MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Mumbai LPG Crisis: মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাস সরবরাহে বিপর্যয়! উনুন বন্ধ একের পর এক নামজাদা হোটেলের

Mumbai LPG Crisis: মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাস সরবরাহে বিপর্যয়! উনুন বন্ধ একের পর এক নামজাদা হোটেলের

Mumbai LPG Cylinder Shortage News: বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সরবরাহের ঘাটতিতে এবার বন্ধ হোটেল-রেস্তঁরায় রান্না। একাধিক রেস্টুরেন্টে বন্ধ রান্না। কোথায় ঘটেছে এই ঘটনা? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Mar 10 2026, 12:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
দেশজুড়ে বাণিজ্যিক গ্যাস সংকট
Image Credit : X

দেশজুড়ে বাণিজ্যিক গ্যাস সংকট

বাণিজ্যিক এলপিজি (LPG) (রান্নার গ্যাস) সরবরাহে চরম বিপর্যয়ের জেরে বাণিজ্যনগরী মুম্বইয়ের খাদ্যশিল্পে বড়সড় ধাক্কা লেগেছে। মঙ্গলবার মুম্বইয়ের হোটেল ও রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন (AHAR) জানিয়েছে, গ্যাসের অনিয়মিত সরবরাহের কারণে শহরের প্রায় ২০ শতাংশ হোটেল ও রেস্তোরাঁ ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
বাণিজ্যিক এলপিজি সরবরাহে ঘাটতি
Image Credit : X

বাণিজ্যিক এলপিজি সরবরাহে ঘাটতি

এই বিষয়ে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত কয়েক সপ্তাহ ধরে বাণিজ্যিক সিলিন্ডার সরবরাহে ব্যাপক ঘাটতি দেখা দিচ্ছে। এর ফলে একদিকে যেমন দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়েছে, অন্যদিকে জ্বালানির আকাশছোঁয়া দাম ও অপ্রতুলতা ক্ষুদ্র ও মাঝারি মানের রেস্তোরাঁগুলোর পিঠ দেওয়ালে ঠেকিয়ে দিয়েছে। 

Related Articles

Related image1
Gobardanga Station Fire: সাতসকালে ফিরল মধ্যমগ্রামের স্মৃতি, গোবরডাঙা স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Related image2
Donald Trump: কবে থামবে ইরানের যুদ্ধ? মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারির পাল্টা জবাব IRGC-র
36
গ্যাস সংকটে বিপর্যস্ত মুম্বইয়ের হোটেল শিল্প
Image Credit : X

গ্যাস সংকটে বিপর্যস্ত মুম্বইয়ের হোটেল শিল্প

তীব্র গ্যাস সংকটের মুখে পড়ে থমকে যেতে বসেছে বাণিজ্য নগরীর লাইফলাইন। ইন্ডিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন (AHAR) এক সতর্কতা জারি করে জানিয়েছে যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শহরের প্রায় ৫০ শতাংশ হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ হয়ে যেতে পারে।  অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রান্নার গ্যাসের (LPG) সরবরাহ স্বাভাবিক না হলে ব্যবসায়ীরা আর কার্যক্রম চালিয়ে যেতে পারবেন না। 

46
বন্ধের মুখে হোটেল-রেস্তঁরা
Image Credit : X

বন্ধের মুখে হোটেল-রেস্তঁরা

গ্যাস সংকটে বন্ধের মুখে পরিষেবা। সরবরাহ ব্যবস্থার উন্নতি না হলে আগামী দুই দিনের মধ্যে অর্ধেক হোটেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে। মজুত সংকটে রেস্টুরেন্টগুলিও। বর্তমানে কতগুলো রেস্টুরেন্ট খোলা থাকবে, তা সম্পূর্ণ নির্ভর করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে থাকা বর্তমান এলপিজি স্টকের ওপর। ব্যক্তিগতভাবে যাদের কাছে যতটুকু মজুত আছে, তা ফুরিয়ে গেলেই উনুন নিভবে আরও হাজার হাজার রেস্টুরেন্টের।

56
জ্বালানি সংকটে বিপাকে পর্যটকরা
Image Credit : X

জ্বালানি সংকটে বিপাকে পর্যটকরা

হঠাৎ এই জ্বালানি সংকটে একদিকে যেমন হোটেল মালিকরা বিশাল আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন, অন্যদিকে সাধারণ মানুষ এবং পর্যটকদের খাদ্য পরিষেবা নিয়েও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।

66
শহরে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট
Image Credit : X

শহরে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট

শহরের রেস্তোরাঁ ও খাদ্যপ্রতিষ্ঠানগুলোতে রান্নার গ্যাসের জোগান নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ইন্ডিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন (AHAR)-এর পক্ষ থেকে দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়েছে, আচমকা বাণিজ্যিক এলপিজি (LPG) সিলিন্ডারের ঘাটতি দেখা দেওয়ায় শহরের ছোট-বড় অসংখ্য দোকানের রান্নাঘরের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
India-China: জঙ্গিদের মদত দিলে সম্মান থাকে না, পাকিস্তানকে আড়াল করায় চিনকে কড়া বার্তা ভারতের
Recommended image2
PM Modi Five Nation Tour: পাঁচ দিনের সফরে পাঁচ দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জানুন বিস্তারিত
Recommended image3
SIR-এর জন্যই ভোটে হার! তৃণমূলকে আলাদা আবেদনের পরামর্শ সুপ্রিম কোর্টের
Recommended image4
PF Status: স্যালারি থেকে পিএফ কাটছে, কিন্তু অ্যাকাউন্টে জমা হচ্ছে না? জানুন টাকা কোথায় যাচ্ছে
Recommended image5
Joseph Vijay: তামিলনাড়ুতে 'ব্যান' হচ্ছে মদ! ক্ষমতায় এসেই মদের দোকান নিয়ে নয়া পদক্ষেপ বিজয় সরকারের
Related Stories
Recommended image1
Gobardanga Station Fire: সাতসকালে ফিরল মধ্যমগ্রামের স্মৃতি, গোবরডাঙা স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Recommended image2
Donald Trump: কবে থামবে ইরানের যুদ্ধ? মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারির পাল্টা জবাব IRGC-র
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved