MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • West Bengal Vote 2026: পশ্চিমবঙ্গে কত দফায় বিধানসভা ভোট? দিল্লি ফেরার পথে সাফ বার্তা জ্ঞানেশ কুমারের

West Bengal Vote 2026: পশ্চিমবঙ্গে কত দফায় বিধানসভা ভোট? দিল্লি ফেরার পথে সাফ বার্তা জ্ঞানেশ কুমারের

Gyanesh Kumar On West Bengal Vote: সদ্য পশ্চিমবঙ্গ সফর শেষ করে ভোটমুখি বঙ্গ থেকে দিল্লি ফিরে গিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোটের কাজে যুক্ত প্রত্যেক আধিকারিককে কী বার্তা দিলেন তিনি? বিস্তারিত তথ্যের জন্য দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

3 Min read
Author : Moumita Poddar
Published : Mar 11 2026, 09:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
ভোটমুখি বঙ্গে জ্ঞানেশ কুমারের কড়া দাওয়াই
Image Credit : Asianet News

ভোটমুখি বঙ্গে জ্ঞানেশ কুমারের কড়া দাওয়াই

তিনদিনের সফর শেষে মঙ্গলবার রাতেই দিল্লি ফিরে গিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ (National Election Commission)। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে একগুচ্ছ নির্দেশ দিয়ে গেলেন জাতীয় নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারও। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন। 

28
পশ্চিমবঙ্গে কত দফায় ভোট হবে ?
Image Credit : ANI

পশ্চিমবঙ্গে কত দফায় ভোট হবে ?

জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) বলেন, ‘’২৯৪ টি সিট। সমস্ত পোলিং স্টেশনে ওয়েবকাস্টিং ব্যবস্থা থাকবে। ভোট হবে আইন মেনেই। ভয়হীনভাবে নিয়ম মেনে ভোট হবে। পুলিশ প্রশাসনকে বলা হয়েছে নিরপেক্ষভাবে কাজ করতে।'' তিনি আরও জানান যে, SIR- এর কাজকর্ম এখনও চলছে। মহারাষ্ট্রে ১ দফায় ভোট হয়েছে। পশ্চিমবঙ্গে কত দফায় ভোট হবে সেটা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার ওপরে নির্ভর করছে। 

Related Articles

Related image1
পশ্চিমবঙ্গের 'SIR' প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের
Related image2
WB Weather Alerts: ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে ফের হাওয়া বদল, বেলা বাড়তেই ঝড়বৃষ্টির পূর্বাভাস
38
জনপ্রতিনিধিদের কড়া বার্তা কমিশনের ফুল বেঞ্চের
Image Credit : ANI

জনপ্রতিনিধিদের কড়া বার্তা কমিশনের ফুল বেঞ্চের

এদিন সাংবাদিক বৈঠককে কার্যত হুঁশিয়ারির সুরে জ্ঞানেশ কুমার বলেন যে, ‘’আমলা, মন্ত্রী, সরকারি কর্মী, পুলিশ কেউ যদি কোনও কেউ আইন শৃঙ্খলার অবনতি ঘটায় তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গত কয়েকদিন Law and অর্ডার সিচুয়েশন তৈরি হয়েছে এই রাজ্যে।'' তিনি আরও বলেন, যে, ‘’ সমস্ত রাজনৈতিক দল, পুলিশ, ডিজি, পুলিশের সব কর্তারা, CS, রাজ্য -এর মন্ত্রী আমলারা সবাই আশ্বস্ত করেছে হিংসা মুক্ত ভোট হবে জনপ্রতিনিধি আইন ও SIR অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে।''

48
প্রশাসনিক প্রস্তুতি ও পর্যালোচনা (Review Meetings):-
Image Credit : ANI

প্রশাসনিক প্রস্তুতি ও পর্যালোচনা (Review Meetings):-

‘’গত ৯ ও ১০ মার্চ রাজ্যে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিশনের নির্দেশ—সংবিধান ও আইন মেনেই নির্বাচন পরিচালনা করতে হবে। কোনো ভয় বা প্রলোভনের কাছে মাথা নত করা চলবে না। 'ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলস ১৯৮০' এবং 'অল ইন্ডিয়া সার্ভিস রুলস ১৯৬৮' অনুযায়ী :- কোনও আধিকারিক পক্ষপাতিত্ব করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।'' 

58
ভোটারদের ভোটদানে উৎসাহ দেওয়ার বার্তা
Image Credit : stockPhoto

ভোটারদের ভোটদানে উৎসাহ দেওয়ার বার্তা

একই সঙ্গে তিনি আরও জানান, ভোট হল গণতন্ত্রের সবথেকে বড় উৎসব। এই সময় কোনও বৈধ নাগরিক যাতে ভোটদানে বিরত না থাকে তার জন্য তাদের ভোটদানের ব্যাপারে উৎসাহ যোগাতে হবে। পোলিং স্টেশনগুলিকে উৎসবের মেজাজে সাজিয়ে তুলতে হবে। যাতে ভোটাররা আনন্দের সঙ্গে ভোট দিতে পারেন। এছাড়াও এই সময়ে জাতীয় সড়ক ও রেলপথে কড়া নজরদারি চালাতে হবে। অনলাইন লেনদেন ও ই-ওয়ালেটের মাধ্যমে সন্দেহজনক লেনদেনের ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। 

68
ভোটারদের প্রলোভন দেখানো নিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
Image Credit : ANI

ভোটারদের প্রলোভন দেখানো নিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

ড্রাগস, মদ, নগদ টাকা এবং ভোটারদের দেওয়া উপহারের প্রবেশ পথ পুরোপুরি বন্ধ করতে হবে। পুলিশ, আবগারি, জিএসটি এবং বনদফতরের যৌথ টিম গঠন করে সমন্বয় বজায় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ডিইও (DEO) এবং পুলিশ সুপারদের (SP) দায়িত্ব রয়েছে ভোটারদের স্বাচ্ছন্দ্যের দিকে বিশেষ নজর দেওয়ার। লাইনে দাঁড়ানো ভোটারদের জন্য বেঞ্চের ব্যবস্থা এবং কিউ ম্যানেজমেন্ট (Queue Management) করতে হবে বলেও জানিয়েছে কমিশন (Nation Election Commission Of India)। 

78
কেন্দ্রীয় পর্যবেক্ষকদের বিবরণ নিয়ে বার্তা
Image Credit : Election Commission of India

কেন্দ্রীয় পর্যবেক্ষকদের বিবরণ নিয়ে বার্তা

এই বিষয়ে জ্ঞানেশ কুমার আরও বলেন যে, ‘’সেন্ট্রাল অবজার্ভার বা কেন্দ্রীয় পর্যবেক্ষকদের বিবরণ সাধারণ মানুষের জন্য প্রকাশ্যে আনতে হবে। এবং সোশ্যাল মিডিয়া মনিটরিং করার বন্দোবস্ত করতে হবে। যাতে বিধানসভা নির্বাচনের সময় কোনও ধরনের অপপ্রচার, ভুয়ো খবর কেউ ছড়াতে না পারে।'' এরজন্য সোশ্যাল মিডিয়ায় সার্বক্ষণিক নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়া জানাতে হবে বলেও জানিয়েছেন তিনি।

88
প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতেও নজর নির্বাচন কমিশনের
Image Credit : ANI

প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতেও নজর নির্বাচন কমিশনের

ভোট কর্মীদের পাশাপাশি পুলিশ আধিকারিক, মিডিয়া ও কমিউনিকেশন অফিসার এবং মাস্টার ট্রেইনারদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। গত ১১ মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ৪,৭১৯টি সর্বদলীয় বৈঠক করা হয়েছে, যেখানে প্রায় ২৮,০০০ প্রতিনিধি অংশ নিয়েছেন। প্রতিটি বুথে যাতে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন, তার জন্য জেলাস্তরের আধিকারিকদের সরাসরি দায়বদ্ধ করা হয়েছে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
কলকাতার খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla News Live: ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে ফের হাওয়া বদল, বেলা বাড়তেই ঝড়বৃষ্টির পূর্বাভাস
Recommended image2
WB Weather Alerts: ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে ফের হাওয়া বদল, বেলা বাড়তেই ঝড়বৃষ্টির পূর্বাভাস
Recommended image3
Mamata Banerjee CV Ananda Bose Meet: ধর্মতলার ধর্না মঞ্চ থেকেই মমতা সোজা পৌঁছে গেলেন বিদায়ী রাজ্যপালের কাছে, সৌজন্য সাক্ষাৎ
Recommended image4
Srijato Accident: দুর্ঘটনার কবলে কবি শ্রীজাতর গাড়ি! ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, এখন কেমন আছেন?
Recommended image5
TMC Dharmatala Meeting: "ইতিহাসের কিন্তু পুনরাবৃত্তি হয়", হুঁশিয়ারি দিয়েই ধর্না তুলে নিলেন মমতা!
Related Stories
Recommended image1
পশ্চিমবঙ্গের 'SIR' প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের
Recommended image2
WB Weather Alerts: ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে ফের হাওয়া বদল, বেলা বাড়তেই ঝড়বৃষ্টির পূর্বাভাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved