Nida Khan Absconding: নাসিকের টিসিএস-এ (Nashik TCS Case) হিন্দু মহিলা কর্মীদের জোর করে ধর্মান্তকরণ ও যৌন হেনস্থার ঘটনায় অন্যতম অভিযুক্ত নিদা খানকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিদা পলাতক বলে জনা গিয়েছে। এরই মধ্যে তাঁকে সাসপেন্ড করার কথা জানিয়েছে টিসিএস সংস্থা। নিদার সাসপেনশনের চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

DID YOU
KNOW
?
পলাতকা নিদা খান
নাসিক টিসিএস-কাণ্ডে অন্যতম অভিযুক্ত নিদা খানকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিদা পলাতকা বলে জানা গিয়েছে।

Nashik TCS Case: নাসিক টিসিএস-কাণ্ডে অন্যতম অভিযুক্ত নিদা খানকে (Nida Khan) সাসপেন্ড করা হল। হিন্দু মহিলা কর্মীদের জোর করে ধর্নান্তকরণ এবং যৌন হেনস্থার ঘটনায় আট অভিযুক্তের অন্যতম নিদা। এই ঘটনায় সাত অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে নিদা এখনও পলাতক। এই ঘটনার তদন্ত শুরু করেছে নাসিক সিটি পুলিশের (Nashik City Police) বিশেষ তদন্তকারী দল (Special Investigation Team)। এরই মধ্যে নিদার সাসপেনশনের চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই চিঠিতে লেখা হয়েছে, ‘আপনাকে জানানো হচ্ছে, আপনার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ উঠেছে, সে বিষয়ে সংস্থাকে জানানো হয়েছে। আপনি এখন বিচারবিভাগীয় বা পুলিশ হেফাজতে আছেন। আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে এবং আপনি এখন সংস্থায় নিজের দায়িত্ব পালন করতে পারছেন না। তা বিবেচনা করে আপনাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। এখনই আপনার সাসপেনশনের মেয়াদ শুরু হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনি সাসপেন্ড থাকছেন। এ বিষয়ে ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবে।’

নিদা এখন কোথায়?

টিসিএস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সাসপেন্ড হওয়ায় আপাতত সংস্থার সঙ্গে কোনওভাবেই যুক্ত থাকতে পারবেন না নিদা। তাঁর কাছে সংস্থার যে সব জিনিসপত্র আছে, তা ফেরত দিতে হবে। টিসিএস-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নিদা সংস্থার কোনও দফতরেই যেতে পারবেন না। তিনি সংস্থার কোনও কর্মীর সঙ্গে কথাও বলতে পারবেন না। এই নির্দেশ অমান্য করলে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের জন্য ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ দাবি করেছে, নিদার খোঁজ পাওয়া যাচ্ছে না। কিন্তু নিদার বাবার দাবি, তাঁর মেয়ে মুম্বইয়ের বাড়িতেই আছে। সে গর্ভবতী। কিছুদিনের মধ্যেই তার প্রথম সন্তানের জন্ম হতে চলেছে।

কড়া ব্যবস্থার আশ্বাস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ (Maharashtra Chief Minister Devendra Fadnavis) শুক্রবার আশ্বাস দিয়েছেন, এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সংস্থাকেও তদন্তে যুক্ত করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।