RSS Chief Mohan Bhagwat: মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) নিউ ইয়র্কের (New York) ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনে (Madison Square Garden) রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের এক অনুষ্ঠানে যোগ দিলেন মোহন ভাগবত। তিনি এই অনুষ্ঠানে ভারতের ঐতিহ্যের কথা তুলে ধরলেন। ঐক্য ও সম্প্রীতির বার্তা দিলেন আরএসএস প্রধান।

DID YOU
KNOW
?
বিবেকানন্দর কথা উল্লেখ
নিউ ইয়র্কের অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দর কথা উল্লেখ করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

Mohan Bhagwat New York Event: মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনে (Madison Square Garden) এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের ঐক্য ও বৈচিত্র্যের কথা তুলে ধরলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (Rashtriya Swayamsevak Sangh) প্রধান মোহন ভাগবত। তিনি অনাবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেন, ‘ঐক্য ও বৈচিত্র্য ভারতের মানুষের ডিএনএ-তেই গভীরভাবে প্রোথিত। ঐক্যের মধ্যে বৈচিত্র্যই ভারতের পরিচয়। আমরা এক। আর বৈচিত্র্যের কারণেই সেই একত্ব আরও সুন্দর হয়ে ওঠে। তাই বৈচিত্র্যকে উদ্‌যাপন করতে হবে।’ মার্কিন যুক্তরাষ্ট্রের বহুত্ববাদের সঙ্গে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের তুলনা টেনে তিনি বলেন, দুই ধারণাই আলাদা হলেও ভারতের মানুষের ক্ষেত্রে ঐক্য ও বৈচিত্র্য পরস্পরের পরিপূরক।

স্বামী বিবেকানন্দের কথা উল্লেখ ভাগবতের

আরএসএস প্রধান বলেন, কোনও দেশকে শুধুমাত্র একটি ভৌগোলিক সত্তা হিসেবে দেখলে তার প্রকৃত চরিত্র বোঝা যায় না। প্রতিটি দেশেরই একটি নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। স্বামী বিবেকানন্দের কথা উল্লেখ করে ভাগবত বলেন, প্রত্যেক জাতির নিজস্ব একটি লক্ষ্য বা নিয়তি রয়েছে। ভারতের দায়িত্ব হল বৈচিত্র্যের মধ্যে ঐক্যের আদর্শকে বাস্তবায়িত করা এবং সারা বিশ্বকে এই ধারণার গুরুত্ব বোঝানো।

Scroll to load tweet…

অনাবাসী ভারতীয়দের কর্মভূমির প্রতি দায়িত্বের বার্তা ভাগবতের

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে ভাগবত বলেন, তাঁদের প্রথম দায়িত্ব তাঁদের কর্মভূমি অর্থাৎ যে দেশে তাঁরা বসবাস ও কাজ করছেন, সেই দেশের প্রতি। তিনি বলেন, ‘আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, মার্কিন যুক্তরাষ্ট্রে উপার্জন করেন। তাই আপনিও মার্কিন যুক্তরাষ্ট্রেেরই অংশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আপনাকে সত্যনিষ্ঠ থাকতে হবে।’ একইসঙ্গে ভারত তাঁদের ‘জন্মভূমি’, এই পরিচয়ের কথাও তুলে ধরেন সঙ্ঘ প্রধান। তাঁর বক্তব্য, কর্মভূমির প্রতি দায়িত্ব পালন করার পর কেউ যদি ভারতের জন্য কিছু করতে চান, তাতে কোনও বাধা নেই।

ভারসাম্যের বার্তা আরএসএস প্রধানের

ব্যক্তি, সমাজ ও পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ভাগবত। তাঁর বক্তব্য, সামাজিক অগ্রগতি কখনও ব্যক্তির স্বাধীনতা বা উন্নয়নকে দমন করে অর্জন করা উচিত নয়। ব্যক্তি, সমাজ এবং পরিবেশ, তিনটিরই একসঙ্গে অগ্রগতি প্রয়োজন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।