MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Mamata Banerjee's Niece Found Dead in Birbhum
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • টিকিট কাটার পর বদল করা যাবে তারিখ, বিরাট বদল আসছে ভারতীয় রেলে, ঘোষণা খোদ রেলমন্ত্রীর

টিকিট কাটার পর বদল করা যাবে তারিখ, বিরাট বদল আসছে ভারতীয় রেলে, ঘোষণা খোদ রেলমন্ত্রীর

ভারতীয় রেল এক নতুন নিয়ম চালু করতে চলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ঘোষণা অনুযায়ী, যাত্রীরা এবার অনলাইনে বিনামূল্যে কনফার্মড টিকিটের তারিখ পরিবর্তন করতে পারবেন। এই নতুন সুবিধা আগামী বছরের জানুয়ারি থেকে কার্যকর হবে।

1 Min read
Author : Sayanita Chakraborty
Published : Oct 08 2025, 07:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : social media

ছুটি পেলেই অনেকে ছোট-বড় ট্যুরে বেরিয়ে পড়েন। কোথাও বেড়াতে যাওয়ার টিকিট কাটার পরা অনেকে বিপাকে পড়েন। হঠাৎ করে অনেক সময় বদলে যায় যাওয়ার দিন। আবার জরুরি কাজে কোথাও যাওয়ার থাকলে হঠাৎ করেও সেই দিনের বদল হয়। এক্ষেত্রে আগের টিকিট ক্যানসেল করে আবার নতুন করে টিকিট কাটতে হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : IRCTC

এবার থেকে আসছে বড় বদল। নয়া সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। সদ্য বিশেষ ঘোষণা করেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যার দ্বারা উপকৃত হতে চলেছেন লক্ষ লক্ষ মানুষ। এবার যাত্রীদের কথা মাথায় রেখে নয়া সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।

Related Articles

Related image1
রেল লাইনে বোমা বিস্ফোরণের অভিযোগ, পাকিস্তানে ফের বালোচ বিদ্রোহীদের 'টার্গেট' জাফর এক্সপ্রেস
Related image2
পর্যটন ক্ষেত্রে আরও কাছাকাছি ভারত-ভুটান! খুব শীঘ্রই চালু হচ্ছে প্রতিবেশী দেশের সঙ্গে রেল পরিষেবা
35
Image Credit : IRCTC

তিনি বলেন, বর্তমান সিস্টেমটি অন্যায্য এবং যাত্রীস্বার্থের পরিপন্থী। সেই সঙ্গে জানিয়েছেন, ইতিমধ্যেই নতুন নিয়ম চালুর জন্য নির্দেশ পাঠানো হয়েছে। আগামী বছরের শুরু অর্থাৎ জানুয়ারি মাস থেকে তা কার্যকর হবে।

45
Image Credit : IRCTC

অশ্বিনী জানান, এবার থেকে যাত্রীরা নিজেদের কনফার্মড টিকিটের তারিখ বদলে ফেলতে পারবেন অনলাইনে। সেজন্য কোনও অতিরিক্ত ফি দিতে হবে না। তবে যে পরিবর্তিত তারিখে ট্রেনে টিকিট চাইছেন তা আগে থেকে বুক হয়ে গিয়ে থাকলে কিছু করার নেই। তবে, টিকিট লভ্য থাকলে আর অতিরিক্ত চার্জ দিতে হবে না।

55
Image Credit : stockPhoto

বর্তমান নিয়মে ৪৮ থেকে ১২ ঘন্টার মধ্যে ক্যানসেল করলে ২৫ শতাংশ টাকা কেটে নেওয়া হয়। ১২ থেকে ৪ ঘন্টার মধ্যে ক্যানসেল করলে আরও বেশি টাকা কাটে। তবে এবার থেকে আর দিতে হবে না বাড়তি টাকা।

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
CJP: যন্তর মন্তর বিক্ষোভে হাজির প্রায় ২৮০০ অপরাধী? নতুন FIR-এর নির্দেশ SC-J, ৫ সেপ্টেম্বর আন্দোলন প্রত্যাহার
Recommended image2
Bank Strike: ২ দাবিতে ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, দাবি না মানলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি কর্মীদের
Recommended image3
LPG: রান্নার গ্যাসের দাম থেকে অভিবাসন, সেপ্টেম্বরে নতুন কী বদল আসতে চলেছে?
Recommended image4
SCO Summit: SCO মঞ্চে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদীর, বললেন 'দ্বিচারিতা চলবে না'
Recommended image5
Bank Holidays: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে টানা ছুটি, বন্ধ থাকবে রাজ্যের সমস্ত ব্যাঙ্ক, জেনে নিন কবে কবে
Related Stories
Recommended image1
রেল লাইনে বোমা বিস্ফোরণের অভিযোগ, পাকিস্তানে ফের বালোচ বিদ্রোহীদের 'টার্গেট' জাফর এক্সপ্রেস
Recommended image2
পর্যটন ক্ষেত্রে আরও কাছাকাছি ভারত-ভুটান! খুব শীঘ্রই চালু হচ্ছে প্রতিবেশী দেশের সঙ্গে রেল পরিষেবা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved