ICICI Bank-Videocon Loan Fraud Case এ ধৃত আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচার ও তাঁর স্বামী দীপক কোচারের জামিন মঞ্জুর করল বোম্বে হাইকোর্ট।

ICICI Bank-Videocon Loan Fraud Case এ ধৃত আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচার ও তাঁর স্বামী দীপক কোচারের জামিন মঞ্জুর করল বোম্বে হাইকোর্ট। ২০২২ সালের ২৩ ডিসেম্বরে ছন্দা কোচারকে গ্রেফতার করা হয়েছে। যদিও দম্পতির গ্রেফতারির পরেই অভিযোগ উঠেছিল তাদের গ্রেফতারি জামিন মেনে হয়নি। এবার তাতেই শিলমহর দিল বোম্বে হাইকোর্ট। দুজনকেই অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মঙ্গলবার বোম্বে হাইকোর্টের বিচারপতি অনুজা প্রভুদেসাই ও এনআর বোরকারের বেঞ্চ ছন্দা কোচার ও দীপক চোরারের অন্তবর্তী জামিন মঞ্জর করেছে।

Scroll to load tweet…

২০২১ সালে ভিডিওকন গ্রুপকে দেওয়া ৩২৫০ কোটি টাকর ঋণে প্রতারণা ও অনিয়মের অভিযোগে ছন্দা কোচার ও দীপক চোরারকে ২৪ ডিসেম্বর সিবিআই গ্রেফতার করেছিল। অভিযোগকারী অভিযোগ করেছিল যে কোচারের স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা এই লেনদেন থেকে লাভবান হয়েছিল। কোচার যখন আইসিআইসিআই ব্যাঙ্কের দায়িত্বে ছিলেন, তখন তিনি ভিডিওকন গ্রুপ অফ কোম্পানির জন্য একটি ঋণ দিয়েছিলেন।

প্রাথমিক সিবিআই হেফাজতের পরে, বিশেষ সিবিআই আদালত ২৯ ডিসেম্বর তাদের বিচারবিভাগীয় হেফাজতে রিমান্ডে পাঠায়। তাদের গ্রেফতার বেআইনি ঘোষণা করে এবং আটক থেকে মুক্তি চেয়ে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তারা। গত বছরের ৯ জানুয়ারি একটি কো-অর্ডিনেট বেঞ্চ তাদের বিচার বিভাগীয় হেফাজত থেকে অন্তর্বর্তীকালীন মুক্তির নির্দেশ দেয়।