India Fuel Restrictions: চলতি মাসেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল যে, শিল্প-বাণিজ্য সংস্থাগুলি পেট্রোল পাম্প থেকে একসঙ্গে বেশি পরিমাণ পেট্রোল-ডিজ়েল কিনতে পারবে না। তবে এবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।
India Fuel Restrictions: বিরাট খবর। পেট্রোল-ডিজ়েল কেনার ক্ষেত্রে এবার শিল্প-বাণিজ্য সংস্থাগুলির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার (petrol diesel restrictions in India)। আগামী ১ জুলাই, বুধবার থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে (India fuel restrictions)।

প্রসঙ্গত, চলতি মাসেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল যে, শিল্প-বাণিজ্য সংস্থাগুলি পেট্রোল পাম্প থেকে একসঙ্গে বেশি পরিমাণ পেট্রোল-ডিজ়েল কিনতে পারবে না। তবে এবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।
সাধারণ পাম্প থেকেই পাওয়া যাবে পেট্রোল-ডিজ়েল!
সোমবার কেন্দ্রের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, পেট্রোল এবং ডিজ়েল কেনার বিষয়ে বাণিজ্যিক সংস্থাগুলির উপর এতদিন যে সমস্ত নিষেধাজ্ঞা আরোপ করা ছিল। সেগুলি সব আগামী ১ জুলাই থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় ভূ-রাজনৈতিক উত্তপ্ত অবস্থা এবং যুদ্ধ পরিস্থিতির জেরে দেশের বাজারে পেট্রোল-ডিজ়েলের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
গোটা বিশ্ব বাজারে জ্বালানি সরবরাহতে ঘাটতি তৈরি হওয়ার ফলে, এই পরিস্থিতি তৈরি হয়। উল্লেখ্য, ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের বেশিরভাগটাই বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকে। ফলে, হরমুজ় প্রণালীতে সমস্যা হওয়ার পর থেকেই ভারতে জ্বালানি সরবরাহ নিয়ে মুশকিল হয়ে যায়।
নিষেধাজ্ঞা প্রত্যাহার কেন্দ্রের, নয়া সিদ্ধান্ত কার্যকর বুধবার থেকেই
তবে কেন্দ্র জানায়, জ্বালানি বা রান্নার গ্যাসের সরবরাহ নিয়ে কোনও চিন্তার কারণ নেই। যথেষ্ট পরিমাণ জ্বালানি মজুত করা আছে। কিন্তু পেট্রোল-ডিজ়েল কেনার ক্ষেত্রে শিল্প-বাণিজ্য সংস্থাগুলির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হওয়া শুরু হতেই এবার একে একে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথে কেন্দ্রীয় সরকার।
তাই পেট্রোল-ডিজ়েল কেনার ক্ষেত্রে এবার শিল্প-বাণিজ্য সংস্থাগুলির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আগামী ১ জুলাই, বুধবার থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


