MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Rail Ticket Rules: Whatsapp বা টিকিটের স্ক্রিনশট দেখালে দিতে হবে মোটা টাকা জরিমানা, বৈধ নয় ‘এই’ টিকিট

Rail Ticket Rules: Whatsapp বা টিকিটের স্ক্রিনশট দেখালে দিতে হবে মোটা টাকা জরিমানা, বৈধ নয় ‘এই’ টিকিট

ভারতীয় রেল ট্রেনে ভ্রমণের ওপর নতুন নিয়ম চালু করেছে। এখন থেকে রেলওয়ান অ্যাপের মাধ্যমে বুক করা অসংরক্ষিত টিকিটের স্ক্রিনশট বা পিডিএফ দেখালে তা অবৈধ বলে গণ্য হবে এবং যাত্রীকে টিকিটহীন হিসেবে জরিমানা করা হবে। জেনে নিন নতুন নিয়ম

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Jul 10 2026, 08:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

রেল যাত্রীদের জন্য রইল গুরুত্বপূর্ণ খবর। এবার শুধু টিকিটের স্ক্রিনশট বা পিডিএফ দেখালে দিতে হবে জরিমানা। এবার এ রেলের নতুন আইন। ট্রেনে ভ্রমণের ওপর নতুন করে কড়াকড়ি শুরু করল ভারতীয় রেল। এবার টিকিট কাটার পরও সামান্য ভুলে দিতে হতে পারে জরিমানা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Getty

বর্তমানে অনেকেই ট্রেনের টিকিটের ভিড় এড়াতে মোবাইল বুকিং ব্যবহার করে থাকেন। এখন ভারতীয় রেলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, এখন থেকে হোয়াটসঅ্যাপে পাওয়া টিকিট বা স্ক্রিনশট বৈধ বলে গণ্য হবেনা। ধরা পড়লে দিতে হবে মোটা টাকা জরিমানা।

Related Articles

Related image1
Train Ticket Booking: ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগেও কনফার্মড টিকিট পাবেন, রেলের এই নিয়মটা জানেন?
Related image2
Bullet Train: দিল্লি থেকে শিলিগুড়ি বুলেট ট্রেন কবে থেকে চালু? বাংলার জন্য এল বিরাট আপডেট
36
Image Credit : our own

সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে-র মতে, রেলওয়ান অ্যাপের মাধ্যমে বুক করা অসংরক্ষিত টিকিট শুধুমাত্র সেই মোবাইল ফোনেই বৈধ বলে বিবেচিত হবে যেখান থেকে এটি বুক করা হয়েছে। এই নিয়ম না মানলে আপনাকে টিকিটহীন যাত্রী হিসেবে গণ্য করা হবে। সঙ্গে আরোপ হবে জরিমানা।

46
Image Credit : our own

রেলওয়ান অ্যাপের মাধ্যমে কেনা ডিজিটাল টিকিট যাত্রীর নিবন্ধিত মোবাইল নম্বর এবং ডিভাইসের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকে। এখন নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে, রেল কর্তৃপক্ষ শুধুমাত্র আসল ডিজিটাল টিকিটকেই বৈধ বলে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছে।

56
Image Credit : our own

আর যদি অ্যাপ থেকে সাধারণ টিকিট বুক করে থাকেন, তাহলে চেক ইন করার সময় আপনার টিকিটটি আপনার ফোনের রেলওয়ান অ্যাপে খোলা থাকতে হবে। টিকিটটি অবশ্যই সেই ফোনেই থাকতে হবে যেটি থেকে বুক করেছিলেন।

66
Image Credit : our own

এখন প্রশ্ন হল এই নিয়ম ভাঙলে কি হবে? রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনও যাত্রী টিটিই-কে শুধু একটি স্ক্রিনশট দেখান অথবা বুকিং-র জন্য ব্যবহৃত মোবাইল ফোনটি দেখাতে ব্যর্থ হন, তাহলে টিকিটটি রেলওয়ের নিয়ম অনুসারে ইস্যু করা হয়েছে বলে গণ্য করা হবে না। সেক্ষেত্রে দিতে হবে জরিমানা। মোটা অঙ্কের জরিমানা গুণতে হবে।

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ayushman Bharat: হোয়াটসঅ্যাপে মাত্র ৫ মিনিটে তৈরি আয়ুষ্মান কার্ড, ঝটপট দেখুন আবেদনের পদ্ধতি
Recommended image2
Congress Vs BJP: ইন্দোনেশিয়া সফরের পোস্টে নতুন বিতর্ক, কংগ্রেসকে 'নারী বিদ্বেষী' বলে তোপ বিজেপির
Recommended image3
8th Pay Commission: ২.০৮ না ২.৫৭— কোন Fitment Factor হলে কত বাড়তে পারে বেতন? জেনে নিন ৭টি গুরুত্বপূর্ণ তথ্য
Recommended image4
Modi in Australia: ১২ বছরে তৃতীয়বার, এই 'হ্যাটট্রিক' সফরে প্রবাসী ভারতীয়দের প্রশংসায় পঞ্চমুখ মোদী
Recommended image5
PM Modi in Australia: ভারত আমাদের ভরসার দেশ: মেলবোর্নে মোদীকে স্বাগত জানিয়ে বললেন ভিক্টোরিয়ার প্রিমিয়ার
Related Stories
Recommended image1
Train Ticket Booking: ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগেও কনফার্মড টিকিট পাবেন, রেলের এই নিয়মটা জানেন?
Recommended image2
Bullet Train: দিল্লি থেকে শিলিগুড়ি বুলেট ট্রেন কবে থেকে চালু? বাংলার জন্য এল বিরাট আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved