MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • আগামী ৬ বছরের জন্য ভোটে লড়তে পারবেন না নরেন্দ্র মোদী? ভোটের আগেই আসতে পারে ব্রেকিং নিউজ

আগামী ৬ বছরের জন্য ভোটে লড়তে পারবেন না নরেন্দ্র মোদী? ভোটের আগেই আসতে পারে ব্রেকিং নিউজ

লোকসভা নির্বাচন ২০২৪ সালের প্রথম দফার ভোটগ্রহণ ১৯শে এপ্রিল হতে চলেছে। দিল্লি দখলের লড়াইতে শেষ হাসি কে হাসবে, তা জানা যাবে ২রা জুন। এদিকে নরেন্দ্র মোদীকে মুখ হিসেবে রেখে জোর কদমে দেশ জুড়ে প্রচার শুরু করেছে বিজেপি। কিন্তু ভোটে কি লড়তে পারবেন মোদী?

2 Min read
Author : Parna Sengupta
Published : Apr 16 2024, 05:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : our own

দিল্লি হাই কোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করা হল। আগামী ৬ বছরের জন্য মোদীকে নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য ঘোষণা করা হোক, আবেদন জানিয়েছেন এক আইনজীবী।

27
Image Credit : Asianet News

বিজেপির ‘মুখ’ নরেন্দ্র মোদী। দেশের প্রধানমন্ত্রী যে অত্যন্ত তুখোড় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তা অস্বীকার করার কোনও উপায় নেই। কিন্তু এবার তাঁর বিরুদ্ধেই দায়ের হল পিটিশন।

37
Image Credit : social media

আইনজীবী আনন্দ এস জোন্ধলে এই পিটিশন দায়ের করেছেন। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী হিন্দু এবং শিখ দেব-দেবী এবং পূজাস্থলের নামে বিজেপির জন্য ভোট চেয়েছেন।

47
Image Credit : X- BJP

বর্তমানে লোকসভা নির্বাচনের জন্য রাজ্যে রাজ্যে ঘুরে ভোট প্রচার করছেন মোদী। গত ৯ এপ্রিল উত্তর প্রদেশ গিয়েছিলেন প্রধানমন্ত্রী। পিলিভিতে ভাষণও দেন তিনি। সেই ভাষণের কারণেই মোদীর বিরুদ্ধে পিটিশন দায়ের করেছেন আইনজীবী আনন্দ।

57
Image Credit : X

তাঁর অভিযোগ, শুধুমাত্র হিন্দু এবং শিখ দেবদেবতা এবং তাদের পুজাস্থলের নামে ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে মুসলিমদের পক্ষ নেওয়া বিরোধী দলগুলির বিরোধিতা করেছেন বলে দাবি আনন্দের।

67
Image Credit : social media

দিল্লি হাই কোর্টের কাছে পিটিশনকারীর আবেদন, জন প্রতিনিধিত্ব অধিনিয়মের অধীন মোদীকে আগামী ৬ বছরের জন্য ভোটে দাঁড়ানোর অযোগ্য হিসেবে ঘোষণা করা হোক। এই বিষয়ে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার আর্জিও জানিয়েছেন আনন্দ। দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পিটিশন! স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে গিয়েছে।

77
Image Credit : X- BJP

প্রতিবেদন অনুসারে, পিটিশনে বলা হয়েছে নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করা উচিত। ভোট চলে এসেছে। তার আগে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন আনন্দ।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Right to Vote: ভোটাধিকার মৌলিক অধিকার নয়, কারণ জানাল সুপ্রিম কোর্ট
Recommended image2
কোবরা আর কিং কোবরার মধ্যে পার্থক্য কোথায়? বেশিরভাগ লোকই জানে না
Recommended image3
অষ্টম পে কমিশন-ডিএ বৃদ্ধির আগে একধাক্কায় বাড়ল এই ভাতা! মে মাসে মোটা টাকা ঢুকবে অ্যাকাউন্টে?
Recommended image4
Sexual Harassment : মহিলা কর্মীর স্তনের দিকে একদৃষ্টে তাকানো অপরাধ নয়! জানাল আদালত
Recommended image5
Asha Bhosle Net Worth: গানের রয়্যালটি থেকে বিপুল আয়, রয়েছে রেস্তরাঁ, আশা ভোঁসলের মোট সম্পদ কত?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved