MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Annapurna Bhandar Update: পুজোর আগেই অ্যাকাউন্টে কড়কড়ে ৩ হাজার টাকা? রইল অন্নপূর্ণার বিরাট আপডেট

Annapurna Bhandar Update: পুজোর আগেই অ্যাকাউন্টে কড়কড়ে ৩ হাজার টাকা? রইল অন্নপূর্ণার বিরাট আপডেট

Annapurna Bhandar Update: অক্টোবর মাস শুরু হতেই এখন সবার মনে একটাই প্রশ্ন। পুজোর আগে কী ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? নাকি এই মাসেও ১৭ তারিখ উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার টাকা। কী বলছে রাজ্য সরকার? বিস্তারিত জানতে দেখুন ফটো গ্যালারি।।

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 09 2026, 06:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
এখনও ঢোকেনি অন্নপূর্ণার টাকা?
Image Credit : Asianet News

এখনও ঢোকেনি অন্নপূর্ণার টাকা?

বেজে গিয়েছে ঢাকের বাদ্যি। উৎসবের মরশুমে এখনও অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা? তাহলে এইমাসে কবে ঢুকবে টাকা? সেই নিয়ে উপভোক্তাদের মধ্যে উদ্বেগের শেষ নেই। এমনিতেই পুজোর মাস। একটু কেনাকাটা সবারই বেশি বেশি হয়। তার উপর যদি অ্যাকাউন্টে ঢোকে কড়কড়ে তিন হাজার টাকা। তাহলে তো কোনও কথায় নেই। ফলে সবারই মনে একটাই প্রশ্ন এখন কবে ঢুকবে অক্টোবর মাসের টাকা? যদিও এই বিষয়ে এখনও প্রশাসনের তরফে কোনও সবুজ সংকেত মেলেনি। তবে মনে করা হচ্ছে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে ৩ হাজার টাকা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
অন্নপূর্ণা ভাণ্ডারের অক্টোবর মাসের আপডেট
Image Credit : Asianet News

অন্নপূর্ণা ভাণ্ডারের অক্টোবর মাসের আপডেট

অন্নপূর্ণা যোজনায় রাজ্যের প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা আর্থিক সুবিধা পাচ্ছেন। নভেম্বর মাসে ফের পোর্টাল খুলে নতুন করে আবেদন পত্র গ্রহণ করা হবে। এদিকে সেপ্টেম্বর পর্যন্ত মিলেছে চতুর্থ কিস্তির টাকা। তবে অক্টোবরে পঞ্চম কিস্তির টাকা কবে মিলবে সেই নিয়ে মহিলাদের মধ্যে বেশ কৌতূহল রয়েছে। মনে করা হচ্ছে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে যেহেতু পুজো শুরু হয়ে যাচ্ছে ফলে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই প্রকৃত উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা।

Related Articles

Related image1
Kolkata Red Road: মহালয়ায় রেড রোডে যান চলাচল বন্ধ, বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
Related image2
Kolkata Dengue Update: উৎসবের মরশুমে দাপট বাড়ছে ডেঙ্গুর, রাজ্যজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজার
36
অন্নপূর্ণা ভাণ্ডারের বর্তমান স্ট্যাটাস
Image Credit : Freepik

অন্নপূর্ণা ভাণ্ডারের বর্তমান স্ট্যাটাস

অন্নপূর্ণা ভাণ্ডারের বর্তমান স্ট্যাটাস সম্পর্কে রাজ্য সরকার বা প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। তবে সম্প্রতি সেবা সেতু প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিজেপি সরকারের তরফে বিভিন্ন জায়গায় সরকারি ক্যাম্প করে এই প্রকল্পে গ্রাহকদের আটকে থাকা টাকা, ফর্ম বাতিল বা আন্ডার প্রসেসিং কেন দেখাচ্ছে সেই সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। এতে বহু মানুষ উপকৃত হন বলে জানা গিয়েছে।

46
কবে টাকা ঢুকবে
Image Credit : Asianet News

কবে টাকা ঢুকবে

এদিকে অক্টোবর মাসে ঠিক কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা তা নিয়ে সর্বত্র উঠেছে প্রশ্ন। এদিকে জানা যাচ্ছে, ফের শুরু হয়েছে যাচাই পর্ব। যারা আবেদন করেছিলেন, তাদের নথি যাচাই হচ্ছে। এই পর্ব সম্পন্ন হলে তারা পাবেন টাকা।

56
অন্নপূর্ণা নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা
Image Credit : Asianet News

অন্নপূর্ণা নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা

এরই মাঝে এক সভা থেকে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন নিয়ে বিরাট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এক সভা থেকে তিনি বলেন, এখনও পর্যন্ত রাজ্যে এক কোটি ৫৮ লক্ষ, নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ দিদি-বোন অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। বাকি যারা যোগ্য আছেন তাদেরও অর্থ দিয়ে দেওয়া হবে। ভেরিফিকেশন এবং প্রসেস শেষের পথে। একজনকেও বঞ্চিত করব না।

66
কী বলেছেন শুভেন্দু অধিকারী?
Image Credit : Asianet News

কী বলেছেন শুভেন্দু অধিকারী?

এর আগে বর্ধমানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ৯ লক্ষ ৫২ হাজার ইতিমধ্যে পেয়েছেন। ১৫ টা বিধানসভা, হিসেব করে দেখুন গড়ে ৬৫-৭০ হাজার করে এক একটা বিধানসভা দিদি বোনেরা পেয়েছেন। আরও যারা যোগ্য আছেন তাদেরকেও আমরা দিয়ে দেব।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
কলকাতার খবর
শুভেন্দু অধিকারী
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Agnimitra Paul: অগ্নিমিত্রার মাস্টারস্ট্রোক! এই নম্বরেই মিলবে খারাপ রাস্তার সমাধান
Recommended image2
Now Playing
Manikchak: '...পরিস্কার বলে গেলাম...' মানিকচকে শুভেন্দুর এই কড়া বার্তাই যথেষ্ট! ঠিক কী বললেন?
Recommended image3
Now Playing
Annapurna Bhandar: 'পুজোর আগেই পেয়ে যাবেন' অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
Recommended image4
Now Playing
Rachana Banerjee : আমাদের দলের নামটা মাঝেমাঝে চেঞ্জ হয়, আবার ভাইরাল রচনার কথা
Recommended image5
Now Playing
Ritabrata Banerjee: মমতা কি এবার রাহুলের পাশে? দিল্লি সফর ঘিরে বড় কথা ঋতব্রতের
Related Stories
Recommended image1
Kolkata Red Road: মহালয়ায় রেড রোডে যান চলাচল বন্ধ, বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
Recommended image2
Kolkata Dengue Update: উৎসবের মরশুমে দাপট বাড়ছে ডেঙ্গুর, রাজ্যজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved