Air India Express: ভুবনেশ্বর যাওয়ার পথে খারাপ আবহাওয়ার কারণে দিল্লি থেকে আমাদের একটি বিমান কিছু সময়ের জন্য জয়পুরে নামানো হয়েছিল। আবহাওয়া ঠিক হলে পরে বিমানটি আবার ভুবনেশ্বরের উদ্দেশে রওনা দেয়। যদিও জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়নি।
Mid Air Fuel Scare: দিল্লি থেকে ভুবনেশ্বরগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানকে ঘিরে চাঞ্চ্যলকর ঘটনা। বুধবার সকালে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান (IX-1057) নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৬টা ২০ মিনিটে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়। গন্তব্য ছিল ভুবনেশ্বরের বিজু পটনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর। কিন্তু মাঝ আকাশেই আচমকা পথ পরিবর্তনের সিদ্ধান্ত নেন বিমানটির পাইলট। এর কারণ খারাপ আবহাওয়া। রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয় বোয়িং ৭৩৭ ম্যাক্স ধরনের এই বিমানটিকে। বিমান সংস্থার তরফে জানানো হয়, "ভুবনেশ্বর যাওয়ার পথে খারাপ আবহাওয়ার কারণে দিল্লি থেকে আমাদের একটি বিমান কিছু সময়ের জন্য জয়পুরে নামানো হয়েছিল। আবহাওয়া ঠিক হলে পরে বিমানটি আবার ভুবনেশ্বরের উদ্দেশে রওনা দেয়। আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা এই কারণে দেরি হওয়ায় আমরা দুঃখিত।"

জ্বালানি উদ্বেগে জয়পুরে অবতরণ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের
বিমানটি নিরাপদে অবতরণ করে এবং যাত্রী ও ক্রু সদস্যদের কারও কোনও ক্ষতি হয়নি। বিমানবন্দরে নামার পর যাত্রীদের কিছু সময় অপেক্ষা করতে হয়। পরে বিমানটিতে জ্বালানি ভরার পর আবার ভুবনেশ্বরের উদ্দেশে রওনা দেয় উড়ানটি। তবে এই অঘোষিত বিরতির জেরে কয়েক ঘণ্টার বিলম্ব হয় বলে জানা গিয়েছে।
বড় বিপদের আশঙ্কা ছিল!
আপাতত কোনও প্রযুক্তিগত ত্রুটির খবর সামনে আসেনি। যাত্রীদের জানিয়ে দিয়েই পথ পরিবর্তন করা হয়েছিল বলে জানা গিয়েছে। সামগ্রিক ভাবে, নিরাপদ অবতরণের ফলে বড় কোনও বিপদের আশঙ্কা এড়ানো গিয়েছে।


