
INDIA Alliance Rally: জ্ঞানেশকে সরাতে দিল্লিতে বিরোধী জোটের মহামিছিলে রাহুল,মমতা, অখিলেশরা, ভিড়ের মাঝে হাজার প্রশ্ন!
INDIA Alliance Rally: দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের মহাসমাবেশে যোগ দিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবন (১০, রাজাজি মার্গ) থেকে রওনা দিলেন রাহুল গান্ধী-সহ একাধিক বিরোধী দলের শীর্ষ নেতা।
INDIA Alliance Rally: দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের মহাসমাবেশে যোগ দিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবন (১০, রাজাজি মার্গ) থেকে রওনা দিলেন রাহুল গান্ধী-সহ একাধিক বিরোধী দলের শীর্ষ নেতা। রাহুল গান্ধী, অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, তেজস্বী যাদব, ফারুক আবদুল্লা-সহ অন্যান্য নেতাদের খোলা গাড়িতে চেপে মিছিল করতে দেখা যায়। মিন্টো রোড হয়ে তাঁদের গন্তব্য রামলীলা ময়দান। পথে সমর্থকদের ভিড়, স্লোগান এবং বিরোধী নেতাদের একসঙ্গে মিছিলের দৃশ্য ঘিরে রাজনৈতিক মহলে তৎপরতা। ভোট বাঁচাও, দেশ বাঁচাও/ এবং /চলো দিল্লি/ কর্মসূচির আওতায় এই মহাসমাবেশের আয়োজন। ভোট চুরি এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে বিরোধী জোট।