MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Mamata Banerjee: যন্তর মন্তরে তীব্র হচ্ছে জ্ঞানেশ বিরোধী আন্দোলনের ঝাঁজ, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়?

Mamata Banerjee: যন্তর মন্তরে তীব্র হচ্ছে জ্ঞানেশ বিরোধী আন্দোলনের ঝাঁজ, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়?

Mamata Banerjee: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে উত্তপ্ত রাজধানীর রাজপথ। সেই আগুনের রেশকে আরও তীব্র করতে এবার দিল্লির পথে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর সঙ্গে। তার আগে কী বললেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী? জানুন বিশদে।।

3 Min read
Author : Moumita Poddar
Published : Oct 09 2026, 08:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit : ANI

দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

ক্রমশ চড়ছে জ্ঞানেশ বিরোধী আন্দোলন। রাজধানীর রাজপথে নেমেছে কংগ্রেস সহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলি। তাদের আন্দোলনের পাশে দাঁড়াতে বৃহস্পতিবারই বিকেলে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কারচুপি নিয়েও সরব হয়েছেন তিনি। জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এই বিষয়ে দ্রৌপদি মুর্মুর সাক্ষাৎ চেয়ে আবেদন জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
জ্ঞানেশ বিরোধী আন্দোলন নিয়ে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit : X Handle

জ্ঞানেশ বিরোধী আন্দোলন নিয়ে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি বলেন, ‘’প্রথমে আমি ঠিক করেছিলাম যে অনুষ্ঠানে যাব না। কিন্তু যেহেতু আমার নাম দেওয়া হয়েছে এবং আয়োজকরা ব্যক্তিগতভাবে আমাকে অনুরোধ করেছেন, তাই মনে হল যাওয়া উচিত। বিশেষ করে যখন ইতিমধ্যেই একটা আন্দোলন চলছে, তখন এমন গুরুত্বপূর্ণ সময়ে আমাদের অনুপস্থিত থাকা ঠিক হবে না। এখন উৎসবের মরশুম চলছে, সবাই পুজোর আনন্দে ব্যস্ত। তা সত্ত্বেও আমার মনে হয়েছে, এই আন্দোলনে অংশ নেওয়া প্রয়োজন। কারণ মানুষ যখন কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আওয়াজ তুলছেন, তখন তাঁদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে আমরা যদি পাশে না থাকি, সেটা ঠিক নয়।''

Related Articles

Related image1
Annapurna Bhandar Update: পুজোর আগেই অ্যাকাউন্টে কড়কড়ে ৩ হাজার টাকা? রইল অন্নপূর্ণার বিরাট আপডেট
Related image2
WB Byelection Result: নন্দীগ্রাম-রেজিনগরে ফলপ্রকাশ আজ, উপনির্বাচনের ভোটগণনায় কড়া নিরাপত্তা
36
যন্তর মন্তরে প্রতিবাদ আন্দোলনে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
Image Credit : Asianet News

যন্তর মন্তরে প্রতিবাদ আন্দোলনে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়?

এই বিষয়ে বৃহস্পতিবার বিকেলে কলকাতা বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘’১০ অক্টোবর যন্তর মন্তরে যে প্রতিবাদ কর্মসূচি রয়েছে, সেখানে আমি যোগ দিতে পারি, কিন্তু এই মুহূর্তে সেটা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে তাঁদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে এবং আমরা আমাদের সমর্থন জানিয়েছি। ভবিষ্যতে আমরা সেখানে অংশ নেব কি না, সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে।''

46
রাহুল-প্রিয়াঙ্কার পাশে মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit : Facebook

রাহুল-প্রিয়াঙ্কার পাশে মমতা বন্দ্যোপাধ্যায়

‘’রাহুল গান্ধী বিরোধী দলনেতা, গোটা দেশজুড়েই প্রতিবাদ হচ্ছে। কিন্তু এখানে যা ঘটেছে, সেটাও সমানভাবে উদ্বেগের। আমি দেখেছি, গোটা দেশেই অনেক অত্যাচারের ঘটনা ঘটেছে। প্রত্যেকেরই আন্দোলনে অংশ নেওয়ার অধিকার রয়েছে। কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে, সেটা অন্যায়। প্রত্যেক বাড়িতেই মহিলা, মা এবং সন্তান রয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তাঁদের সম্মান ও নিরাপত্তা প্রাপ্য। কোনও রাজনৈতিক আন্দোলনের কারণে পরিবারের সদস্যদের টার্গেট করা বা তাঁদের ভয় দেখানো যায় না।''

56
ভোটলুঠ নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit : Social Media

ভোটলুঠ নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

আমরা রাজনৈতিক কর্মী এবং তাঁদের পরিবারের উপর হামলার ঘটনা দেখেছি। কালিম্পং, চন্দননগর, রায়গঞ্জ-সহ বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটেছে। এমনকী কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র এবং একজন প্রবীণ আইনজীবীর বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। বাড়িতে ঢুকে পরিবারকে ভয় দেখাচ্ছে। এটা কী মেনে নেওয়া যায়? আগে কখনও এমন ঘটনা দেখেছেন?

66
রাষ্ট্রপতির কাছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
Image Credit : Social Media

রাষ্ট্রপতির কাছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়?

‘’আমি বাংলার জন্য এবং গোটা দেশের মানুষের জন্য দিল্লি যাচ্ছি। আমি মাননীয় রাষ্ট্রপতির কাছেও যাওয়ার চেষ্টা করব। পাশাপাশি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের স্বাক্ষর ও সমর্থন নেওয়ার চেষ্টা করব। কারণ এই সমস্যাগুলি কোনও একজন ব্যক্তি বা একটি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়। জাতীয় স্তরে রাজনৈতিক নেতাদের এই বিষয়গুলির দিকে নজর দেওয়া প্রয়োজন। এমন নির্বাচন আগে কখনও হয়নি। ভোটের আগেই কেউ কীভাবে বলে দিতে পারে যে কত ভোটে জিতবে? এতে পরিকল্পিতভাবে ভোট দেওয়া, জাল ভোট, রিগিং এবং ভোট লুঠের বিষয় স্পষ্ট। এভাবে বেশিদিন চলতে পারে না। ভোট লুঠ করে কেউ চিরকাল ক্ষমতায় থাকতে পারে না।''

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
দেশের খবর
মমতা বন্দ্যোপাধ্যায়
শুভেন্দু অধিকারী
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
ChatGPT: নাবালকদের জন্য নিরাপদ নয় চ্যাটজিপিটি! ৪০০০ প্রশ্নে ফাঁস হল গোপন তথ্য
Recommended image2
Now Playing
ডুবে মরো, ডুবে মরো... রাহুল-প্রিয়াঙ্কাদের পাল্টায় দিল্লির রাজপথে বিজেপির মহিলারা
Recommended image3
GST Reforms: 'করদাতাদের খরচ কমবে', জিএসটি-র নতুন সংস্কারকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী
Recommended image4
Starlink India: সব নিয়ম মেনেও কেন লাইসেন্স পাচ্ছে না স্টারলিঙ্ক? প্রশ্ন ইলন মাস্কের
Recommended image5
Cancer Medicine Price: ক্যানসারের ওষুধের দাম কমতে পারে ৭০% পর্যন্ত, বড় সিদ্ধান্ত কেন্দ্রের
Related Stories
Recommended image1
Annapurna Bhandar Update: পুজোর আগেই অ্যাকাউন্টে কড়কড়ে ৩ হাজার টাকা? রইল অন্নপূর্ণার বিরাট আপডেট
Recommended image2
WB Byelection Result: নন্দীগ্রাম-রেজিনগরে ফলপ্রকাশ আজ, উপনির্বাচনের ভোটগণনায় কড়া নিরাপত্তা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved