LPG Cylinder Supply: ইরানে যুদ্ধ (Iran War) পরিস্থিতিতে হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভারত-সহ বিভিন্ন দেশে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের ঘাটতি দেখা যায়। বিশেষ করে ভারতে রান্নার গ্যাসের সঙ্কট নিয়ে আতঙ্ক তৈরি হয়। তবে কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই। রান্নার গ্যাস সরবরাহ অব্যাহত।
KNOW
LPG Supply: দেশের বিভিন্ন শহরে রান্নার গ্যাসের সঙ্কট দেখা গেলেও, দেশবাসীকে আশ্বস্ত করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, রান্নার গ্যাস সরবরাহ অব্যাহত। স্বাভাবিকভাবেই রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। কোনও বাধা-বিঘ্ন ছাড়াই সারা দেশে রান্নার গ্যাস সরবরাহ করা হচ্ছে। গ্রাহকদের আতঙ্কিত হয়ে মাত্রাতিরিক্ত বুকিং না করার অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় সরকার। অনলাইন বুকিং সিস্টেমের মাধ্যমে স্বাভাবিকভাবে বুকিংয়ের অনুরোধ জানানো হয়েছে। তাহলেই মসৃণভাবে এবং ঠিক সময়ে রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে তারপরেও দেশের বিভিন্ন প্রান্তে রান্নার গ্যাসের ঘাটতি দেখা যাচ্ছে। এর ফলে গৃহস্থের পাশাপাশি হোটেল-রেস্তোরাঁর মালিকরাও সমস্যায় পড়েছেন। বিভিন্ন হস্টেল-ক্যান্টিনেও সমস্য তৈরি হয়েছে।
বিকেলে আসছে 'শিবালিক'
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার বিকেল পাঁচটা নাগাদ পারস্য উপসাগর (Persian Gulf) থেকে ভারতে এসে পৌঁছবে রান্নার গ্যাস বহনকারী জাহাজ 'শিবালিক' (Shivalik)। ইরানের (Iran) পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে ভারতীয় পতাকাযুক্ত জাহাজ যেতে বাধা দেওয়া হবে না। জাহাজ মন্ত্রকের (Ministry of Shipping) পক্ষ থেকে রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, 'শিবালিক' ভারতের বন্দরে পৌঁছনোর পরেই দ্রুততার সঙ্গে সেই জাহাজ থেকে সারা দেশে রান্নার গ্যাস সরবরাহের ব্যবস্থা করা হবে। এর জন্য প্রয়োজনীয় নথির ব্যবস্থা করা হয়েছে। রান্নার গ্যাস সরবরাহের ক্ষেত্রে বিলম্ব করা হবে না।
রান্নার গ্যাসের বিপুল সম্ভার নিয়ে আসছে 'শিবালিক'
জাহাজ মন্ত্রকের পক্ষ থেকে প্রথমে জানানো হয়েছিল, সোমবার সকাল ১০টা নাগাদ গুজরাটের (Gujarat) মুন্দ্রা বন্দরে (Mundra port) এসে পৌঁছবে 'শিবালিক'। কিন্তু এই জাহাজ আসার সময় পিছিয়ে গিয়েছে। এই জাহাজে ৪৫,০০০ মেট্রিক টন রান্নার গ্যাস রয়েছে বলে জানা গিয়েছে। এই জাহাজ ভারতে এসে পৌঁছনোর পর দেশে রান্নার গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে যেতে পারে বলে আশা তৈরি হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


