MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • তরুণী ও বউদের জন্য নিষিদ্ধ হল ক্যামেরাযুক্ত মোবাইল ফোন, ব্যবহার করা যাবে না ইন্টারনেট

তরুণী ও বউদের জন্য নিষিদ্ধ হল ক্যামেরাযুক্ত মোবাইল ফোন, ব্যবহার করা যাবে না ইন্টারনেট

প্রজাতন্ত্র দিবস থেকে রাজস্থানের জালোর জেলার ১৫টি গ্রামে নির্দেশে তরুণী ও বিবাহিত মহিলাদের জন্য ক্যামেরাযুক্ত ও ইন্টারনেটযুক্ত মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র মহিলাদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করায় তা নিয়ে প্রশ্ন উঠেছে।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Dec 25 2025, 11:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Gemini

মোদী সরকার ক্ষমতায় আসার পর বিশেষ জোড় দিয়েছে ডিজিটাইজেশনের ওপর। ভারত সরকার এখন ব্যস্ত ডিজিটাল ইন্ডিয়া-র প্রমোশনে। নরেন্দ্র মোদীর সরকার স্বপ্ন দেশছে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার। সেখানে ভারতেই এক রাজ্যের ১৫টি জেলায় লাগু করা হচ্ছে এক আশ্চর্য নিয়ম। যা একেবারেই মহিলাদের জন্য।

25
Image Credit : Getty

প্রজাতন্ত্র দিবস থেকে রাজস্থানের জালোর জেলায় ১৫টি গ্রামে তরুণী ও বউদের জন্য নিষিদ্ধ করা হল ক্যামেরাযুক্ত মোবাইল ফোন। ইন্টারনেট কানেকশনযুক্ত ফোনই ব্যবহার করতে পারবেন না তাঁরা।

Related Articles

Related image1
রেলের এবার নতুন নিয়ম, ফোনে টিকিট দেখালে দিতে হতে পারে কিন্তু জরিমানা!
Related image2
One800 Mobile Service: ভারতের প্রথম লাইভ মোবাইল রিপেয়ারিং পরিষেবা এখন আরও স্বচ্ছ এবং শক্তিশালী ডেটা প্রোটেকশন?
35
Image Credit : Getty

সামাজিক অনুষ্ঠান এমনকী ঘরের বাইরে গেলেও নিয়ে যাওয়া যাবে না ফোন। রবিবার গাজীপুর গ্রামে চৌধরি সম্প্রদায়ের একটি সভায় এই নির্দেশ দেন বেশ কয়েকটি মহকুমা-র সভাপতি সুজনরাম চৌধরী। পাশাপাশি এও বলা হয়েছে যে, স্কুলে পড়াশোনার জন্য মোবাইল ব্যবহার করলেও তা শুধু ঘরে করা যাবে।

45
Image Credit : Getty

আর বাড়ির বউরা ঘরের চার দেওয়ালের মধ্যে মোবাইল ব্যবহার করতে পারবেন। তবে, তা হতে হবে কি প্যাডযুক্ত ইন্টারনেট কানেকশন ছাড়া ফোন। কোনও ক্যামেরা থাকলে চলবে না। বিয়ে বাড়ি বা সামাজিক অনুষ্ঠানে ফোন নিয়ে যেতে পারবেন না।

55
Image Credit : Getty

মহকুমা-র সভাপতি সুজনরাম চৌধরী বলেন, অনেক মহিলা নিজের কাজের সুবিধার জন্য বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেন। ফলে প্রায়শই শিশুরা বাড়ির মহিলাদের মোবাইল ব্যবহার করে। এর ফলে ছোটদের চোখের ওপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তা ঠেকানোর জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু, এ নির্দেশ তাহলে মহিলাদের জন্যই কেন, কেনই বা তারা বাড়ির বাইরে মোবাইল নিয়ে যেতে পারবে না, জরুরি প্রয়োজনে মোবাইল ব্যবহার করতে পারবেন না, তার ব্যাখ্যা দেয়নি পঞ্চায়েত। বর্তমানে যখন সারা দুনিয়া মোবাইলের ওপর নির্ভরশীল, তখন কেন মহিলাদের এই সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
LPG Price Hike: ভোট মিটতেই দামের ছ্যাঁকা, LPGর দাম ৩ মাসে বেড়েছে ৮১%: রাহুল গান্ধী
Recommended image2
Mahakal Temple: বুদ্ধ পূর্ণিমার ভোরে 'ভস্ম আরতি' চলছিল, মাটি সরাতেই বেরিয়ে এল শিবলিঙ্গ
Recommended image3
Bhagwant Mann: মদ্যপ অবস্থায় বিধানসভায় অভব্য আচরণ মুখ্যমন্ত্রীর? প্রতিবাদে ওয়াকআউট বিরোধী বিধায়কদের
Recommended image4
১৯ ডিসেম্বর গোয়া মুক্তি দিবস: ৩৬ ঘণ্টার ‘অপারেশন বিজয়’-এ শেষ হয় ৪৫১ বছরের পর্তুগিজ শাসন
Recommended image5
মহিলারা ঘরের কাজে প্রতিদিন ২৮৯ মিনিট ব্যয় করেন, পুরুষদেরটা জানলে হেসে গড়িয়ে পড়বেন
Related Stories
Recommended image1
রেলের এবার নতুন নিয়ম, ফোনে টিকিট দেখালে দিতে হতে পারে কিন্তু জরিমানা!
Recommended image2
One800 Mobile Service: ভারতের প্রথম লাইভ মোবাইল রিপেয়ারিং পরিষেবা এখন আরও স্বচ্ছ এবং শক্তিশালী ডেটা প্রোটেকশন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved