনের কারণে টিকিট ক্যানসেল করেন। আবার সরকারি কোটার সিটও ফাঁকা থাকে। সেগুলো শেষ মুহূর্তে সরাসরি যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়। এবার থেকে টিকিট কাটার আগে মনে রাখুন এই টিপস।
তাই তৎকাল টিকিট না পেলে চিন্তা নেই। IRCTC অ্যাপ বা ওয়েবসাইটে চোখ রাখুন। ট্রেন ছাড়ার আগে চার্ট বা ভ্যাকেনসি অপশনে গিয়ে নিজের ট্রেনের নম্বর দিলে জানতে পারবেন কটি সিট ফাঁকা। সেখানে আর ওয়েটিং লিস্ট নেই। মিলবে কনফার্ম টিকিট।
এই পুরো প্রক্রিয়াটি নির্ভর করে সিটের প্রাপ্যতার ওপর। তাই তৎকালের উইন্ডো বন্ধ হলেও আশা না হারিয়ে চার্ট তৈরির পর অবশ্য একবার দেখে নিন খালি সিট আছে কিনা। এই ট্রিক মেনে চললে শেষ মুহূর্তে পেতে পারেন কনফার্ম সিট। তাই আর টিকিট না পেলে হতাশ হবেন না। বরং এই ট্রিক মেনে চলুন মিলতে পারে উপকার।

