MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • গাড়ির এই কাগজ না দেখালে পাম্পে পেট্রোল-ডিজেল দেবে না, অক্টোবর থেকে নিয়ম চালু

গাড়ির এই কাগজ না দেখালে পাম্পে পেট্রোল-ডিজেল দেবে না, অক্টোবর থেকে নিয়ম চালু

গাড়ি নিয়ে রাস্তায় বেরোনোর আগে এবার আরও একটি গুরুত্বপূর্ণ নথি সঙ্গে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। আগামী ১ অক্টোবর থেকে এই নতুন নিয়ম কার্যকর করার প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই পেট্রোল পাম্পগুলিতে এই ব্যবস্থার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Sep 26 2026, 10:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : X

গাড়ি নিয়ে রাস্তায় বেরোনোর আগে এবার আরও একটি গুরুত্বপূর্ণ নথি সঙ্গে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। বৈধ PUCC (Pollution Under Control Certificate) না থাকলে আর পেট্রোল-ডিজেল পাওয়া যাবে না। আগামী ১ অক্টোবর থেকে এই নতুন নিয়ম কার্যকর করার প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই পেট্রোল পাম্পগুলিতে এই ব্যবস্থার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Gemini AI

গাজিয়াবাদ জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১ অক্টোবর থেকে পেট্রোল বা ডিজেল দেওয়ার আগে গাড়ির PUCC বৈধ কি না, তা পরীক্ষা করা হবে। অর্থাৎ, গাড়ির দূষণ নিয়ন্ত্রণের শংসাপত্রের মেয়াদ শেষ হয়ে গেলে পেট্রোল পাম্প থেকে জ্বালানি নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে।

36
Image Credit : X

এই নতুন ব্যবস্থার জন্য গাজিয়াবাদের পেট্রোল পাম্পগুলিতে বিশেষ অ্যাপের ব্যবস্থা করা হচ্ছে। গাড়ির নম্বর স্ক্যান বা অ্যাপে দেওয়ার পরেই সংশ্লিষ্ট গাড়ির PUCC-এর বৈধতা যাচাই করা যাবে। শংসাপত্র বৈধ থাকলে তবেই গাড়িতে পেট্রোল বা ডিজেল দেওয়া হবে। জেলা সরবরাহ দফতরের আধিকারিকদের বক্তব্য, নিয়মটি যাতে কার্যকর করার সময় প্রযুক্তিগত কোনও সমস্যা না হয়, তার জন্য পেট্রোল পাম্পগুলিতে ইতিমধ্যেই ট্রায়াল চালানো হচ্ছে। পাম্প মালিকদেরও ১ অক্টোবর থেকে বৈধ PUCC ছাড়া কোনও গাড়িতে জ্বালানি না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

46
Image Credit : ANI

গাড়ির মালিকদের ৩০ সেপ্টেম্বরের আগেই PUCC-এর মেয়াদ পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারও সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেলে বা দ্রুত শেষ হতে চললে, সময় থাকতেই তা নবীকরণ করে নেওয়ার কথা বলা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ট্রায়ালের সময় অনেক গাড়িচালকই নতুন নিয়ম সম্পর্কে এখনও অবগত নন। তাই নিয়ম কার্যকর হওয়ার আগে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উপরও জোর দেওয়া হচ্ছে।

56
Image Credit : Asianet News

বৈধ PUCC ছাড়া গাড়ি চালালে শুধু পেট্রোল-ডিজেল পাওয়ার ক্ষেত্রেই সমস্যা হবে না, নিয়ম অনুযায়ী চালানের ব্যবস্থাও হতে পারে। প্রশাসনের দাবি, গাড়ির দূষণ নিয়ন্ত্রণ এবং সময়মতো দূষণ শংসাপত্র তৈরি করাতে উৎসাহ দেওয়াই এই ব্যবস্থার মূল লক্ষ্য।

66
Image Credit : Asianet News

তবে নতুন নিয়ম কার্যকর হলে জরুরি পরিস্থিতিতে জ্বালানি প্রয়োজন হলে কী হবে, কিংবা পেট্রোল পাম্পে PUCC পরীক্ষা করতে গিয়ে অতিরিক্ত ভিড় তৈরি হবে কি না—এসব নিয়েও প্রশ্ন উঠছে। প্রশাসন জানিয়েছে, ব্যবস্থা চালুর আগে এই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে।

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
দেশের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CM Suvendu: বাংলার ৪২ আসনই মোদীকে উপহার! শুভেন্দুর বড় প্রতিজ্ঞায় তোলপাড়, দেখুন
Recommended image2
Rahul Gandhi: মহিলা পুলিশকর্মীকে ধাক্কা মেরেছেন রাহুল গান্ধী, ভিডিও দেখিয়ে দাবি বিজেপি-র
Recommended image3
Delhi Building Collapse: দিল্লিতে ফের ভাঙল বহুতল, এবার নিউ সীমাপুরীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা আবাসন
Recommended image4
Krishna River: মাত্র ৬৪ কিমি দূরে আরব সাগর, তবু কেন ১৪০০ কিমি পেরিয়ে বঙ্গোপসাগরে মেশে কৃষ্ণা নদী?
Recommended image5
PM Modi: মোদীজি আমাদের সময়ের অবতার, তাঁকে কেন 'কল্কি' বললেন ভুটানের প্রধানমন্ত্রী টোবগে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved