Suvendu Adhikari Cabinet: বঙ্গে ছাব্বিশের লড়াইয়ে বিপুল জয়। বাংলায় পালা বদল। পদ্মফুল ফুটতেই এবার শুভেন্দুর মন্ত্রিসভাতেও নজিরবিহীন পদক্ষেপ। কারা হলেন নতুন মন্ত্রী? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Suvendu Adhikari Cabinet: বঙ্গে পূর্বতন শাসকের পালা বদল।নতুন সরকার গঠনের এক মাসের মধ্যেই মন্ত্রিসভার সম্প্রসারণ করল শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার লোকভবনে নতুন করে ৩৫ জন মন্ত্রীর শপথগ্রহণ সম্পূর্ণ হলো। যদিও এখনও দফতর বন্টন করা হয়নি। তবে এই নতুন মন্ত্রিসভা গঠনের সমীকরণ নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। একাংশের দাবি, এই নতুন মন্ত্রিসভায় কার্যত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS-এর দাপটই স্পষ্ট।

সোমবার লোকভবনে শপথ নিলেন ৩৫ জন নতুন মন্ত্রী। যার পর শুভেন্দু সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল চল্লিশ। শপথগ্রহণের পর দেখা গেল, মন্ত্রিসভায় আরএসএস-এর ইচ্ছেরই জয়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, আরএসএস তাদের পুরনো অবস্থানেই অনড় ছিল। তারা চেয়েছিল মন্ত্রিসভায় যেন সংঘের পুরনো ও বিশ্বস্ত মুখেরা প্রাধান্য পান। আর কার্যত ঘটলও তাই। দাবি মতই স্পিকার পদ এবং মন্ত্রিসভায় আধিপত্য বজায় থাকল সংঘের, বলেই মনে করছে সংশ্লিষ্ঠ মহলের একাংশ।
শুভেন্দুর মন্ত্রিসভায় আরএসএস ঘনিষ্ঠ পুরনো মুখ কারা হলেন?
দুধকুমার মণ্ডল- পূর্ণমন্ত্রী।
স্বপন দাশগুপ্ত- পূর্ণমন্ত্রী।
ইন্দ্রনীল খাঁ- স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।
পূর্ণিমা চক্রবর্তী- প্রতিমন্ত্রী।
এরা প্রত্যেকেই কার্যত আরএসএস বা সংঘ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এছাড়াও আরও বেশ কয়েকজন মন্ত্রীও আরএসএসের পুরনো মুখ বলে জানা গিয়েছে। ফলে শুভেন্দু অধিকারীর নতুন মন্ত্রিসভার রাশ যে পরোক্ষে আরএসএস-এর হাতেই থাকছে, তা এই তালিকা দেখেই স্পষ্ট। এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


